Home খেলাধুলা পাকিস্তানের অনুরোধে স্থগিত সিরিজ

পাকিস্তানের অনুরোধে স্থগিত সিরিজ

37

স্পোর্টস ডেস্ক

বড় দলগুলোর বিপক্ষে আইসিসির সহযোগী দেশগুলো সাধারণত খুব বেশি একটা খেলার সুযোগ পায় না। র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলোর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকে তারা। পাকিস্তানের বিপক্ষে তেমনই এক সিরিজে খেলার কথা ছিল নেদারল্যান্ডসের।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে স্থগিত করা হয়েছে সেই সিরিজ। আগামী বছরের মে মাসে নেদারল্যান্ডস সফর করার কথা ছিল পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে ডাচদের বিপক্ষে খেলার কথা ছিল তার।

তবে দুই পক্ষের সমঝোতায় তিন ম্যাচের টি-২০ সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জানা গেছে, ব্যস্ত সূচির কারণেই সিরিজটিতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না পাকিস্তানের। ব্যস্ত সূচির সমস্যা তুলে ধরে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে সিরিজ স্থগিতের অনুরোধ করে পিসিবি।

পাকিস্তানের সেই অনুরোধে কোনো আপত্তি জানায়নি ডাচরা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিরিজটি দুই বোর্ড মিলে সূচিতে জায়গা বের করে আয়োজনের চেষ্টা করবে।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে-বলে নিজেদের সেরাটা দিতে পারেনি পাকিস্তানের ক্রিকেটাররা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে বড় পরিবর্তন এসেছে দেশটির ক্রিকেটে।