
তফসিল ঘোষণা করায় নলতায় আ.লীগের আনন্দ মিছিল
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নির্বাচন কমিশনকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা পর পরেই নলতায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক এমপি আনন্দ মিছিল করে।
আনন্দ মিছিলে সাতক্ষীরাসহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতা-কর্মী অংশ নেন।
এসময় ডা. রুহুল হক এমপি বলেন, তফসিল ঘোষণা করায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা এখনো আশা করি, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।
ইসি’র তফসিল ঘোষণায় রামপালে যুবলীগের আনন্দ মিছিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইসি’র তফসিল ঘোষণায় আওয়ামী যুব লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা সদরের মসজিদ মোড়ে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামীম নূরী, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, আওয়ামী লীগ নেতা বেলাল ব্যাপারী, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম, আলমগীর হোসেন, সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সঞ্চালক চয়ন মন্ডল, আবু বকার প্রমুখ। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
মোংলার দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ চলছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোংলার দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ চলছে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ। তাই সকলের সহযোগিতা কামনা করছে মসজিদ কমিটি। মসজিদটি নির্মাণের জন্য প্রচুর টাকার প্রয়োজন সকলের সহযোগিতা ছাড়া কোন ভাবে মসজিদের পুরো কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই সকলকে অনুদানের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও মসজিদের ইমাম মাওলানা আল-আমিন। তিনি বলেন আজ যারা আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসবে তাদের দান ও ছদকা কাল হাশরের ময়দানে বান্দার জীবনের নাজেতের উছিলা হয়ে যাবে এবং তাদের সকল নেক আমল কবুল করে নিবেন মহান আল্লাহ তালা। এই দানের উছিলায় দান কারীর মাতা- পিতা জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন হবে। তাই আপনি নিজেও দান করুন অপরকেও দান করতে উৎসাহিত করুন আমাদের মসজিদের নির্মাণ কাজ চালিয়ে নেওয়ার জন্য। আপনাদের সকলের দানে মসজিদ নির্মাণ হবে কারণ মসজিদের যে ফান্ড ছিলো তা শেষ এখন আপনারাই এগিয়ে নিয়ে যাবেন দানের বিনিময়ে মসজিদের নির্মাণ কাজ। যারা নিজে এসে দিতে না পারবেন তাদের জন্য ব্যাংক একাউন্ট ও বিকাশ- নগদের ব্যবস্থা রয়েছে। মসজিদে মুক্ত হস্তে দানের জন্য দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদের ট্রাষ্ট ব্যাংক এর একাউন্ট নাম্বার ৭০১৭০৩১১০৮১১৯০ বিকাশ ও নগদ নাম্বার মসজিদের ইমাম মাওলানা আল- আমিন সাহেবের ০১৯২৯-০৪৩৬৯২ সকলে এগিয়ে আসুন এই নাম্বারে দান করুন। আপনার দান বিফলে যাবে না দানের বিনিময়ে গড়ে উঠছে দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদেরদের ৪ তালা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ নির্মাণের কাজ।
ডুমুরিয়ায় মাগুরখালীতে আওয়ামীলীগের আনন্দ মিছিল
ডুমুরিয়া প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা দেয়ায় স্বাগত জানিয়ে ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মিছিলটি ইউনিয়ন দলীয় কার্যালয় থেকে আলাদিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সরোজ কুমার রায়, দিপংকর রায়, সুব্রত গোলদার,উদয় মল্লিক,মনোজ সরকার, গোপাল হালদার, দেবপ্রসাদ মন্ডল, গৌতম রায়, বিদ্যুৎ মল্লিক প্রমূখ। আলোচনা শেষে উপ¯ি’ত সকল নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।
দিঘলিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে দিঘলিয়া উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ- পরিচালক রেবেকা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাবারের শ্রেণীবিভাগ,খাবার উৎপাদন, সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে কিভাবে খাবার দূষিত হয় এবং খাবার সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি উপস্থিত শিক্ষকদের খাদ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের বিজ্ঞানসম্মত উপায়ে উত্তর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রেবেকা খান তার বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং অনিরাপদ ও ভেজাল খাদ্য প্রতিরোধে শিক্ষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে উপস্থিত স্কুল শিক্ষকদের স্কুলের বাচ্চাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকগণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সম্মিলিত কাজের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন। কর্মশালায় দিঘলিয়া ৭ নং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল্লা আল মামুন সহ উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ২০২৩-২০২৫ অর্থ বছরের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারণ সভা বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান। প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মুসরাত মেহ জাবীন।
