Home Uncategorized ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের সাবেক পৌর সম্পাদককে গুলি করে হত্যা

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের সাবেক পৌর সম্পাদককে গুলি করে হত্যা

49
প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শামীম হোসেন (৪৫) নামের স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুড়া গ্রামে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার সুড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের হরিণাকুণ্ডু পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাবেক সেনাসদস্য।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে একটি জায়গায় যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বুকে গুলি লেগে শামীম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত কথা বলবেন।