Home খেলাধুলা শাহীন আফ্রিদিকে যে পরামর্শ দিলেন ওয়াকার ইউনুস

শাহীন আফ্রিদিকে যে পরামর্শ দিলেন ওয়াকার ইউনুস

55

স্পোর্টস ডেস্ক।।

চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না নাসিম শাহ। তার অনুপস্থিতিতে পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি। তবে আহামরি ছন্দ দেখাতে পারছেন না এই পেসার। পারফরম্যান্সের উন্নতির জন্য শাহীনকে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহকে অনুসরণের পরামর্শ দিলেন পাকিস্তানি ক্রিকেট গ্রেট ওয়াকার ইউনুস। সাবেক এই পেসারের চোখে বিশ্বের সেরা পেসার বুমরাহ।

পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, ফিটনেস সমস্যার কারণে ঠিকঠাক বোলিং করতে পারছেন না শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে তিন ম্যাচে চার উইকেট নিয়ে ১৩৯ রান দিয়েছেন তিনি। এএফপিকে ওয়াকার ইউনুস বলেন, ‘আমি জানি না, তার ফিটনেসজনিত কোনো সমস্যা আছে কি না। তবে তার বোলিংয়ে যে বিষয়টা অনুপস্থিত, তা হলে, শৃঙ্খলা। এটা ছাড়াই সে উইকেট নেয়ার চেষ্টা করছে।’

 

ওয়াকার ইউনুস বলেন, ‘যখন আপনি বারবার ইয়র্কার দেয়ার চেষ্টা করবেন, তখন ব্যাটার আপনার কৌশল বুঝে ফেলবে এবং আপনার মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে পড়বে। শাহীন সেটাই চেষ্টা করছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭ রানের খরচায় ১ উইকেট নেন শাহীন আফ্রিদি।

 

শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে খরচ করেন ৬৬ রান। আর সবশেষ ভারতের মোকাবিলায় ২ উইকেটে ৩৬ রান দেন তিনি।
শাহীনকে জাসপ্রীত বুমরাহকে অনুসরণ করার পরামর্শ দিয়ে ওয়াকার ইউনুস বলেন, ‘বুমরাহ সবসময় চাপ সৃষ্টির চেষ্টা করে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে সে। চাপে ফেলে উইকেট তুলে নিয়েছে।’ বিশ্বকাপে ৯৩ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। বিশ্বকাপে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট ভারতীয় এই পেসারের।