মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
অবরোধ সমর্থনে বাগেরহাটের রামপালে মিছিল করেছেন বিএনপি। সোমবার দুপুর ১২টায় রামপাল উপজেলার ভোজপাতিয়ায় এলাকায় এ মিছিল করেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি।
ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরফদার এনামুল হক প্রিন্সের নেতৃত্বে অবরোধ সমর্থনের এ ঝটিকা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুবদল নেতা সদ্দার বকতিয়ার ও রেজাউল করিম।











































