
জেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন: আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ সদস্য সচিব মাহফুজুর রহমান সোহাগ
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করেছে খুলনা জেলা যুবলীগ। গতকাল বুধবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় সভায় বক্তৃতা করেন যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, মোঃ জলিল তালুকদার, নাসির উদ্দিন সজল, হারুন অর রশিদ, শেখ মনিরুল ইসলাম, গোবিন্দ ঘোষ, আশরাফুল আলম কচি, এফএম মফিজুর রহমান, এ্যাড. আরাফাত হোসেন, রবার্ট ঘোষ, প্রণব মন্ডল।
সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনার জন্য খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদকে আহ্বায়ক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগকে সদস্য সচিব করে জেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
পাইকগাছায় গদাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পাইকগাছার গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড,সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। সম্মানিত অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশিদুজ্জামান। জেলা আওয়ামী লীগ নেতা ডা: শেখ মোঃ শহীদুল্লাহ, খায়রুল আলম, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আ’লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত ও আজগার বিশ্বাস তারা, উপজেলা আ’লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আব্দুল মজিদ গোলদার,ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রিপন কুমার মন্ডল ও কেএম আরিফুজ্জামান তুহিন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মহিলা আ’লীগের সভানেত্রী মাসুমা আক্তার, কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ জিয়াউর রহমান, মৎস্যজীবী লীগের সদস্য সচিব হামীম সানা, শ্রমিক লীগের শেখ হারুনুর রশিদ হিরু, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার। সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ননী গোপালের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডলের পক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে রাত পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার, বটিয়াঘাটা নতুন বাসস্ট্যান্ড, থানা মোড়, বটিয়াঘাটা বাজার, খেয়াঘাট,, সুরখালী ইউনিয়নের গাওঘরা বাজার, সুখদাড়া, গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়নাংলা বাজারসহ চালনা পৌরসভার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা শেখ হাদীউজ্জামান হাদী, নারায়ন সরকার, রবীন্দ্রনাথ সরকার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, আব্দুল মান্নান শেখ, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, দাকোপের আহবায়ক জিএম রেজা, বটিয়াঘাটার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম রুবেল, ওয়াসিয়া রহমান সেতু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম তানভীর রহমান অপু, শশাংক রায় সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
দাকোপে ননী গোপাল মন্ডলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ননী গোপাল মন্ডলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশবাসী আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এমন দাবী করে খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এম এম মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকের বদলে যাওয়া বাংলাদেশ যাদের সহ্য হয়না তারা নাশকতা সন্ত্রাস করে দেশ ধবংসের খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট বিপ্লব ঘটিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বুধবার বিকালে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন আ.লীগ আয়োজিত খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলের নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, জেলা আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, খুলনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, জেলা আ.লীগ সদস্য নান্টু রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, দীপংকর রায়, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জি এম কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, গোলাম মোস্তফা খান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, স্বাগতিক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ গাজী জালাল উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা আ’লীগনেতা শিবেন্দ্র প্রসাদ রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, চয়ন বিশ^াস, সাবেক চেয়ারম্যান সমরেশ চন্দ্র রায়, দেবপ্রসাদ গাইন, সঞ্জয় মোড়ল, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, চালনা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, গাজী সাইফুল ইসলাম, রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরিফ, সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ।
