Home বিনোদন মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

36

 

বিনোদন প্রতিবেদক

কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম আওয়ামী লীগ থেকে আবারও মনোনীত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে তাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের মমতাজের নাম ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে। এরপর আজ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৪টার পর মনোনীতদের নাম ঘোষণা শুরু করেন দলীয় নির্বাচন কমিটির সদস্য সচিব।