Home খেলাধুলা মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো

মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো

39

স্পোর্টস ডেস্ক।।

মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের বিজয় উল্লাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে খুলনায় সাইকেল স্টান্ট শো অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর শিববাড়ির মোড়ে দূরন্ত বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমধর্মী সাইকেল স্টান্ট শো করেন সাইক্লিস্টরা। দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই প্রদশর্নীতে সাইকেল নিয়ে নানা ধরনের স্টান্ট প্রদর্শন করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা সহসভাপতি শ্যামল সিংহ রায়।

বিশেষ অতিথি ছিলেন- শহীদ মুক্তিযোদ্ধার সন্তান খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন বাদশা। খুলনা বিভাগের ১০টি জেলার র‌্যালির রাইডে উপস্থিত ছিলেন দুই শতাধিক সাইক্লিস্ট।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খুলনা সাইক্লিস্টস্টের এডমিন খান সাহেদ, রেজা উর রহমান, সেতু আলম, সৌরভ, অথৈ, হিমেল এবং সাদিক।