চুয়াডাঙ্গায় চিকিৎসক নেতা ডাঃ আব্দুল লতিফের ইন্তেকাল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বচিপ জেলা শাখার সভাপতি ডা. আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। বুধবার সকাল১০ টায় চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বচিপ জেলা শাখার সভাপতি ডা. আব্দুল লতিফ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না—- রাজিউন। তিনি চাকুরী জীবনে দীর্ঘদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় একটি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। ডা. আব্দুল লতিফের জানাজার নামাজ এশার পর স্থানীয় জান্নাতুল মাওয়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল থানার ওসি সোমেন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, রামপাল-মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, ওসি (তদন্ত) বিধান চন্দ্র প্রমুখ।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করছি। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন। কোন প্রার্থীর অধিকার যেন ক্ষুন্ন না হয় সেটি নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা করার অপচেষ্টা চালালে তাঁকে আইনের আওতায় আনা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। রামপালবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা করা যায় সেটি আমরা করবো। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বড় দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে আলোচনা সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইগাছায় ২৫ শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে থানা পুলিশের গীর্জার সভাপতি সম্পাদকদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা চত্ত্বরে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা থানার পরিদর্শক( ওসি) তদন্ত তুষার কান্তি দাশ, (ওসি) অপারেশন রজ্ঞন কুমার গাইন। পাইকগাছা থানার উপ-পুলিশ পুলিশ পরিদর্শক মোশারাফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন পাইকগাছা থানার আহবায়ক সুকুমার মন্ডল, সদস্য সচিব তৃপ্তি রজ্ঞন দাশ, পাইকগাছা ক্যথলিকের সভাপতি জোহন সরদার, গড়ুইখালী সভাপতি শ্যাম সরদার, কাশিম নগর শৈলেন্দ্র নাথ, চাঁদখালী বিমল মন্ডল, হরিঢালী ইউনিয়নের গোপাল সদার, রামপদ সরকার, মাঠিন সরদার, তাপস দাশ, নমিতা সরকার, শান্তি দাশ, রামপ্রসাদ দাশ, মানিক বিশ্বাস, ফ্রান্সিছ সরদার।
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ’নোঙর’প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
খুলনা-৬(পাইকগাছা – কয়রা) আসনে প্রতীক পাওয়ার পর বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ ’নোঙর’প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ গ্রাম ডাক্তার কল্যান সমিতি ও আইনজীবীদের সাথে পৃথক পৃথক স্থানে মতবিনিময় সভা করেছেন। দুটি সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যান সভাপতি আনোয়ার হোসেন ও আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাডঃ পংঙ্কজ কুমার ধর। পৃথক দুটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,” আমি নেতা হতে আসেনি, সেবক হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রায় বিএনএম’র প্রার্থী হয়ে নোংঙর মার্কায় ভোট প্রার্থনায় নেমেছি”। আমি লন্ডন থেকে ব্যরেষ্টারী পড়াশোনা করে আইন প্রতিষ্ঠানে চাকুরীর প্রস্তাব উপেক্ষা করে দেশকে ভালো বেসে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেছি। তিনি আরো বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর অর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি নির্বাচিত হতে পারলে বৈশম্য থাকবে না,এলাকাকে ঢেলে সাজানো বা দৃশ্যমান উন্নয়ন করবো। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আইনজীবী স ম বারর আলী। আইনজীবী,মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনএম এর সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনি,ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের পিতা আইনজীবী, মোজাফফর হোসেন,গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, এসএম শফি কামাল গফু।
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার ভূমি মো. আরিফুজ্জামান, ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কাওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, আর. মান্নান গাজী, আ. ছালাম কেরু, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান, উপধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস ও সাইফুল ইসলাম। এসময়ে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির পরীক্ষা অধ্যাদেশ আরও যুগোপযোগী করা প্রয়োজন : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অধ্যাদেশ আরও যুগোপযোগী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, পরীক্ষা অধ্যাদেশের সাথে কোর্স কেডিট নিয়ে ভাবার সময় এসেছে। কারণ, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদের খাপ খাইয়ে চলতে হবে। এজন্য আমাদের মানসিকতায়ও পরিবর্তন আনা জরুরি।
২০ ডিসেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ট্রোডাকশন টু কেউ প্রোগ্রাম এন্ড এক্সামিনেশন অর্ডিনেন্স’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরি করা। এটি করতে হলে বিশ্বায়নের সাথে নিজেকে এগিয়ে নিতে হবে। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে সময়ের সাথে কারিকুলা ও অধ্যাদেশ পরিবর্তন হচ্ছে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে সেই লেভেলে নিতে চাই, এজন্য প্রোগ্রাম এবং পরীক্ষার অধ্যাদেশ পরিবর্তন বা আপডেট করা প্রয়োজন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই বছর পর পর কারিকুলা পরিবর্তন হচ্ছে। দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়ন এবং তা অনুসরণ করে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। রেজাল্ট প্রিপারেশনের ক্ষেত্রে সফটওয়্যার আপডেট করা হয়েছে। স্টুডেন্ট ফিডব্যাক ফরম ইতোমধ্যে অনুমোদন পেয়েছে, খুব শীঘ্রই এটি শিক্ষার্থীদের প্রোগ্রামে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্ট ডিগ্রি প্রোগ্রাম করতে আগ্রহী। এ বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের শিক্ষার্থী এক্সচেঞ্জ হচ্ছে, এখন শিক্ষক এক্সচেঞ্জের বিষয়ও আলোচনায় এসেছে। উপাচার্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে পর বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবির, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, কোর্স কো-অর্ডিনেটর, আইসিটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও একাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
