Home আঞ্চলিক পাঁচ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে পিতার জানাজায় পাইকগাছা যুবদল নেতা শহীদ

পাঁচ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে পিতার জানাজায় পাইকগাছা যুবদল নেতা শহীদ

47

স্টাফ রিপোর্টার।।
পাঁচ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে পিতা জানাজায় অংশ নিয়ে দাফন কার্যসম্পন্ন করেই কারাগারে ফিরতে হল জেলার পাইকগাছা উপজেলা যুবদলের অন্যতম নেতা শহিদুর রহমান শহীদকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ করে।

জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানান, বিনাকারণে আটক করে গায়েবী মামলায় গ্রেফতার দেখানোর খবরে স্টোক করেন তার বয়োবৃদ্ধ পিতা মোঃ ইউনুচ আলী গাজী (৭০)। গত বুধবার দিাবগত রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে, আন্তরিক শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকায় আত্মীয়ের বাসা থেকে বিনাকারণে পাইকগাছা যুবদল নেতা শহিদুর রহমান শহীদকে আটক করে পুলিশ। গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন জেলহাজতে প্রেরণ করে। এ খবর শুনে স্টোক করেন তার বয়োবৃদ্ধ পিতা ইউনুচ আলী গাজী। প্রচণ্ড ভয়ে ভীতুসন্ত্রস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সমগ্র বাংলাদেশকে ফ্যাসিষ্ট শেখ হাসিনার রক্ষী বাহিনী পুলিশ একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। জনগনকে সাথে নিয়ে ‘তারেক বসন্ত’র মাধ্যমে অবিলম্বে শেখ হাসিনার পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ্।।