Home আঞ্চলিক খুলনায় এখনও পৌঁছেনি মাধ্যমিকের সাড়ে ৪ লাখ বই

খুলনায় এখনও পৌঁছেনি মাধ্যমিকের সাড়ে ৪ লাখ বই

41

স্টাফ রিপোর্টার।।

খুলনায় এখনও পৌঁছেনি মাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে ৪ লাখ পাঠ্যপুস্তক। তবে জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাহিদার সব বই ইতোমধ্যে পৌঁছে গেছে। সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয়েছে পাঠ্যপুস্তক উৎসবের।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩৯৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি স্কুল অ্যান্ড কলেজের ২৬ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর জন্য পাঠ্য পুস্তকের চাহিদা ৩০ লাখ ৮৬ হাজার ৬৪৫টি। পাওয়া গেছে ২৬ লাখ ৩৩ হাজার ২৯৩টি বই। এখনও বাকি রয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩৫২টি বই।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ বলেন, খুব শিগগিরই বাকি বইগুলো পাওয়া যাবে বলে আশা করছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে। জেলা পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসব করা হবে সোমবার সকাল ১০টায় খুলনা জিলা স্কুল মাঠে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম জানান, জেলার ১ হাজার ৫৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ১৪ হাজার ১৩১ জন শিক্ষার্থীর চাহিদা ১০ লাখ ১৬ হাজার ৬৩৭টি বই। চাহিদার সব বই ইতোমধ্যে চলে এসেছে। জেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের পাঠ্যপুস্তক উৎসব করা হবে বেলা ১১টায় নগরীর জোড়াগেট এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।