Home খেলাধুলা ১০ জনের পিএসজির সহজ জয়

১০ জনের পিএসজির সহজ জয়

32
Soccer Football - France - Ligue 1 - Le Havre v Paris St Germain - Stade Oceane, Le Havre, France - December 3, 2023 Paris St Germain's Vitinha celebrates scoring their second goal with teammates REUTERS/Stephanie Lecocq

স্পোর্টস ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লি হাভরের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। যেখানে ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলেছে প্যারিসিয়ানরা। তবে তাতে জয়ের সমীকরণে প্রভাব পড়েনি। ম্যাচটিতে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে লুইক এনরিকের দল।

রোববার লি হাভরের মাঠে শুরুটা একদম ভালো ছিল না পিএসজির। তবে ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে এবং ম্যাচের শেষ বেলায় ভিতিনহার লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন খেলার দশম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের জিয়ানলুইজি দোন্নারুম্মা। একজন কম নিয়ে খেললেও খানিকটা পরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পিএসজি। উসমানে দেম্বেলের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এরপরও গোলের বেশ কিছু সুযোগ পেয়েছেন এমবাপ্পে। কিন্তু প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ হন তিনি। সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলেরাও।

ম্যাচের প্রায় পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলে শুরুর দিকে হজম করা গোলটি আর শোধ দিতে পারেনি লি হাভরেও। বরং ৮৯ মিনিটে আরেকটি গোল হজম করে বসে তারা। ম্যানুয়েল উগার্তের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা।

লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল পিএসজি। লি হাভরেকে হারিয়ে নিসের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত ১৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৩, আর সমান ম্যাচে দ্বিতীয়স্থানে থাকা নিসের অর্জন ২৯ পয়েন্ট।