দিঘলিয়ার সেনহাটিতে চুরির ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু
দিঘলিয়া প্রতিনিধিঃ
চুরির ঘটনাকে কেন্দ্র করে হৃদরোগ জনিত কারনে মৃত্যু হয় দিঘলিয়ার সেনহাটি ০৪ নং ওয়ার্ড নিবাসী মোঃ আলমগীর (৩২)। বিগত কয়েকদিন ধরেই সেনহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায়শই চুরির ঘটনা ঘটছে। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার রাতের কোন এক সময় মো: আলমগীরের খামারের হাঁস-মুরগি, সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। মোঃ আলমগীর পূর্বে জুট মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জুট মিল বন্ধ হওয়ায় দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতো, পাশাপাশি বাড়িতেই সে হাঁস-মুরগির ছোট একটি খামার গড়ে তুলেছিল। মোঃ আলমগীর সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে হাঁস-মুরগির ঘর খুলতে গেলে সে বুঝতে পারে তার খামারের সবগুলো হাঁস-মুরগিই চুরি হয়েছে। অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল আলমগীর চুরির ঘটনাটি মেনে নিতে পারেনি। সকাল আনুমানিক ৯টা নাগাদ মানসিকভাবে বিপর্যস্ত মোঃ আলমগীর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়, পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বলাবাহুল্য তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগ জনিত রোগে ভুগছিলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য মৃত: মোঃ আলমগীর এক সন্তানের জনক, পূর্বে বাচ্চাটিকে জন্ম দানের সময় বাচ্চাটির মা মারা যায়।
খুলনার মাঠে দুই নারী প্রার্থী
স্টাফ রিপোর্টার
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে প্রস্তুত নারী প্রার্থীরাও। তবে নির্ধারিত নারী আসনে নয়, বরং পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতা করেই নির্বাচিত হতে চান খুলনার দুই নারী প্রার্থী। হতে চান তারা এমপি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদীও তারা।
খুলনার ছয়টি আসনের মধ্যে ২টি আসনে দুই নারী প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হলেন- খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ও খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদে ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন রয়েছে নারীদের জন্য সংরক্ষিত। বাকি ৩০০ আসনে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেন। থাকে স্বতন্ত্র প্রার্থীও। এবারে ভোটের লড়াইয়ের মাঠে পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছেন। তারা মনে করছেন, সংরক্ষিত আসন নয় বরং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করার যোগ্যতা রাখেন তারা।
সবশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ছয়টি আসনের মধ্যে খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে তিনজন পুরুষ সংসদ সদস্য প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেন, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন ও জাকের পার্টির ‘গোলাপ ফুল’ প্রতীকের প্রার্থী এসএম সাব্বির হোসেন।
অপরদিকে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ৯জন পুরুষ প্রার্থীর পাশাপাশি ‘ডাব’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা। এই আসনটির অন্যান্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ‘আম’ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির ‘সোনালী আঁশ’ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের ‘মিনার’ প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দীন খান, বিএনএম এর ‘নোঙর’ প্রতীকের প্রার্থী এস এম আজমল হোসেন, স্বতন্ত্র ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী মো. জুয়েল রানা, স্বতন্ত্র ‘সোফা’ প্রতীকের প্রার্থী এমডি এহসানুল হক ও স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মো. রেজভী আলম।
খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বলেন, ‘আমি সক্ষম হব সর্বদলের মানুষকে ভোটকেন্দ্রে নিতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে দলমত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের আনতে আমি সক্ষম হব। এটা আমার প্রধান প্রতিশ্রুতি। সাধারণ জনগণ পাশে আছেন। জয়ের বিষয়ে আমি আশাবাদী।’
খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা বলেন, ‘নারীরা এখন অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো নারী। আমিও একজন নারী, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আশাবাদী এগিয়ে যাবো। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।’
খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ১০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬, জাতীয় পার্টির ৬, তৃণমূল বিএনপির ৩, বাংলাদেশ কংগ্রেসের ৩, বিএনএম-এর ৩, এনপিপির ২, জাকের পার্টির ১, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১, ওয়ার্কার্স পার্টির ১ ও ইসলামী ঐক্যজোটের ১ জন প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭ জন।
