Home আঞ্চলিক বিনা খরচে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত এক শিশুর অর্থোপেডিক্স সফল...

বিনা খরচে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত এক শিশুর অর্থোপেডিক্স সফল অপারেশন

19

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
উপজেলা পর্যায়ে সাধারণত সিজার, হার্নিয়া ও অ্যাপেন্ডিক্স ছাড়া বড় ধরণের অপারেশন হয়না বললেই চলে। অনেক সময় তাও আবার এই অপারেশন করতে অনেককে যেতে হয় খুলনার বড় ডাক্তারের কাছে। সেখানে অর্থোপেডিক্সের মত (অস্ত্রোপাচার সম্পর্কিত চিকিৎসা) বড় অপারেশন তো ভাবাই যায়না। তবে সেটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনের সাহসী উদ্যোগে করে দেখিয়েছেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাও আবার বিনা খরচে। শুক্রবার (১৩অক্টোবর) দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে ৯বছরের এক শিশুর সফল এই অপারেশন করা হয়।

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকার নুর আলমের ৯বছরের এই শিশুর নাম মোঃ জিহাদ। তারই সফল অস্ত্রোপাচার সম্পর্কিত চিকিৎসা করা হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, গত দুই সপ্তাহ আগে ৯বছরের শিশু জিহাদের পায়ের হাড় ভেঙে গেলে তার বাবা নিয়ে আসেন ডাঃ শাহীনের কাছে। শিশুটি হতদরিদ্র পরিবারের। তাকে প্রথমে প্লাস্টার করা হয়। ৭দিন পর ফলোআপে আসলে দেখা যায় আবারও শিশুটির হাড় ডিসপ্লেস হয়ে গেছে। পরে তিনি অসহায় এই শিশুর জন্য কিছু একটা করতে তার বন্ধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ রাজিব কুমার পালের সাথে আলাপ করেন। তার বন্ধু তাকে সে সময় জানান অপারেশনের জিনিসপত্র ম্যানেজ করে দিলে, সে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে বিনা পারিশ্রমিকে শিশু জিহাদের অপারেশন করে দিবেন। তাৎক্ষণিক সবকিছু ম্যানেজ করে ফেলেন ডাঃ শাহীন। এরপর শুক্রবার দুপুরে তার বন্ধু ডাঃ রাজিব কুমার পালের নেতৃত্বে সেই শিশুটির সফল অপারেশন সম্পন্ন করা হয়। এ কাজে হাসপাতালের যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ডাঃ শাহীন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডাঃ শাহীন বলেন, এ চিকিৎসা সেবা প্রদাণ দেখে মনে হতে পারে খুব সহজ একটি কাজ। এটি যে কেউই করতে পারে, তবে এটা মোটেও সহজ কাজ নয়। প্রকৃত ডাক্তার একজন রোগীর দায়িত্ব নেন, কিন্তু সাধারণ ডাক্তার কখনই একটা রোগীর দায়িত্ব নেন না। ডাক্তার একটা রোগীর শেষ পর্যন্ত দেখেন যে রোগটা কোন পর্যায়ে যাচ্ছে, ভাল হলেও তিনি শেখেন, খারাপ হলেও শেখেন। সেই উপলব্ধি থেকেই বড় এই অপারেশনের শেষ পর্যন্ত দেখেছেন তিনি।