Home আঞ্চলিক নগরীতে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নগরীতে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

43

স্টাফ রিপোর্টার।।
নগরীর সদর থানাধীন স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছরের নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিব (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব খালিশপুর থানা এলাকার মোশারেফ এর ছেলে।

র্যাব-৬ জানায়, ভিকটিম খালিশপুর থানাধীন এলাকায় একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকেন। ভিকটিমের প্রতি আসাি রাকিব এর অনেক দিন যাবত খারাপ নজর ছিল এবং বিভিন্ন সময় ভিকটিমকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে রাকিব আজেবাজে কথাবার্তাসহ প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম আসারি প্রস্তাবে রাজি না হওয়ার কারনে আসাি ভিকটিমকে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। পরবর্তীতে একপর্যায়ে আসারি সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আসামি ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষন করে। গত ১৫ নভেম্বর সকালে আসামি পুনরায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকিটিম এর পিতা বাদী হয়ে খালিশপুর থানায় গিয়ে আসামির বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করেন। এরই ধারাবাহিকতায় রবিবার স্টেডিয়াম এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।