সভায় ২০২৩-২০২৫ অর্থ বছরের সর্বসম্মতিক্রমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খান, সহ-সভাপতি কৃষিবিদ ডা: এম নজরুল ইসলাম, ২য় সহ-সভাপতি মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ এবং ৩য় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারন সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম। পরিচালক (অর্থ) নির্বাচিত হন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন।
এছাড়া অন্যান্য পরিচালক পদে মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ছৈয়দ আহমেদ, মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল, মো: সাইফুর রহমান, মো: হাসিবুল হাসান, মো: মেসবাহ উদ্দিন, কে এম অলিউর রহমান বাবুল, ওমর-বিন-আবদাল আজিজ, ইহতেশাম বি. শাহজাহান, মো: সাজ্জাদ হোসেন, ডা: মনজুর মোর্শেদ খান, এম সাইদুজ্জামান, ড: মো: আলী আফজাল, শাহ মো: ইমরান, মো: রকিবুর রহমান টুটুল, মসিউর রহমান নির্বাচিত হন।
অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতিমূলক সভা
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) বিকালে পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারন অর রশীদ, বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।
শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছার ৬১নং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১ টায় স্কুল ভবনে প্রতিষ্ঠানের সভাপতি ইন্জিনিয়ার মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান।
আয়োজিত অনুষ্ঠানে সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায় এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,ইউ আর সি ইনেস্টেক্টর ইমান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভিন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিলি জিয়াসমিন,টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী,সহকারী শিক্ষক মাখণ লাল প্রমুখ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার নৌ পুলিশে বদলী, আসলেন ঢাকা মেট্রোপলিটন হতে ফয়জুল রহমান
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার পুলিশ সুপার নৌ পুলিশে বদলীর আদেশ,নতুন আসলেন ঢাকা মেট্রোপলিটন হতে ফয়জুল রহমান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আর. এম ফয়জুল রহমান নিয়োগ দেয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।
পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এর তৎপরতা
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবনে দৈনন্দিন কর্মকাণ্ড’কে স্বাভাবিক রাখতে একযোগে কাজ করছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি সময়ে বিরোধী দলীয় অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা সহ জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন।
১৫ই নভেম্বর বুধবার দুপুর ২ টায় সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলা ও থানা প্রশাসন এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে সেজন্য উপজেলা ও থানা এর পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখিত বিষয়ে পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর দিকনির্দেশনা মোতাবেক পাইকগাছা পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। পাশাপাশি তিনি আরো বলেন জনস্বার্থে আমরা উপজেলা ও থানা প্রশাসন সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।
কেশবপুরে কাউন্সিলর বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে কাউন্সিলর পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ভ্ক্তুভোগীরাসহ কেশবপুরের তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসরণের দাবি জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, ফারুক হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে একজন চাঁদাবাজ ও অবৈধ দখলদার হিসেবে আখ্যা দিয়ে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করার দাবি জানান। