Home খেলাধুলা বাংলাদেশকে যেভাবে এগিয়ে দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে যেভাবে এগিয়ে দিল নিউজিল্যান্ড

35

স্পোর্টস ডেস্ক।।

চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। তবে হেরে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা প্রায় শেষ হয়ে গেল লংকানদের। আর পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাড়ল বাংলাদেশের। অন্যদিকে কিউইদের জয়ে বিশ্বকাপে শেষ চারে খেলা অনেক কঠিন হয়ে গেল পাকিস্তান ও আফগানিস্তানের।

এর আগে আসরে প্রথম চার ম্যাচে জয়ের পর টানা চারটি হারে নিউজিল্যান্ড। অবশেষে পঞ্চম জয়ের স্বাদ পেল তারা। আর এই জয়ে সেমিফাইনালের অনেক কাছেই চলে গেল গেল গতবারের রানার্সআপরা। বড় জয়ে নিজেদের নেট রানরেট আরেকটু বাড়িয়ে নিয়েছে কিউইরা, প্রথম পর্ব শেষে সেটি এখন ০.৭৪৩।

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শ্রীলংকার সেরা আটে থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা প্রায় শেষ হয়ে গেল। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে। সমান পয়েন্ট নিয়ে সাত ও আটে থাকা ইংল্যান্ড ও বাংলাদেশ যদি শেষ ম্যাচে অনেক বড় ব্যবধানে হারে এবং দশে থাকা নেদারল্যান্ডস ভারতের কাছে হারে, তাহলেই কেবল সুযোগ তৈরি হতে পারে শ্রীলংকার।

অন্যদিকে সেমিতে ওঠা পাকিস্তান ও আফগানিস্তানের এখন প্রায় ‘অসম্ভব’। নেট রান রেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে শেষ ম্যাচে পাকিস্তানের ইংল্যান্ডকে হারাতে হবে ২৮৭ রানে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জিততে হবে ৪৩৮ রানে! রান তাড়া করতে হলে পাকিস্তানের জন্য কাজটা তো একরকম অসম্ভব। লক্ষ্য যদি হয় ১৫০ রানের, বাবর আজমদের জিততে হবে ৩.৪ ওভারে!