Home আঞ্চলিক দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে জেলা বিএনপি’র লিফলেট বিতরণ

দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে জেলা বিএনপি’র লিফলেট বিতরণ

48

খবর বিজ্ঞপ্তি।।
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর গল্লামারী এলাকায় লিফলেট বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সাথে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানানো হয়।

জেলা বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির ও আশরাফুল আলম খান নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিন্টু, মোঃ কালাম লস্কর, খান ইসমাইল হোসেন, আজাদ আমিন, আব্দুর রব আকুঞ্জি, মোল্লা আইয়ুব হোসেন, মাহমুদুল হাসান লোটাস, হাবিবুর রহমান বেলাল, বাহাদুর মুন্সি, গাজী শহীদুল ইসলাম, মশিউর রহমান শফিক, ইমরান খান, মিল্টন রয়, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মোঃ মনির লস্কার, আজিজুল ইসলাম, মোল্লা শাহিন, জাফর হাসান, মনিরুজ্জামান সোহাগ, আল আমিন, মামুন ও রব্বানি প্রমুখ।।