Home খেলাধুলা যে ৫ কারণে ভারতের কাছে হারল পাকিস্তান

যে ৫ কারণে ভারতের কাছে হারল পাকিস্তান

12

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্ধী ভারতের বিপক্ষে বরাবরই ব্যর্থ পাকিস্তান। সেটা আবারো প্রমাণ হল আজকের ম্যাচের মধ্য দিয়ে। বিশ্বসেরা ব্যাটারদের নিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে বাবর আজমদের। আহমেদাবাদে আজ ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত। মোহাম্মদ রিজওয়ানদের বিশাল ব্যবধানে হারার ৫ টি কারণ বিশ্লেষণ করা যাক।

০১। মোহাম্মদ সিরাজ আর জসপ্রিত বুমরাহর অনবদ্য বোলিং:

দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সিরাজ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও, সঠিক সময়ে জ্বলে উঠলেন এই বোলার। বিশেষ করে বাবর আজমের উইকেট নিয়ে স্বস্তি এনে দিয়েছেন ভারতের শিবিরে। ওপেনিং জুটি ভেঙে দেওয়ার কাজটিও বেশ ভালোভাবে করলেন এশিয়া কাপের সেরা বোলার।

০২। কুলদীপ যাদবের এক ওভারে জোড়া উইকেট:

রিজওয়ান ও বাবর আজমের জুটি ভেঙে দেয়ার পরপরই একই ওভারে দুই উইকেট নিয়ে মূলত পাকিস্তানের ব্যাটিং লাইনের ধস নামানোর কাজটি বেশ ভালোভাবেই করলেন এই স্পিন বোলার। ইফতেখার আহমেদ আর সাউদ শাকিলের উইকেট তুলে নেয়ায় পাকিস্তানের আর কেউই দাঁড়াতে পারেনি এদিন।

০৩। জসপ্রিত বুমরাহ উড়ন্ত ফর্ম:

বিশ্বকাপের মতো বড় মঞ্চে কেন বুমরাহর মতো কার্যকরী বোলার দরকার সেটাই ভালোভাবে বুঝিয়ে দিলেন তিনি। পাকিস্তানের ব্যাটিং লাইনের সবচেয়ে ভয়ংকর ব্যাটার রিজওয়ানকে আউট করে ইনিংসের বড় ব্রেকথ্রু এনে দিলেন তিনি।

০৪। রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্ব:

রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে নানা সমালোচনা থাকলেও,চির প্রতিদ্বন্ধী পাকিস্তানের বিপক্ষে তার অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে এদিন। যখন যাকে বোলিংয়ে আনা দরকার সেকাজটা বেশ সুচারুভাবে করলেন অধিনায়ক । বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটারদের দ্রুত ধসিয়ে দিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছেন তখনই।

০৫। ব্যাটার রোহিতের বুদ্ধিদীপ্ত ইনিংস:

১৯২ রানে টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই উইকেট তুলে নিয়ে পাকিস্তান চেপে ধরতে চেয়েছিল ভারতের ব্যাটারদের। কিন্তু ওপেনার রোহিত শর্মা সেই সামাল দিয়ে দলকে সুবিধাজনক স্থানে রেখেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। আউট হওয়ার আগ পর্যন্ত রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। ৬৬ বলে করেছেন ৮৬ রান। অসাধারণ এই ইনিংসটি সাজিয়েছিলেন ৬ টি চার আর ৬ ছক্কার মাধ্যমে।