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের প্রচারণায় হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের প্রচারণা চালানোর সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাঙচুর হয়। এই মামলায় যুবলীগ নেতা ইব্রাহীম খলিল রাজা ও আজাদ নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শো-ডাউন: নৌকার সমর্থক পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা
যশোর প্রতিনিধি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। যশোরের মণিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনি শো-ডাউন করায় তাকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলী হাসান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-৫ (মণিরামপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির নির্বাচনি মিছিল ও মোটরসাইকেল শো-ডাউন করা হয় রাস্তাজুড়ে। এই সময় মণিরামপুর-চুকনগর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নির্বাচনি আইন লঙ্ঘন করায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে কয়েকদফা ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ, তার স্ত্রী প্রতিষ্ঠনটির চেয়ারম্যান ইতি রানী বিশ্বাস ও সম্পাদক বিশ্বনাথ দাশের বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়কৃত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকরা উক্ত মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী গ্রাহক দিপংকর দাশ, প্রশান্ত মিত্র, শংকর মন্ডল, বিষ্ণুপদ নাথ, ভুদর সরকার, আজগার আলী, মারুফা বেগম, বেবী গাইন প্রমুখ।
বক্তারা বলেন, প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটিতে সঞ্চয়কৃত জেলার বিভিন্ন স্থানের হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ, তার স্ত্রী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইতি রানী বিশ্বাস ও সম্পাদক বিশ্বনাথ দাশ রাতারাতি অফিসে তালা মেরে ভারতে পালিয়ে গেছে।
জায়গা জমি বিক্রি করে সর্বস্ব হারিয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। বক্তারা এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ, তার স্ত্রী ইতি রানী বিশ্বাস ও বিশ্বনাথ দাশকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে ১৮ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগ এক সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন এ নেতারা।
আওয়ামী লীগের প্রার্থী হয়ে মুহম্মদ শাহজাহান ওমর বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছে তারা।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যের সাক্ষর করা এ সিদ্ধান্তে বলা হয়েছে, শাহজাহান ওমর এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেননি। তিনি বিএনপির নেতা থাকার সময় যে ভবনে বসতেন, সেটিকে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের নিয়ে তিনি গণসংযোগ করেছেন।
নির্যাতনের অভিযোগ করে তারা বলেন, বিএনপির নেতা হিসেবে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকার সময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছেন। তাই দলীয় সভায় সিদ্ধান্ত হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে দলের সবাই কাজ করবেন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের বক্তব্য জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার নির্বাচন পরিচালনার সমন্বয়ক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত দলের গঠনতন্ত্রবিরোধী। কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের দলীয় সাধারণ সভায় সিদ্ধান্ত হওয়া সম্পূর্ণ অবৈধ।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ বলেন, শাহজাহান ওমর নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় এসে দলের সভাপতি-সম্পাদকসহ কোনো নেতাকে ডাকেননি। দলীয় কার্যালয়ে না এসে নিজের নির্বাচনী কার্যালয়ে অবস্থান করে বিএনপির সমর্থক ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে কাজ করছেন। তাই সাধারণ সভায় তার পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি তারা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমাদ্দার বলেন, এখন পর্যন্ত আমরা নৌকার প্রার্থীর সঙ্গে নামতে পারিনি। তিনি এর আগে কাঁঠালিয়ায় এসে সভা করলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে কেউই যায়নি। তাকে সাংগঠনিক ভাবে জানিয়েছিলাম, আমরা তার সঙ্গে কাজ করতে চাচ্ছি। কিন্তু তিনি যদি আমাদের না ডাকেন, তাহলে আমরা কীভাবে তার হয়ে কাজ করবো।
কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান মনির বলেন, আমার নির্বাচনী এলাকার দুই উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাই আমার সঙ্গে আছেন। তারা আমার ঈগল প্রতীকের পক্ষে নির্বাচন করতে একমত হয়েছেন। শাহজাহান ওমরের পক্ষে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, ৩০নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। এক ঘণ্টার বৈঠক শেষে তিনি নৌকার মনোনয়ন চূড়ান্ত করে চিঠি নিয়ে অনলাইনে মনোনয়নপত্র কিনে পূরণ করে তা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।
২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে।
২৫ দিন কারাবন্দীর পর বুধবার জামিন পান শাহজাহান ওমর। একই দিন সন্ধ্যার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান তিনি। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এরপর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০০৩ সালে জোট সরকারের আইন প্রতিমন্ত্রী থাকাকালে শাহজাহান ওমর নিজের কিছু জমি ও সড়কের পাশে রাস্তা ও মহাসড়কের কিছু জমির ওপর বিশাল আকৃতির দোতলা ভবন তৈরি করে বিএনপি অফিস নির্মাণ করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে সেনাবাহিনী সরকারি জমির ওপর তৈরি করা অংশ ভেঙে ফেলতে চাইলেও কোনো শ্রমিক ওমরের ভবন ভাঙার কাজে রাজি হয়নি।
