খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, অবৈধ সরকার একতরফা নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে।
অবৈধ কমিশনের এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বিদেশীরা দেখছে, কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে তিন দিনের গণসংযোগের প্রথম দিনে নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে নেতারা এসব কথা বলেন। এ সময় নেতারা ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে ও ব্যাংকে লেনদেন এড়িয়ে চলতে এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাঈদ হাসান লাভল, আব্দুল আজিজ সুমন, মাহমুদ হাসান শান্ত, গোলাম মোস্তফা ভুট্টো, মইদুল হক টুকু, শেখ নুরুল ইসলাম নুরু, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, সত্যনাথ দত্ত,
ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শেখ আক্কাস আলি, শাকির উল্লাহ তুহিন, শাকিল আহমেদ, আমিন আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ, সৈকত ইসলাম উজ্জ্বলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











