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপরে নিকট কাউন্সিলর পদ থেকে অপসারণ করার জন্য স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, পৌর শহরের মধুসড়কে আব্দুর করিম নিজ জমিতে বিল্ডিং নির্মান করতে গেলে তার কাছে লক্ষধিক টাকা চাঁদা দাবি করেন বাবু। আলতাপোল এলাকায় মেহেদি বিশ্বাসের জমি দখল, গরুহাটার পাশে আব্দুল মজিদ বড় ভাইয়ের ক্রয়কৃত জমি সীমানা দিতে গেলে তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি,মধুসড়কের শিউলি গার্মেন্টেসের মালিক নূর ইসলামের জমি সংক্রান্ত বিরোধে ৫০ হাজার টাকা চাঁদা আদায়, পল্লী বিদ্যুৎ সাবষ্টিশনের সামনে হাবিবুর রহমান ও খোকনের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরমধ্যে হাবিবুর রহমানের নিকট থেকে ৩০ হাজার টাকা চাঁদা নেয়। মধুসড়কের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য শওকত হোসেনের প্লান ছাড়া ৫ তলা বিল্ডিং নির্মানে ১ লক্ষ টাকা চাঁদা আদায়য়সহ জমির বিরোধে শেখ মুনছুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামী একে আজাদ ইকতিয়ারের নিকট থেকে ভয়ভীতি দেকিয়ে দেড় লক্ষ টাকা চাঁদা আদায় করেন কাউন্সিলর আফজাল হোসেন বাবু। এছাড়াও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্নাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে বাবু। এসব ঘটনায় ভয়ে অনেকেই মামলা না করলেও নাশকতাসহ তার বিরুদ্ধে কেশবপুর ও যশোর থানায় ৫ টি মামলা রয়েছে। গরু হাটের ইজারা নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতির সাথে তার কথোপকথনের একটি অডিও ভাইরাল করেও তিনি আলোচিত হন।
চুয়াডাঙ্গায় রাতে ফেসবুকে পোস্ট, সকালে কলেজছাত্রের ঝুলন্ত লাশ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আফনান লিয়ন( ১৯)কে ডাকাডাকি করে কোন শব্দ না পেলে পরে ঘরের দরজা ভেঙ্গে নিজ ঘরের মধ্যে সিলিং ফ্যনের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন মেহেরপুর এক আত্মীয়ের লাশ দেখতে যান। রাতে তিনি সেখানেই ছিলেন।রাতে লিয়ন তার দাদির সাথে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য নিজ ঘরে চলে যান।বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এসময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ফেলে ও থানায় সংবাদ দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।লিয়ন উপজেলার হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলো।আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ জানান, সম্ভবত প্রেমঘটিত কারণে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজ ছবিসহ ‘রঃ’ং বহফ’ এই পোস্ট করেন। এরই কারণে কাছের আত্মীয় ও বন্ধুদের ধারণা- প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন লিয়ন।
কুয়েটে “ফায়ার সেফ্টি” বিষয়ক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু’দিন ব্যাপী ‘ফায়ার সেফ্টি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সকাল সোয়া ৯টায় বিশ^বিদ্যালয়ের ইসিই বিভাগের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা মামুন মাহমুদ, মোঃ নাজমুস সাদাত ও ফসির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ বশির উদ্দিন। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
দুবলার চরে রাসমেলায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ
তথ্য বিবরণী
প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুর্ণস্নান’ অনুষ্ঠিত হবে। পুর্ণস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
অনুমোদিত পাঁচটি পথ হলো- ১. বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর ২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা, অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর ৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর ৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর ৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর। রাস পূর্ণিমা পুর্ণস্নান উপলক্ষ্যে ২৫ থেকে ২৭ নভেম্বর এ তিন দিনের জন্য সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থী ও তীর্থযাত্রীদের অনুমতি প্রদান করা হবে। প্রবেশের সময় প্রতিটি এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি, লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় পূর্বক পাশ প্রদান করা হবে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে।
প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ করা হবে ও যাত্রীরা নির্ধারিত রুটগুলোর মধ্যে পছন্দমতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন, ২৫ নভেম্বর তারিখ দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং নৌযানগুলো কেবল দিনের বেলায় চলাচল করতে পারবে। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলারের গায়ে রং দিয়ে অথবা স্টিকার দিয়ে বিএলসি/ সিরিয়াল নম্বর, তীর্থযাত্রী/পূর্ণ্যার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশকালে তীর্থযাত্রী/পুণ্যার্থীকে একটি করে টিকেট/টোকেন প্রদান করা হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন টোকেন ও টিকেট নিজের সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত কন্ট্রোলরুমে রিপোর্ট করতে হবে। রাসপূর্ণিমা পুর্ণস্নানের সময় কোন বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কারো কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, গাছ কাটা কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রলারে কোন প্লাস্টিকের খাবারের প্লেট বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুর্ণস্নানস্থালে মাইক বাজানো, পটকা, বাজি ফোটানোসহ কোন প্রকার শব্দ দূষণ করা যাবে না। রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত নাগরিকত্বের সনদপত্রের মূলকপি সাথে রাখতে হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ সকল তথ্য জানিয়েছেন।