নারীসহ মাদরাসা শিক্ষক আপত্তিকর অবস্থায় আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে কামিল মাদরাসার কৃষি শিক্ষক ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদকে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করেছে এলাকাবাসী। পরে মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন রতনের হস্তক্ষেপে তার মুক্তি মেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। এর আগে নতুন শিক্ষা কারিকুলামের জন্য চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর চলমান প্রশিক্ষণে সে প্রশিক্ষণ নিচ্ছিলেন ওই শিক্ষক। আমিরপুর গ্রামবাসী জানান, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মরহুম আব্দুর রহমান ওরফে রহমান কাজী (সাবেক কামিল মাদরাসার পিয়ন) বাড়ীতে ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ আসা-যাওয়া করে। ওই বাড়ীতে কাজীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তার এক সন্তান নিয়ে বসবাস করে আসছে। রাজন, দ্বিতীয় স্ত্রীকে পেনশনের টাকা পাইয়ে দেয়ার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো বলে অভিযোগ।
চুয়াডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা বলেন, ‘৮ম ও ৯ম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের জন্য এই প্রশিক্ষণ ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মধ্যে বেলা ১ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতি দিয়ে তা বিকেল ৪টা পর্যন্ত চলে। এর মধ্যে একজন শিক্ষক প্রশিক্ষণ চলমান অবস্থায় কি করে অন্য কোনো স্থানে অপকর্ম করে সেটা ভাবতেও অবাক লাগে। এই শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে এ ঘটনার ব্যাপারে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হবে।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান শাহিন জানান, রাজন রাশেদ বেশ কিছুদিন ওই বাড়ীতে আপত্তিকর কাজ করার জন্য আসতো। এদিন দুপুরের পর লোকজন বাড়ীর প্রাচীর টোপকে ভেতরে ঢুকে ঘরের মধ্যে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। সেখানে লোকজন রাজনকে গণপিটুনি দেয়। এ অবস্থায় সে নিজেকে বাঁচাতে ৯৯৯ ফোন দিলে বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগে ইউপি চেয়ারম্যান রতন তাকে ছেড়ে দেয়।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন রতন জানান, ‘পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহিন ও পরে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মমিন তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, আমিরপুর গ্রামের ওই বাড়িতে অবৈধ কাজ করার সময় স্থানীয় জনসাধারণ দুজন নারী-পুরুষকে আটক করে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত রাজন ঘরের ভেতর থেকে বের হয়ে বাড়ীর উঠানে চেয়ারে বসে আছে। বাড়ীর চারপাশে লোক সমাগম বেড়েই যাচ্ছিল। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আটক রাজনের হাতে তার মোটরসাইকেলের চাবি ধরিয়ে দিয়ে আমি তাকে চলে যেতে এবং চুয়াডাঙ্গা সদর থানার ওসির সঙ্গে দেখা করতে জন্য বলি। সে সেখান থেকে দ্রুত চলে যায়। তবে স্থানীয় জনসাধারণ বলছিল, তাদের দুজনকে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। এ বিষয়টি রাজনকে জিজ্ঞাসা করলে সে কোন জবাব না দিলেও অভিযোগে দুষ্ট মেয়েটি বলে তার সঙ্গে কিছু হয়নি’।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অভিযুক্ত শিক্ষক ওয়াহেদ মোঃ রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ বলেন, আমি নতুন শিক্ষা কারিকুলাম প্রশিক্ষণের ফাঁকে আমিরপুর গ্রামে আমাদের মাদরাসার সাবেক পিয়ন মরহুম আব্দুর রহমান ওরফে রহমান কাজীর বাড়ীতে পেনশন সংক্রান্ত একটি বিষয়ে গিয়েছিলাম। হঠাৎ বন্ধ ঘরের দরজায় আমার একজন ছাত্র টোকা দেয়। আমি দরজা খুলে দিলে সে ‘সরি’ বলে চলে যায়। এরপর দেখি প্রচুর লোকজন জড়ো হচ্ছে। তারপর আমি সেখান থেকে চলে আসি। এর বেশী আমি বলতে পারবো না। তবে ধারনা করছি, আব্দুর রহমান ওরফে রহমান কাজীর দু’স্ত্রী। বড় স্ত্রীর একটি ইনস্যুরেন্স করা ছিল। সেই ইনস্যুরেন্সের টাকা উঠানো নিয়ে, বিরোধের কারণে আমাকে জড়িয়ে এমনটি ঘটতে পারে।
ঝিনাইদহে সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্য, পুলিশ খুঁজছে অজ্ঞাত নারীকে
খায়রুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহের এক সাংবাদিকের মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি আবু সেলিম মিয়া (৫২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত সেলিম মিয়া ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য। সদর উপজেলার হলিধানী গ্রামে তার বাড়ি। তিনি পরিবহন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সেলিম মিয়া ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের সামনে এক নারীর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তিরা তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এরপর থেকে আবু সেলিম মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রচার করা হয়।
এদিকে এ ঘটনার পর দুই নারীকে আটক করেছে পুলিশ। আটক দুই জন হলেন মেরিনা খাতুন ও রিপা কর্মকার। মেরিনা খাতুন মাগুরার শালিখা উপজেলার সামিয়ারপাড়া গ্রামের মন্টু মন্ডলের মেয়ে। রিপা কর্মকার ঝিনাইদহ সদরের কাতলামারী গ্রামের রবি কর্মকারের মেয়ে। এই দুইজনই তালাকপ্রাপ্তা।
সাংবাদিকদের প্রশ্নের জবারে ওই দুই যুবতী নিজেদের ভিন্ন ভিন্ন ঠিকানার পরিচয় দেন। এদিকে এ ঘটনায় আরো এক নারীকে খুঁজছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই নারী সেলিমের দুর্ঘটনার খবরটি মেরিনা ও রিপাকে প্রথম ফোন করে জানায়।
