Home খেলাধুলা ‘আধা ঘণ্টা পর পরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি’

‘আধা ঘণ্টা পর পরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি’

26

স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছে মাইটি অজিরা। ভারতে সফল বিশ্বকাপ অভিযান শেষে আজ সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন অধিনায়ক প্যাট কামিন্স সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু নিজ দেশে ফেরার পর তাদের নিয়ে নেই কোন হইচই। নেই কোন আয়োজন।
সিডনি বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সংবাদকর্মীদের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আধা ঘণ্টা পরপরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি। বিশ্বকাপ জয়ের মোহ এখনও কাটেনি।’

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ক্যাঙ্গারুদের। টানা ৯ ম্যাচ জিতে ২০১৫ সালের পর বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করে তারা। বিশ্বজয়ের পর তিনদিন পেরিয়ে গেলেও, এখনও শিরোপার নেশায় ডুবে আছে অস্ট্রেলিয়া দল। তেমনটা অকপটে জানিয়ে দিলেন কামিন্স।

তিনি বলেন, ‘প্রতি আধঘণ্টা পরপরই মনে পড়ছে, আমরা মাত্রই বিশ্বকাপ জিতেছি এবং আবার রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও বিশ্বকাপ জয়ের নেশায় বুদ হয়ে আছি।’