রূপসায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
রূপসা প্রতিনিধি
রূপসায় মোঃ হাবিব (৪৩) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্ত সেনা গ্রামে নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। তার দুই ছেলে সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, স্ত্রী সন্তানের সঙ্গে হাবিবের পারিবারিক কলহ চলছিল। পরিবারের সঙ্গে পূর্বের ন্যায় একসাথে মিলেমিশে থাকার ইচ্ছা পোষণ করে পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার জন্য মৃত্যুর পূর্বে হাবিব স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিদের নিকট দারস্থ হয়েছিল । বুধবার (১৫ নভেম্বর) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন জানান, পারিবারিক অশান্তির কারণে উক্ত ব্যক্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এশা বাদ নতুনহাট ঈদগা ময়দানে মরহুমের যানাজা নামাজ শেষে দেবীপুর সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
তালাকপ্রাপ্ত স্ত্রী ও চেয়ারম্যানের রোষানল থেকে বাঁচতে প্রবাসীর আর্তনাদ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরের সৌদি আরব প্রবাসী মো. এরশাদ মুন্সী তার তালাকপ্রাপ্তা স্ত্রী রাশেদা আক্তার ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার একের পর এক মামলা, বাড়ি দখল ও জীবননাশের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন।
ইউপি চেয়ারম্যানের মদদে তার বিরুদ্ধে তালাকের পর করা হচ্ছে একের পর এক মামলা। এ কারণে দেশে এসে এখন জীবন শঙ্কায় পড়েছেন ওই প্রবাসী। ইচ্ছে থাকা সত্ত্বেও দুই কন্যা সন্তানের কাছে যেতে পারছেন না তিনি।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা চারটি মামলা থেকে অব্যাহতি পেলেও আবার নতুন করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তালাকপ্রাপ্তা স্ত্রীর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে এরশাদ মুন্সী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আর এতে মদদ দিচ্ছে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা।
বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী এরশাদ মুন্সী এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২১ সালের ১০ ডিসেম্বর প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর দিন থেকে তার বিরুদ্ধে এ মামলা করার হিড়িক পড়ে। এ কারণে তাকে সৌদি থেকে দেশে এসে বারবার হাজির হতে হচ্ছে আদালতে। চারটি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেও এখন লতাচাপলী ইউপি চেয়ারম্যানের মদদে তার আলীপুরের বসতঘর দখলের পাঁয়তারা চালাচ্ছে। তাকে জীবননাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে অভিযোগ্য সম্পূর্ণ মিথ্যা। এরশাদ মুন্সীর সঙ্গে রাশেদা আক্তারের তালাক হয়েছে কিনা এ বিষয়টি এলাকায় কেউ জানে না। রাশেদা ও তার দুই মেয়ে অসহায়ের মতো জীবনযাপন করায় পরিষদে এসে তাদের কাছে সহায়তা চেয়েছে। তবে এরশাদ মুন্সীর সঙ্গে তার কোনো কথা কিংবা হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। বরং তিনি এরশাদ মুন্সীর বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে নির্যাতনের অভিযোগ করেন।
চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টার মালিকের জরিমানা
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র অভিযান চালিয়ে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক জাকির আহমেদকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শরিফুদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিথি মিত্র জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা বিএনপির মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অবরোধের সমর্থনে গতকাল বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট এলাকায় মিছিল বের করে খানজাহান আলী থানা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, মোঃ মামুন শেখ (মেম্বার), মীর শওকত হোসেন হিটু , মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম সোহেল , আল আমিন হাওলাদার ,এস এম ইলিয়াস হোসেন , মোঃ জুয়েল হাওলাদার , হাসান বেগ , মোঃ সাইদুজ্জামান , মোঃ হেলাল হাওলাদার , সাদ্দাম হোসেন আবু , আঃ রশিদ পাটোয়ারী , মুকতার হোসেন মুক্তা , নয়ন হাওলাদার , হেলাল উদ্দিন প্রমুখ।
অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা যুবদলের মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অবরোধের সমর্থনে গতকাল বিকাল সাড়ে ৩ টায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে বি এন পি ঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচি অনুযায়ি ৫ম দফার অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল বিকাল সাড়ে ৩ টায় যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে ফুলবাড়ীগেট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন হাওলাদার ,জুয়েল হাওলাদার, হাসান বেগ , হেলাল হাওলাদার, মুক্তার শেখ ,মোঃশহীদ,মোহাম্মদ নয়ন প্রমুখ।
অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা ছাত্রদলের মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরপেক্ষ সরকারে অধিনে নির্বাচনের দাবিতে বিএনপির ৫ম দফার অবরোধ কর্মসূচির ১ম দিনে গতকাল বেলা ২ টায় খুলনা যশোর মহাসড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খানজাহান আলী থানা ছাত্রদল । থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজীম,আলমগীর হোসেন ইমন,মোহাম্মদ আলী হুসাইন,জিএম মঞ্জুরুল ইমাম,আবু সাদ্দাম,শেখ সিফাত ,রফিকুল ইসলাম,রাকিবুল ইসলাম,শেখ রাব্বি ,মোঃ সাগর,রাতুল,রাজু এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মোঃ জাহিদুল ইসলাম, জুয়েল হাসান প্রমুখ।
অবরোধের সমর্থনে দৌলতপুর থানা যুবদলের মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরপেক্ষ সরকারে অধিনে নির্বাচনের দাবিতে বিএনপির ৫ম দফার অবরোধ কর্মসূচির ১ম দিনে গতকাল বেলা দেড়টায় খুলনা যশোর মহাসড়কের দৌলতপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর থানা যুবদল । দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুর রহমানের নেতৃত্বে মিছিলে দৌলতপুর থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আজ অর্ধদিবস হরতালের সমর্থনে বাম জোটের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৬ নভেম্বর বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে আজ নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জব্বার সরণি এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাম জোটের খুলনা জেলা সম্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা মভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এড. এম এম রহুল আমিন, সুতপা বেদজ্ঞ, এড. চিত্তরঞ্জন গোলদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য ডাঃ সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠ,ু সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। বক্তরা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আবার একটি বিরোধী দলহীন-ভোটার বিহীন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছে। এই অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালকে সফল করার জন্য বাম জোটের পক্ষ থেকে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
#আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন
খুলনা কর অঞ্চলে মেলার পরিবেশে দেওয়া যাবে আয়কর রিটার্ন
স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় খুলনাতেও ১ নভেম্বর থেকে শুরু হয়েছে মাস ব্যাপি কর তথ্য সেবা মাস। এ উপলক্ষে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও করদাতাগণ মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন করেন কর কমিশনার মোঃ সিরাজুল করিম। করদাতাদের সুবিধার্থে নগরীর বয়রাস্থ হোয়াইট প্যালেসের পাশে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খোলা মাঠে প্যান্ডেল নির্মাণ করে বিভিন্ন বুথ তৈরী করা হয়েছে। সার্কেল ভেদে এসকল বুথে করদাতাগণ নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। মেলার মত এখানেও করদাতাগণ ফটোকপি, ব্যাংকে আয়কর জমা, নতুন টিআইএন নিবন্ধনসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
করদাতাদের উদ্দেশ্যে খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম বলেন, ‘করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে রিটার্ন দাখিলের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একাধিক বুথে করদাতাগণ অতি সহজে তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও এখানে হেল্প ডেস্ক করা হয়েছে। প্রয়োজনে করদাতাগণ রিটার্ন দাখিলের জন্য যেকোন পরামর্শ নিতে পারবেন।’ তিনি করদাতাদের সতর্ক করে আরও বলেন, ‘করদাতাগণ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর অব্যাহতি, রেয়াতসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন।’ এজন্য তিনি নির্ধারিত সময়ে সকলকে আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করেন।
আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) মোঃ মুহিতুর রহমান, উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) এস এম মুশফিকুর রহমান, উপ-কর কমিশনার জেসমিন আক্তার, উপ-কর কমিশনার দেলোয়ারা জাহান, উপ-কর কমিশনার মোঃ আলাউদ্দিন আহমেদ, উপ-কর কমিশনার নুসরাত ফারজানা, সহকারী কর কমিশনার পারিসা আহমেদ প্রধিসহ অন্যান্য কর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ আয়কর মেলা আয়োজন স্থগীত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড।
৩৭ ঘন্টা পর শিবসা নদী থেকে মৃতদেহ উদ্ধার
দাকোপ প্রতিনিধি
খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষে পরিবার কাছে আর ফেরা হলো না দাকোপের আওয়ামী লীগ নেতা দেবদাস মন্ডলের। নলিয়ান লঞ্চঘাটে মনিংসান-৯ লঞ্চ থেকে নামতে গিয়ে খরস্রোতা শিবসা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন দেবদাস মন্ডল। অনেক খুঁজা খুঁজির পর নলিয়ান লঞ্চঘাটের পাশ থেকে ৩৭ ঘন্টা পর দেবদাসের মৃত্যুদেহ উদ্ধার। এ ঘটনায় নলিয়ান গ্রামে শোকের ছায়া নেমে এেেসছে।
নলিয়ান পুলিশ ফাঁড়ি ও সুতারখালী ইউনিয়ন চেয়ারম্যান মাসুম আলী ফকির সুত্রে জানাগেছে, গত ১৩ নভেম্বর সোমবার খুলনায় সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষে বিকাল সাড়ে ৫টায় খুলনা থেকে মনিংসান-৯ লঞ্চ যোগে সংগঠনের অন্যান্যে সাথে বাড়ির উদ্দেশ্য রওনা হন উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নলিয়ান গ্রামের বাসিন্দা মৃতঃ নৃপেন মন্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেবদাস মন্ডল (৫৫)। লঞ্চটি রাত আনুঃ ৯টায় নলিয়ান লঞ্চঘাটে ভিড়ার পর লঞ্চ থেকে নামার সময় পা স্লিপ করে দেবদাস মন্ডল শিবসা নদী পড়ে ডুবে নিখোঁজ হন। ট্রলার ও নৌকা নিয়ে দেবদাস মন্ডলের সন্ধানের জন্য শিবসা নদীতে তল্লাসী অভিযান শুরু করেন স্থানীরা। সংবাদ পেয়ে নলিয়ান নৌ-ফাঁড়ি পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা ডুবুরি নিয়ে শিবসা নদীর ৪ থেকে ৫ কিলোমিটারের তল্লাসী অভিযান চালিয়ে দেবদাস মন্ডলের সন্ধানে ব্যর্থ হন। ৩৭ ঘন্টা পর (১৫ নভেম্বর) বুধবার সকাল ৮টায় নলিয়ান লঞ্চঘাটের পল্টুনের পাশে দেবদাস মন্ডলের মৃতদেহ ভেসে উঠে। ওই সময় নলিয়ান পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে দেবদাস মন্ডলের ফোলা লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর নলিয়ান গ্রামে শোকের ছাযা নেমে এসেছে।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানান,নদীতে পড়ে মৃত্যুবরণ করা দেবদাস মন্ডলের লাশটি উদ্ধারের পর উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষ লাশটির সৎ কার্য্য সম্পন্নর জন্য তার পরিবারের নিকট বুধবার দুপুরে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দেবদাস মন্ডলের স্ত্রী কল্পনা মন্ডল ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বুধবার স্থানীয় নলিয়ান শশ্মানে দেবদাস মন্ডলের সৎ কার্য্য সম্পন্ন করা হবে।
দাকোপে সমবায় সমিতির টেকসই উন্নয়নে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয় ও জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে বুধবার দিনব্যাপি উপজেলা মুক্তিয়োদ্ধা ভবনের হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। অন্যানের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, প্রশিক্ষক ও কোর্স পরিচালক রাধাকান্ত ঘোষ,উপজেলা মেরিন ফিশারিস কর্মকর্তা বিপুল কুমার দাস। উপস্থিত ছিলেন উপ-সহকারী সমবায় কর্মকর্তা সাহাবুর লস্কারসহ সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা ১০ টি সমবায় সমিতির সদস্যা বৃন্দ।
নির্বাচনী তফশীল ঘোষনায় দাকোপে আওয়ামী লীগের আনন্দ মিছিল
দাকোপ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনায় দাকোপে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা করে ২০২৪ সালের ৭ জানুয়ারী ভোট গ্রহণের দিনক্ষণ চুড়ান্ত করায় দাকোপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগনেতা অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম, কে এম কবীর হোসেন, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা ওলামা লীগের সভাপতি মোল্যা নজরুল ইসলাম, দেবাশিষ ঢালী, মোহন লাল সাহা, আব্দুল হান্নান সানা, শেখ ইকবাল হোসেন, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, মাসুদ শেখ, যুবলীগনেতা নিতাই বাছাড়, রতন কুমার মন্ডল, গোবিন্দ রায়, পারভেজ শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, রাসেল কাজী, মাসুম হাওলাদার, রাজু মিস্ত্রী প্রমুখ।
