Home খেলাধুলা ব্যালন ডি’অর কোথায়-কখন অনুষ্ঠিত হবে?

ব্যালন ডি’অর কোথায়-কখন অনুষ্ঠিত হবে?

13

স্পোর্টস ডেস্ক।।

ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের একটি ব্যালন ডি’অর। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীদের নাম। তবে এবার প্রথার বাইরে মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে। এর আগে বাৎসরিক পারফরম্যান্সের ওপর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হতো।

এদিকে এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে, এমন গুঞ্জন রয়েছে। জানা যায়, কাতারে বিশ্বকাপ জেতায় রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর তার ঘরে উঠতে যাচ্ছে। গণমাধ্যম নয়, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানিয়েছে, মেসিই ব্যালন ডি’অর জয়ের পথে ফেভারিট।

ব্যালন ডি’অরে মেসির বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত মৌসুমে ট্রেবল জিতেছেন। মৌসুম জুড়ে গোল করেছেন ৫২টি। তারপরও বিশ্বকাপ জেতায় মেসিই যে ব্যালন ডি’অরের ফেভারিট ওই কথা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।