স্পোর্টস ডেস্ক।।
ইনজুরির কারণে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। তার বিশ্বকাপে শেষ হয়ে যাওয়ার খবর আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে নিশ্চিত করেছে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন শানাকা। পরে কয়েকবার স্ক্যান করা হলে ইনজুরিটি বেশ গুরুতর ধরা পড়ে। তাকে কমপক্ষে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
শানাকার অবর্তমানে বিশ্বকাপে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস। আর শানাকার বদলে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার চামিকা কারুনারত্নে। আইসিসির টেকনিক্যাল কমিটি তার দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করে।
আগামী সোমবার লখনৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে শ্রীলংকা। এর আগে প্রথম দুই ম্যাচে হেরে যায় দলটি।











































