খবর বিজ্ঞপ্তি।।
‘মানবতার জয় হোক, জাগ্রত হোক মনুষ্যত্বের’ এই স্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কেন্দ্রীয় কমিটি আয়োজিত ভ্রাম্যমাণ, প্রতিবন্ধী, দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির শুভ সূচনার প্রথম পর্বের আয়োজন গতকাল ৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার, সন্ধ্যা ৬টা, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা, কেন্দ্রীয় ঊর্ধ্বতন ভাইস-চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. মেহেদী ইনছার, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দেশ আহমেদ রাজু, কেন্দ্রীয় অর্থ সচিব মনিরুজ্জামান আকন, ইমানা আক্তার ইমু, লামিয়া খাতুন, রিংকি খান ও কাকলি আক্তার কথা। শীতার্ত মানুষের মাঝে এ কর্মসূচি অব্যাহত থাকবে।











































