Home খেলাধুলা মেসিকে নিয়ে অ্যাপলের তথ্যচিত্র, মুক্তি পাবে যেদিন

মেসিকে নিয়ে অ্যাপলের তথ্যচিত্র, মুক্তি পাবে যেদিন

45

স্পোর্টস ডেস্ক

ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফি জয়ের স্বাদই পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আক্ষেপ ছিল শুধু জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয়। গত বছরের ডিসেম্বরে কাতারে সেই আক্ষেপও ঘুচেছে তার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন এ লিটল ম্যাজিশিয়ান।

দীর্ঘ তিন যুগ পর আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর কারণে বছরজুড়েই আলোচনায় ছিলেন মেসি। সেই রেশটা এখনও রয়ে গেছে। তারই ধারাবাহিকতায় এবার মেসির বিশ্বকাপ জয় নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে টেক মিডিয়া জায়ান্ট কোম্পানি অ্যাপল।

মেসির বিশ্বকাপ জয় নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছে অ্যাপল টিভি প্লাস। এরই মধ্যে ডকুমেন্টারির কাজ শুরু করে দিয়েছে তারা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি এই ডকুমেন্টারি প্রকাশের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, ডকুমেন্টারিটির নাম দেওয়া হয়েছে ‘মেসির বিশ্বকাপ: একজন কিংবদন্তির উত্থান।’ তথ্যচিত্রটি হবে ৪ পর্বের।

অ্যাপল টিভি প্লাস জানিয়েছে, এটি মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারির ২১ তারিখ। এরই মধ্যে ডকুমেন্টারির ট্রেইলার প্রকাশ করেছে অ্যাপল টিভি প্লাস।

অ্যাপলের প্রকাশিত সেই ট্রেইলারে দেখা গেছে, বিশ্বকাপ এবং মেসির সাক্ষাৎকারের কিছু ক্লিপ। এছাড়া মেসির সম্পর্কে সাবেক বার্সেলোনা তারকা গ্যারি লিনেকারের মতামতও নেয়া হয়েছে এই ডকুমেন্টারিতে।