সেলিমের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত মেরিনা ও রিপার গতিবিধি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তাদের জিজ্ঞাসা করা হয়। প্রথমে তারা নিজেদের ভুল ঠিকানায় পরিচয় দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সেলিমের হামদহ এলাকার ফ্লাটে পাশাপাশি বসবাস করতেন এবং অজ্ঞাত এক নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান ও মুমুর্ষ অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে যান। অজ্ঞাত ওই নারীর সঙ্গে সেলিমের কেন এবং কী নিয়ে বাদানুবাদ হয় তা নিয়ে রহস্যের জন্ম দিয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকার কথা কিন্তু সেলিমের শরীরে মাথার পেছনে গভীর আঘাত ব্যতীত আর কোনো ক্ষত চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।
নিহত সেলিমের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া থেকে ফিরে এসে রাত সাড়ে ৯ টার দিকে আলফালাহ হাসপাতাল এলাকায় যান তার শ্বশুর। কাজ শেষে করে রাস্তা উপরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে কে বা কারা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতেরর স্ত্রী মমতা বেগম জানান, তার স্বামীকে হত্যা করা হতে পারে। তিনি সঠিক তদন্ত করে প্রকৃত ঘাতকদের চিহ্নিত করার দাবি জানান।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, প্রাথমিক ভাবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তথ্য প্রযুক্তি ও আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে হত্যার রহস্য উন্মোচন করা হবে।
তিনি জানান এ ঘটনায় মেরিনা ও রিপা নামে দুই নারীকে আটক করা হয়েছে। আরও এক নারীকে আমরা খুঁজছি। আশা করা যায় দ্রুত মোটিভ ও ক্লু উদ্ধার হবে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মমতা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ব্যবসায়িক শত্রুতা অথবা নারীঘটিত কারণে সেলিম মিয়াকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে জনঅংশীদারিত্বে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩নং শ্যামবাগাত ওর্য়াডে জনঅংশিদারিত্বে উন্মুক্ত ওর্য়াড সভা বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন হাওলাদার এর সভাপতিত্বে সভার শুভ উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। মোঃ সৈকত শেখ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মর্জিনা বেগম। এসময় শতাধিক উপকারভোগী তাদের চাহিদার কথা তুলে ধরেন, যা ইউনিয়ন পরিষদ উদ্যোক্ততা মৌসুমী আক্তার খসড়া আকারের একটি রেজুলেশন করেন। ##
নৌকা প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেনের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের এস এম কামাল হোসেন ২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত কেসিসি ২ নং ওয়ার্ড এলাকার রেলিগেট, মিরেরডাঙ্গা, ফুলবাড়ী গেট বাজার, সেনপাড়া, টিবি হাসপাতাল, কলেরা হাসপাতাল, হাসপাতাল ঘাট, এজাক্স জুটমিল, সোনালী জুট মিল, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, কেডিএ আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও পথসভা করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, মোঃ মনির শিকদার, শেখ কামাল আহমদ, মোহাম্মদ সেলিম রেজা,মোহাম্মদ জাকারিয়া রিপন, মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাকিল আহমেদ, মোঃ ফয়সাল আহমেদ, বেগ খালিদ হোসেন, লিয়াকত মুন্সী, মোহাম্মদ নাসির উদ্দিন, সুরুজ্জামান হানিফ, মিঠু মুন্সী, নার্গিস খানম, নীলা নাসির, মুক্তা বেগম, মোহন মুন্সী, কামাল মুন্সী, টনি মীর, রুপা বেগম, পারভিন বেগম, আব্দুল আউয়াল আজাদ, মোহাম্মদ বাবুল হোসেন, আব্দুর রশিদ, মনজুরুল ইসলাম, রেবা সুলতানা, রিমা আক্তার, মোহাম্মদ মিলন, মোহাম্মদ সোহেল, মোঃ কামরুজ্জামান সহ এলাকার সকল নেতাকর্মী।
বাগেরহাটে র্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে র্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, চেতনা নাশক ঔষধ, মোটরসাইকেলের ভুয়া ব্লু বুক, নগদ টাকা ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে আটককৃদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে ঢাকা, গোপালগঞ্জ ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এই ছিনতাইকারীদের আটক করেন পিবিআই, বাগেরহাটের সদস্যরা। বুধবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পিবিআই, পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, মোঃ আঃ কাদের, মোঃ বসির উদ্দিন ওরফে সাগর, মোঃ মহিউদ্দিন, ডালিম, মোঃ ইমরান মোল্লা ওরফে ইমন, মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার, বাচ্চু, মোঃ আমির ফকির ও রসুল আমিন এদের বাড়ি গোপালগঞ্জ, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা।
পুলিশ জানায়, গেল ৭ ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর বাস স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা ছিলেন আলম হাওলাদার নামের এক ইজিবাইক চালক। নিজেকে র্যাব পরিচয় দিয়ে মোঃ বসির উদ্দিন ওরফে সাগর নামের এক ব্যক্তি আলমের ইজিবাইকে ওঠেন। পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরিয়ে আলমকে বাগেরহাটের কচুয়া থানার বাধাল বাজার সংলগ্ন একটি সড়কে প্রবেশ করেন। সেখানে ওৎপেতে থাকা বাচ্চু এসে বসির উদ্দিনকে বলে তার মোটরসাইকেল পুলিশ আটক করেছে। তখন বসির বলে কাগজ নিয়ে আয়। বাচ্চু আবার কাগজ আনতে বাড়ি যায়। বাচ্চুর আসতে দেড়ি হওয়ায় বসির ইজিবাইক চালক আলমকে বলে তুমি বাচ্চুর বাড়ি গিয়ে বল যেন ব্লু বুক নিয়ে আসে। আলম বাচ্চুর বাড়ি গেলে, চোর চক্রর আরেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার ইজিবাইকের তার কেটে লাইন সচল করে ইজিবাইক নিয়ে গোপালগঞ্জে চলে যায়। পরবর্তীতে ইজিবাইকটিকে প্রথমে ৬০ হাজার টাকায় এবং পরে ৮০ হাজার টাকায় বিক্রি করেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ইজিবাইক চালক আলম হাওলাদার বাদী মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেন।
পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জানান, ইজিবাইক চালক আলমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তারা নিজেদেরকে র্যাব পরিচয় দেওয়ার পাশাপাশি নানা কৌশলে চাকলের সাথে সম্পর্ক ভাল করতেন। জুসের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চালক খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। আলমের ইজিবাইক অনুসন্ধ্যান করতে গিয়ে আমরা আরও একটি ইজিবাইক চুরির ঘটনা উদঘাটন করি। জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে চালককে খাওয়ায়ে ওই ইজিবাইকটি ছিনতাই করেছিল চোর চক্রের সদস্যরা।
ইজিবাইক ও ব্যাটারির ভ্যান চালকদের সতর্ক থাকার আহবান জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপরিচিত ও দূরের যাত্রী বহনের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয়, যাত্রীদের ছবি নিকট আত্মীয়দের মুঠে ফোনে পাঠিয়ে রাখার অনুরোধ করেন তিনি। অপ্রাপ্ত বয়স্ক ও শিশুদের কাছে ভ্যান ও ইজিবাইক না দেওয়ারও অনুরোধ করেন তিনি।
দাকোপে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে (পিপিইপিপি-ইইউ প্রকল্পের) আওতায় বুধবার বেলা ১১ টায় চালনা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের অফিস সংলগ্ল মাঠে চালনা পৌরসভার কাউন্সিলর আব্দুস ছাত্তার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক বাংলার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মামুনুর রশিদ। সভায় স্বাগত বক্তৃতা করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক ইত্তেফাকের দাকোপ প্রতিনিধি বিধান ঘোষ, দৈনিক গ্রামের কাগকের দাকোপ প্রতিনিধি জি এম আজম। প্রতিবন্ধীদের সফলতা কথা বলেন, শারিরীক প্রতিবন্ধী আরিফ সানা, অমল গোলদার, গোলাম মোস্তফা, খাদিজা আকতার, দৃষ্টি প্রতিবন্ধী কাঞ্চন শেখ। এ সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার নাজমুল হোসেন, এটিও প্রচির রায়, রত্না হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সিএম মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে পুরুষ্কৃত করা হয়।
ইন্দুরকানীতে সাব-রেজিষ্ট্রি অফিসে জাল কাজগপত্র জমা দেওয়ার অভিযোগে দুইজন গ্রেফতার
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ভূয়া নামজারি ও ভূয়া দাখিলা দিয়ে দলিল করতে গিয়ে দলিল লেখক সহ আটক -২। মঙ্গলবার রাতে সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন । জানা যায়, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার কার্যালয় একখানা দলিল রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন । জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয় । সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় । কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়।
দাতা রিজিয়া জানান,আমার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার, জমির দাখিলার জন্য ২হাজার টাকা নিয়েছে । আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা ।
নাম প্রকাশে অনুচ্ছিক একাধিক লোকে জানান,দলিল লেখক রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারনা কাজে জড়িত ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে । এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে ।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ‘রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা’ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনার রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আগামী ০২ ফেব্রুয়ারী ’২৪ তারিখ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরিষদের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা আগামী ২০ জানুয়ারি ’২৪ খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কিশোর ও সাধারণ বিভাগের গানের তালিকা দেয়া হলো।
কিশোর বিভাগ ঃ (১) তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে (২) কান্নাহাসির-দোল-দোলানো (৩) কবে আমি বাহির হলাম (৪) আমি মারের সাগর পাড়ি দেব (৫) নিত্য তোমার যে ফুল ফোটে (৬) দুরদেশী সেই রাখাল ছেলে (৭) একি এ সুন্দর শোভা (৮) ওঠো ওঠো রে-বিফলে প্রভাত (৯) ও জোনাকী, কী সুখে ও ডানা দুটি (১০) যে তোমারে ছাড়ে ছাড়ুক (১১) সকরুণ বেণু বাজায়ে কে যায় (১২) গানগুলি মোর শৈবালেরই দল (১৩) আকাশ আমায় ভরল আলোয় (১৪) কোন পুরাতন প্রাণের টানে (১৫) মাটির প্রদীপখানি আছে (১৬) আমাদের ভয় কাহারে (১৭) আমারে ডাক দিল কে ভিতর পানে (১৮) আমার নাইবা হল পারে যাওয়া (১৯) নূতন প্রাণ দাও (২০) আয় আয় আয় আমাদের অঙ্গনে।
সাধারণ বিভাগ ঃ (১) আমি তোমায় যত শুনিয়ে ছিলেম গান (২) আমারে কে নিবি ভাই (৩) তুমি ধন্য ধন্য হে (৪) ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন (৫) কার মিলন চাও বিরহী (৬) দীপ নিবে গেছে মম (৭) আমার প্রাণের মাঝে সুধা আছে (৮) ওগো স্বরস্বরূপিণী, তব অভিসারের পথে (৯) এই উদাসী হাওয়ার পথে পথে (১০) তুমি কোন্ ভাঙনের পথে এলে (১১) হায় কে দিবে আর সান্ত¦না (১২) তুমি সন্ধ্যার মেঘমালা (১৩) গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা (১৪) শুধু যাওয়া আসা (১৫) ওরে আমার হৃদয় আমার (১৬) কে এসে যায় ফিরে ফিরে (১৭) আমরা মিলেছি মায়ের ডাকে (১৮) মন যে বলে, চিনি চিনি (১৯) ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া (২০) ঝরঝর বরিষে বারিধারা।
