পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় পাঁচটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের শূন্য পদে গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে লিখিত ও মৌখিক পরীক্ষায় হয়। ৫ টি ইউনিয়নের ৬ টি শুন্যপদে ১৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশ গ্রহন করেন। এ সময় প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। পরিক্ষায় প্রথম স্থান অধিকারীরা হলেন দেলুটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিধানবিশ্বাসের ছেলে তন্ময় বিশ্বাস। সোলাদানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মোড়লের ছেলে ইসমাইল মোড়ল, গদাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলী মোড়লের ছেলে শফিকুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের জালাল গাজীর ছেলে আমিরুল গাজী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভবানীপুর রাজকুমার দাশের ছেলে জয়দেব দাশ, চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গড়ের আবাদ গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে ওবায়দুল্লাহ মুজাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল- আমীন জানন, কোন অর্থনৈতিক লেনদেন ছাড়া মেধা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষজনক হলে হওয়া সাপেক্ষে প্রার্থীর৷ নমে চুড়ান্ত নিয়োগ পত্র ইসু করা হবে। দেয়া হবে।











































