Home খেলাধুলা যে বিতর্কে ঢেকে যাচ্ছে বাবরদের বিশ্বকাপ ব্যর্থতা

যে বিতর্কে ঢেকে যাচ্ছে বাবরদের বিশ্বকাপ ব্যর্থতা

40

খেলা ডেস্ক।।

উপমহাদেশে চতুর্থবারের মতো গড়িয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই উপমহাদেশের দেশগুলোর বাড়তি সুবিধা পাওয়ার কথা। সেই ধারবাহিকতায় পাকিস্তান এবারের বিশ্বকাপে হট ফেবারিটের তালিকায় ছিল। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে ব্যর্থ বাবর আজমের দল।

বিশ্বমঞ্চে পাকিস্তানের এ ব্যর্থতা নিয়ে এরই মধ্যে কাঁটাছেড়া শুরু হয়ে গেছে দেশটিতে। অনেকেই সব দায় চাপাচ্ছেন অধিনায়ক বাবর আজমের ওপর। আবার অনেকেই বলছেন, ব্যাটিং-বোলিংয়ে নিজেদের মেলে ধরতে না পারাতেই এই হাল। কোচিং স্টাফের ব্যর্থতার কথাও আসছে।

তবে সব ব্যর্থতাই ঢেকে যাচ্ছে বড় এক বিতর্কে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাবরদের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা চলছিল পিসিবির। সেজন্য পাঁচ মাসের বেতন আটকে যায় ক্রিকেটারদের, এমন দাবি করেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ।

অনেকেই মনে করছেন, বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের বড় প্রভাব পড়েছে বিশ্বকাপের পারফরম্যান্সে। যদিও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ক্রিকেটারদের বেতন বাড়াতে সম্মত হয় বোর্ড। তবে বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত যে অচলাবস্থা ছিল, তার রেশ রয়ে গেছে পরেও।