শ্যামনগরের কাশিমাড়িতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২০ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব মোঃ সফিকুল বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মোঃ বাদশা আজম, সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন, অধিপরামর্শ সম্পাদক মোঃ মুজিবর রহমান, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীম আল রাজী, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরও অনেকে।
সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।
প্রধান অতিথি বলেন- লিডার্সের সহযোগিতায় এই এলাকাতে সার্বিক উন্নতিসহ কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। লিডার্সের মাধ্যমে অনেক মানুষ বিকল্প আয়ের মধ্য দিয়ে আজ স্বাবলম্বী। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।
জননেত্রী শেখ হাসিনা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে বর্তমান সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর। এজন্য তাঁর নেতৃত্বে মা ও শিশুদের কল্যাণে দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সিটি মেয়র বলেন কোন প্রকল্প বাস্তবায়নের জন্য সঠিক তথ্য উপাত্ত দরকার। সঠিক তথ্য উপাত্তের উপর প্রকল্পের সফলতা নির্ভর করে।
সিটি মেয়র বুধবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈ-মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্থানীয় সরকার বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহযোগিতায় ও অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এ সভার আয়োজন করে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম ও সভাপতিত্ব করেন নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির আহবায়ক কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার। সঞ্চালনা করেন পুষ্টি সমন্বয় কমিটির মেম্বর সেক্রেটারী ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মো: সামছুদ্দিন মোল্লা, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ কমিটির সদস্যবৃন্দ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষ্যে কেইউজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
বিজ্ঞপ্তি
বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মামনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মাতৃভূমির প্রতি তাঁদের প্রেম, দায়বোধ, সাহসিকতা ও অপরিসীম ত্যাগের বিনিময়ে স্বাধীন এ রাষ্ট্র। ফলে মুক্তিযোদ্ধাদের প্রতিও এ রাষ্ট্রের দায় আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের একটি সম্মানজনক ভাতা নির্ধারণসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস আবাসন প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে সারা দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলাবিশিষ্ট আবাসন করে দেওয়া হচ্ছে।
খুলনা সাংবাদিক ইউিনয়ন (কেইউেজ) এর উদ্যোগে বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ‘বীর মুক্তিযোদ্ধোদের সম্মাননা, মুক্তিযুদ্ধের গল্প শোনা ও মুক্তিযুদ্ধিভিত্তিক স্বল্পদের্ঘ চলচ্চিত্র ‘জয় বাংলা’ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সম্মানিত অতিথি ছিলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ।
অনুষ্ঠানে খুলনার ১৫ জন বীর মুক্তিযোদ্ধোদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। মুক্তিযোদ্ধারা হলেন, শেখ কামরুজ্জামান টুকু, আ ব ম নুরুল আলম, স ম বাবর আলী, মকবুল হোসেন মিন্টু, ডি কে হালদার, অধ্যাপক মো. আলমগীর, মো. মাহাবুবুর রহমান, বিনয় বিনয় কৃষ্ণ সরকার, মো.বজলুর রশীদ আজাদ, মো. আবু দাউদ, মো. আব্দুল মান্নান সরদার, হরিপদ মল্লিক, মহম্মদ আবুল হোসেন, মো. শহীদুল ইসলাম, মো. আব্দুল মালেক। এসময় মুক্তিযুদ্ধকালীন সময়ে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করেন বৃহত্তর খুলনার মুজিব বাহিনীর প্রধান শেখ কামরুজ্জামান টুকু, অব. ক্যাপটেন ডি কে হালদার।
সম্মাননা প্রদান শেষে শায়লা রহমান তিথির কাহিনী ও পরিচালনায় নির্মিত মুক্তিযুদ্ধিভিত্তিক স্বল্পদৌর্ঘ চলচ্চিত্র জয় বাংলা প্রদর্শন করা হয়। এবং পরে মুক্তিযোদ্ধাদের গল্প শোনেন উপস্থিত সকলে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এম এ নাসিম প্রমুখ।
উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: নারায়ন চন্দ্র চন্দ
খবর বিজ্ঞপ্তি
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের কাতারে। দেশের কৃষক এখন আর সারের জন্য জীবন দেন না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বুধবার বিকেলে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন।
আওয়ামী লীগ রুদাঘরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন, রুদাঘরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস হালদার।
এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, এক সমযের রক্তাক্ত ডুমুরিযা বলে খ্যাত ডুমুরিযায় এখন শান্তির সুবাতাস বইছে। সাম্প্রদায়িক সম্প্রীতির াননন্য উদাগরণ এই ডুমুরিয়া। বিগত চারদলীয় জোট সরকার আমলে এমন পরিবার ছিল না যে পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হননি। একন সাধারণ মানুষ আর হয়রানি হয় না। তাই শান্তিপূর্ন সহাবস্থান বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ (ডুমুরিয়া –ফুলতলা ও খানজাহান আলী থানার আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যড, রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম বাবর আলী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খান আবু বক্কার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুলগ্না বসু, প্রভাষক এম এম ইমরান হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হক, মেজবাউল আলম টুটুল প্রমূখ।










































