Home খেলাধুলা আইপিএল নিলামে অন্যরকম অভিজ্ঞতার নাম ‘সাইলেন্ট টাইব্রেকার’

আইপিএল নিলামে অন্যরকম অভিজ্ঞতার নাম ‘সাইলেন্ট টাইব্রেকার’

24

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। নিলামে এরই মধ্যে চড়া মূল্যে বিক্রি হয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এই আইপিএল নিলামে রয়েছে কিছু অদ্ভুত নিয়ম। তার মধ্যে একটি হলো সাইলেন্ট টাইব্রেকার। ব্যতিক্রমী এই নিয়মটি এখন পর্যন্ত আইপিএলের নিলামে একাধিকবার ব্যবহার করা হয়েছে।

সাইলেন্ট টাইব্রেকার নিয়মটি প্রথম ব্যবহার করা হয় ২০১০ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং নিউজিল্যান্ডের শেন বন্ডকে নিয়ে প্রথমবার আইপিএলের নিলামে সাইলেন্ট টাইব্রেকার নিয়মটি ব্যবহার করা হয়। এরপর ২০১২ সালের নিলামেও প্রয়োগ করা হয়েছিল এই নিয়মটি।

‘সাইলেন্ট টাইব্রেকার’ নিয়মটি তখনই ব্যবহার হয়, যখন একাধিক দল একজন ক্রিকেটারের জন্য নিজেদের সমস্ত টাকা ব্যয় করার জন্য প্রস্তুত থাকে। সে সময় যদি কোনো নির্দিষ্ট ক্রিকেটারের পেছনে দুই দলই সমপরিমাণ অর্থ দিতে প্রস্তুত থাকে, তখন ‘সাইলেন্ট টাইব্রেকার’-এর মাধ্যমে সেই ক্রিকেটারকে বিক্রি করা হয়।

দুই দল নিজেদের পুরো অর্থ ব্যয় করার পরেও একজন ক্রিকেটারকে দলে নিতে আরো কত টাকা দিতে রাজি সেটি জানায়। এ সময় যে দল বেশি অর্থ দেয় তারা ওই ক্রিকেটারকে পায়। তবে এই বাড়তি অর্থ ওই ক্রিকেটার পায় না, সেটি চলে যায় বোর্ডের কাছে। এই নিয়ম কেবল তখনই কার্যকর হবে, যখন একাধিক দল নিজেদের পুরো অর্থ ব্যয় করে ফেলেছে।