Home আঞ্চলিক আধুনিক পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ

আধুনিক পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ

43

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় পাটকেলঘাটার প্রচলিত পদ্ধতি ছেড়ে ভিন্ন এক পদ্ধতিতে রস সংগ্রহ করছেন গাছিরা। যাকে আধুনিক পদ্ধতি বলে মনে করছেন তারা।

উপজেলার পাটকেলঘাটা, কুমিরা, খলিষখালীসহ বেশ কিছু গ্রামে গাছ প্রস্তুতে ব্যবহার করা হয়েছে বাঁশের খিল, কাঠির পরিবর্তে ব্যবহার করা হয়েছে তার ও লোহার পেরেক।

রস সংগ্রহকারী আমতলাডাঙ্গা গ্রামের মনির খান জানান, বড় গাছে উঠে রসের ভাড় লাগানো ও নামানোর ঝামেলা এড়াতে খিল থেকে লোহার চিকন তারের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে গাছের গোড়ায় মাটির ভাড় রেখে রস সংগ্রহ করার প্রস্তুতি চলছে।

স্থানীয় গাছি ইনছার আলী ও সুরোত আলী জানান, গাছে উঠে সবার পক্ষে রস সংগ্রহ করা কঠিন। তাই তারের সাহায্যে নিচে ভাড় বসিয়ে রস সংগ্রহে আগ্রহী তারা। তার ও লোহার পেরেক ব্যবহার করে পরিশ্রম ও সময় দুটোই কম লাগে। বড় গাছগুলোতে বার বার উঠানামা এড়াতে খিল থেকে লোহার চিকন তারের মাধ্যমে গাছের গোঁড়ায় নিয়ে আসা হয়। সেখানে মাটির ভাড় হাড়ি রেখে রস সংগ্রহ করা সুবিধা হওয়ায় গত কয়েক বছর যাবত এ পদ্ধতিতে রস সংগগ্র করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকতা হাজিরা বেগম জানান, ঝুঁকিমুক্ত ও পরিশ্রম কম হওয়ায় চাষিদের কাছে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।