ফকিরহাটের বেতাগায় আ’লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বেতাগা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল আনন্দ মিছিল বেতাগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বেতাগা ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সভায় বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। এতে আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান। এছাড়াও পিলজংগ শুভদিয়া বাহিরদিয়া মুলঘর লখপুর নলধা ও ফকিরহাট সদর ইউনিয়নে অনুরুপ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ##
বাগেরহাটের কোধলা কালি মন্দিরে ৫দিনব্যাপী শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোধলা সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল শ্যামা পূজা উপলক্ষে ৫দিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পূজাকে ঘিরে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এবার মোম দিয়ে প্রতিমা তৈরী করে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দর্শনার্থীদের দৃষ্টি নন্দন করতে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা সাজিয়া রাখা হয়। মন্দিরের চারপাশে করা হয় আলোকসজ্জা। যুদ্ধ নয় শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষানীয় মূলক প্রতিমা রাখা হঢ মন্দিরের বিভিন্ন স্থানে। যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন। গতবছর এই মন্দিরে কাঁচ দিয়ে প্রতিমা তৈরী করে শ্যামা পূজা করা হয়েছিল বলে কোধলা শ্যাপূজা পূজা আয়োজক কমিটি জানান। শ্যামা পূজা আয়োজক কমিটির সাধারন সম্পাদক পলাশ কুমার সেন জানান, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে আশপাশ এলাকা থেকে অসংখ্য বিভিন্ন বয়সের নারী-পুরুষ সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবৃন্দের আগমনে এই মন্দিরে। তাদের ভীড়ে মূখোরিত হয়ে উঠে মন্দির এলাকা। বুধবার সিঁদুর খেলা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে এই পূজা অনুষ্ঠান। পূজা দেখতে আসা বিপুল দে ও কলেজ ছাত্র রাতুল দে সহ অনেক দর্শনার্থী বলেন, এখানে এসে খুব ভাল লেগেছে। সুন্দর পরিবেশে এখানে পূজা অনুষ্ঠান ও মেলা ঘুরে দেখলাম। শ্যামা পূজা আয়োজক কমিটির সভাপতি শ্যামল সেন জানান, প্রদীপ প্রজ্জননের মধ্য দিয়ে শ্যামা পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধু সূদন দাম, মন্দির কমিটির সভাপতি মহাদেব কুমার সেন, সাধারন সম্পাদক মিলন দাম, শ্যামা পূজা আয়োজক কমিটির সভাপতি শ্যামল সেন, সহ-সভাপতি নিতাই কৃষ্ণ হালদার, সাধারন সম্পাদক পলাশ কুমার সেন, সহ-সাধারন সম্পাদক মিত্যুঞ্জয় হালদার, কোষাধ্যক্ষ লিটন দাম, কমিটির অন্যান্য সদস্য সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবুন্দ। #
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের এক সভা বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় সিটি মেয়র নগরীতে পরিচ্ছন্ন অভিযান জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গু বিরোধী ক্যাম্পেইন পরিচালনা, নির্দিষ্ট স্থান থেকে বাড়ির ময়লা আবর্জনা অপসারণ ও ড্রেনের পেড়িমাটি উত্তোলনের জন্য নির্দেশ দেন।
সিটি মেয়র আরো বলেন, মহানগরী এলাকায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যমান পরিস্থিতি উত্তরণে তিনি কেসিসি’র পাশাপাশি নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা পরিস্কার করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানি, মোল্ল¬া মারুফ রশিদ, মোঃ জিয়াউর রহমানসহ ওয়ার্ড পর্যায়ের কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।
অবৈধ পশুহাটের কারনে খালিশপুরের বৈধ্য পশুহাটটি ধ্বংস হতে চলেছে
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জমজমাট বৈধ পশুহাটটি যশোরের চৌগাছার অবৈধ পশুহাটের কারনে আজ ধ্বংস হতে চলেছে। এদিকে অবৈধ পশুহাটের কারনে সরকার বিপুল পরিমানের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, মহেশপুরের এক সময়কার জমজমাট পশুহাটিতে এখন আর আগের মতো পশু আসেনা। শুক্রবার ও সোমবার একই দিনে মাত্র ১৩ কিলোমিটারের মধ্যে যশোরের চৌগাছার অবৈধ পশুহাট ও মহেশপুরের খালিশপুর বৈধ পশু হাটটি বসে। আর এ কারনেই সরকারের ইজারা দেওয়া খালিশপুরের পশুহাটটি আজ একদিকে ধ্বংস হতে চলেছে অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব।
পশুহাট ব্যবসায়ী আলহাজ¦ শরীফুল ইসলাম জানান, একটা পশুহাট সরকারের ইজারা বাদে কোন দিনই চলতে পারেনা। চৌগাছার পৌর মেয়র আর চৌগাছার প্রশাসন মিলে এ অবৈধ পশুহাটটি চালিয়ে আসছে। উচ্চ আদালতের নির্দেশে কিছুদিন বন্ধ ছিলো চৌগাছার অবৈধ পশুহাটটি। কিন্তু প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের চোখ ফাকি দিয়ে আবারও শুরু করা হয়েছে অবৈধ পশুহাটটি। তিনি আরো জানান, অবৈধ পশুহাটের কারনে বৈধ পশুহাটটি আজ ধ্বংশের দ্বার প্রান্তে এসে পৌছেছে।
