Home Uncategorized আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

85

 

ঢাকা অফিস।।

সরকার পতনের এক দফা দাবিতে এক দিন বিরতি দিয়ে আজ বুধবার থেকে আবারো সারা দেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপি ও তাদের সমমনা জোট ও দল এবং জামায়াতে ইসলামী এই অবরোধের ডাক দিয়েছে।

গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। আলদাভাবে একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতও।

আজ সকাল ৬টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সমমনা জোট ও দলগুলোও। এর আগে চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াত ও সমমনারা।

গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয়, যা মঙ্গলবার সকাল ৬টায় এই কর্মসূচি শেষ হয়।