Home খেলাধুলা মালির কাছে গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে আর্জেন্টিনা

মালির কাছে গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে আর্জেন্টিনা

41

স্পোর্টস ডেস্ক।।

ইন্দোনেশিয়ার মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ মালি। শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার স্তাদিও ম্যানাহানে স্টেডিয়ামে প্রথমার্ধে মালির কাছে ২-০ গোল হজম করে আর্জেন্টিনা। তাতেই প্রথমার্ধে পিছিয়ে পড়ে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।
এর আগে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আসর শুরু করেছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু সেমিফাইনালে গিয়ে তাদের সেই লক্ষ্য নষ্ট করে জার্মানি। টাইব্রেকারে জার্মানির যুবাদের কাছে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেয় তারা। পরাজয়ের গ্লানি মুছে আবারো মাঠে নামতে যাচ্ছে লে আলবিসেলেস্তেরা। এবার তাদের প্রতিপক্ষ মালি।

আজকের ম্যাচ জিতলে চতুর্থবারের মতো তৃতীয় স্থানে থেকে যুব বৈশ্বিক আসরের যাত্রা শেষ করবে আর্জেন্টিনা। এর আগে, ১৯৯১, ১৯৯৫ ও ২০০৩ সালে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল আর্জেন্টিনা।

বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের সামনে। কিন্তু সেমিফাইনালে তারা টাইব্রেকারে জার্মানির যুবাদের কাছে পরাজিত হয়। ফলে তাদের প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগও হাতছাড়া হয়।