Home আঞ্চলিক খুলনা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মোর্ত্তজা রশিদী দারা

খুলনা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মোর্ত্তজা রশিদী দারা

95

স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে প্রার্থিতা ফিরে পেলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এস এম মোর্ত্তজা রশিদী দারা।

আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হলো ১২ জন। দারা খুলনা-৪ আসনের সংসদের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার ছোট ভাই। তিনি সুন্দরবন কলেজের সাবেক ভিপি, বিভাগীয় ক্রীড়াসহ তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন বিষয়ে হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দারা মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু এক শতাংশ ভোটারের সমর্থক জটিলতায় প্রথমে খুলনা জেলা রিটার্নি কর্মকর্তা ও পরে নির্বাচন কমিশনের আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিল করেন। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন।

স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিকভাবে আমরা সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। আগামী দিনেও তাদের পাশে থাকব।

এর আগে সোমবার খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ‘লাঙল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিডাজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’ ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।