খালিশপুর পশুহাটের ইজারাদার (ডাক নেওয়া হাট মালিক) খালিশপুরের তৈয়ব আলী টোটোন জানান, ২০২২ সালের ৩ ফের্রুয়ারী ৫৮ লাখ ৬০ হাজার টাকায় সরকারের কাছ থেকে খালিশপুরের পশুহাটটি ইজারা নেওয়া হয়। যা সরকারের ভ্যাট-আয়কর দিয়ে ৭২ লাখ ৭০ হাজার টাকায় পৌছেছে। কিন্তু পাশর্^বর্তী চৌগাছার অবৈধ পশুহাটের কারনে সরকারের কাছ থেকে ইজারা নেওয়া আমার বৈধ পশু হাটটি আজ ধ্বংস হতে চলেছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, চৌগাছার অবৈধ পশুহাটটি বন্ধের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শুধু তাইনা উপজেলা পরিষদের মিটিংএর রেজুলেশন কপিও পাঠানো হয়েছে।
মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, আমরা চৌগাছার অবৈধ পশুহাটের কারনে দিশেহারা হয়ে পড়েছি। অবৈধ হাটের সরকারের ইজারা দেওয়া সরকারের লাভ জনক খালিশপুরের পশুহাটটিতে এখন আর আগের মতো পশু ওঠেনা। যার কারনেই সরকার বিপুর পরিমানের রাজস্ব হারাচ্ছে ঐ অবৈধ পশু হাটের কারনে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে কোন অশুভ শক্তি বানচাল করার চেষ্টা করলে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
নির্বাচনকে স্বাগত জানিয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ৭ জানুয়ারী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেউ অপতৎপরতা চালালে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে রাজপথে থেকে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। তিনি বলেন, বিএনপি ৭ জানুয়ারী নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি’র এ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের প্রত্যেক ওয়ার্ডের পাড়া মহল্লায় সোচ্চার থাকতে হবে। একই সাথে ৭ জানুয়ারীর নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তিনি আরো বলেন, এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে কোন অশুভ শক্তি বানচাল করার চেষ্টা করলে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। কেউ দেশকে অশান্ত করতে চাইলে তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান অনুযায়ী তফশীল ঘোষণায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ ফারুক হাসান হিটলু, বীরেন্দ্র নাথ ঘোষ, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, এ্যাড. মো. ফারুক হোসেন, মো. আব্দুল আজিজ, চ ম মুজিবর রহমান, জামিরুল হুদা জহর, বাবুল সরদার বাদল, শেখ জাহিদুল ইসলাম, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, নজরুল ইসলাম তালুকদার, মুন্সি মো. মোত্তালিব মিয়া, মো. ফায়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মুন্সি মো. সেলিম হোসেন, ইউসুফ আলী খান, মো. আজম খান, শেখ এশারুল হক, মীর মো. লিটন, কুদরত-এ-ইলাহী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যা. এবিএম আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর ইমরুল হাসান, এ্যাড. তারিক মাহমুদ তারা, এম এম সাজ্জাদ আলী, মো. শাকিল খান, মো. মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, কবির পাঠান, মো. তাজুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. আব্দুল ওহাব, মল্লিক নওশের আলী, আব্দুর রহীম খান, আওয়াল হোসেন ছোটন, গোলাম হায়দার বুলবুল, আব্দুর রহীম বাবু, ফারুক হাসান তুরান, এ্যাড. মিলটন, আশরাফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, ইলিয়াছ হোসেন লাবু, আকরাম সরদার, মো. আজিম উদ্দিন, মো. বাবলু, মো. আমিরুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ, আ’লীগের কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রাজিয়া নাসের এর তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় কাউন্সিলরদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
যশোরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্তিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এক সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও খ্রিষ্টান এইড এর অর্থয়নে নাগরিক উদ্দ্যোগের সহোযোগিতায় অগ্রণী মহিলা উন্নয় সংস্থার বাস্তবায়নে বুধবার সকাল ১০টায় যশোর নীলগঞ্জ তাতীপাড়া নিজ অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রণী মহিলা উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখের দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রিপানুর ইসলাম, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার ডিরেক্টর সানজিদা খাতুন। এসময় আরোও বক্তব্য রাখেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার হিসাবরক্ষক অমর পাল, প্রজেক্ট অফিসার নাজনিন আক্তার, নড়াইল কালিয়া উপজেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার চিপটেইনার রোজিনা খাতুন এবং গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী শ্রাবণী। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালোনা করেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার সুপার ভাইজার জাহিদ হাসান।










































