Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর কারণেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে: সালাম মূর্শেদী

প্রধানমন্ত্রীর কারণেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে: সালাম মূর্শেদী

52

খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী, খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যার কারণেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

আর এ উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা যা বলেন তা তিনি বাস্তবায়ন করেন। যার বাস্তব প্রমাণ পদ্মাসেতু, খুলনা-মোংলা রেলসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ফোরলেন রাস্তা, রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র।
সালাম মূর্শেদী বলেন, দেশের জনগণ বুঝে গেছে সঠিকভাবে দেশ পরিচালনায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সেজন্য তারা নানা অপকৌশল মেতে উঠেছে। আর এ অপকৌশল যাতে বাস্তবায়ন করতে না পারে এজন্য রাজনৈতিকভাবে প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী রূপসার নৈহাটী ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় তিনি এমপির গ্রামের বাড়ি নৈহাটী পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুরস্থ এন এন এস কে মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। পরে তিনি জহিরের বটতলা, রামনগর, পূর্ব রূপসা বাজার, ইলাইপুর মোড় ও জাবুসা বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সাবেক জেলা আ’লীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আকতার ফারুক, আ’লীগ নেতা এমডি রকিব উদ্দিন, আকতার হোসেন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, আব্দুল গফ্ফার শেখ, ইউপি সদস্য রিনা পারভিন, যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, আ’লীগ নেতা ফরিদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, আবু সালেহ বাবু, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা, কৃষক লীগ নেতা আঃ মান্নান শেখ, আবু আহাদ হাফিজ বাবু, শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ মামুন শেখ, সৈয়দ আরিফুল ইসলাম, নাজির শেখ, জাকির হোসেন রাজু, মোজাফফর শেখ, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, মোঃ কামরুজ্জামান সোহেল, আশাবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, মোঃ বাবর আলী, মাসুম সরদার, লিপিকা দাস ও মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান শেখ, ইফতেখায়রুল আলম, মোঃ ওলিয়ার রহমান মাস্টার, গফফার শেখ, আবু তাহের শেখ, তারেক আহম্মেদ টিপু, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম মিনা, ফ ম ওহিদুল ইসলাম, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন, শফিকুর রহমান ইমন, জাহিদুর রহমান, সাইফুল ইসলাম শাওন, তারেক আজিজ, ওয়ায়েসকুরুনী বাবু, আ’লীগ নেতা মোহর আলী, কামরুল হাসান শান্ত, শিমুল শিকদার, কৃষকলীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়া উদ্দিন, যুবলীগ নেতা শেখ সাগর, এমএম ওসমান গনি, মহিউদ্দীন মানিক, আজমল হোসেন, মোঃ খালিদ শেখ, এহতেশামুল হক অপু, মিরাজুল মোল্যা, মোঃ মিরাজ শেখ, আলহাজ্ব এসএমএ করিম,ছাত্রলীগ নেতা নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ, ইমু মোল্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ জব্বার হাওলাদার প্রমুখ।#