Home আঞ্চলিক নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

37

খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজধানী ঢাকার বনানীস্থ মন্ত্রীর বাসভবনে উপাচার্য কুশল বিনিময় করেন এবং নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চান। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় মন্ত্রীকে অবহিত করে নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। এসময় উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা শুনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খুবিতে ১ম শশি মেলা শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী “শশি মেলা ২০২৪”।আজ রবিবার (১৪ জানুয়ারি) থেকে বিকাল ৩টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় এ মেলার উদ্বোধন করবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো: আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর এদিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার দ্বিতীয় দিন সোমবার (১৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এদিন ‘শিল্পী কথন’ অনুষ্ঠানসহ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে ১ম শশি মেলা সম্মাননা স্মারক প্রদান, এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত তিন শিল্পী-শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম জানান, বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা স্কুল’ প্রতিষ্ঠা লাভ করেছে। শিল্পীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। উপমহাদেশের চারুকলার বিকাশে তাঁর অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে। মেলার স্টলে বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থী আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সাংস্কৃতির বিভিন্ন উপাদান থাকবে।