গাজী মোঃ আব্দুল আলীম।
পাইকগাছা উপজেলার ৯ নং চাদঁখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মোঃ রুহল আমিন সরদারের ছেলে আরাফাত হোসেন স্বপ্নীল।একজন ইলেকট্রিক্যাল ইন্জনিয়ার।বয়সে তরুন।একজন ঠিকাদার।সবেমাত্র ব্যবসায় দক্ষতার সাথে গুছিয়ে নিয়েছেন।কিন্থু অতিমাত্রায় বন্ধু প্রীতি তার অকাল সর্বনাশ ডেকে আনলো।
স্বপ্নীল বন্ধু দের কে সাথে নিয়ে গত ইং১৬/০৩ /২৩ তারিখ বাড়ী থেকে নগদে ২২৭৮০০০/টাকা ব্যাগে নিয়ে তার ঘনিষ্ট বন্ধু মোক্তারের কাছে দেয়। এসময় অন্যান্যদর মধ্যে উপস্হিত ছিলেমন তার ঘনিষ্ঠ বন্ধু মানিক,শহিদুল এবং আরও কয়েকজন গজালিয়া থেকে পাইকগাছায় বাড়ী কেনার উদ্দেশ্যে রেজিষ্টিরি অফিসে আসেন।বাড়ী বিক্রেতা পূর্ব থেকে রেজিষ্টিরি অফিসে উপস্হিত ছিল।এসময় স্বপ্নীল টাকার ব্যাগটি মোক্তারের কাছে রেখ দ্বিতিয় তলায় সাব রেজিস্টারের সাথে প্রয়োজনীয় কথা বলার জন্য অফিসে যান।পূর্ব কল্পিত ভাবে মোক্তার সাথে থাকা অন্যান্য বন্ধু দের সহোযোগিতায় টাকার ব্যাগটি সাথে নিয়ে দ্রত গতিতে পালিয়ে যান।স্বপ্নীল নীচে নেমে এসে দেখেন মোক্তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। চারিদিকে খুজে কোথাও তাকে পাওয়া যায়নি।আর যে সব বন্ধু রা সাথে ছিলো তারা বললো আমরা কিছু জানিনা।বিষয়টি সন্দেহ জনক এবং রহস্যজনক বিধায় স্বপ্নীল এ ঘটনার প্রতিকার চেয়ে পাইকগাছা থানায় ঐদিন একটা জি ডি করেন যার নং ৮৮৫ প্রায় ছয় মাসের অধিক সময় পালিয়ে থেকেও মোক্তার অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে খালিশপুর বাজার এলাকা থেকে গতকাল গ্রেফ তার হন।বর্তমানে পাইকগাছা থানা হাজতে অবস্হান করছেন।এদিকে তার গ্রেফতার হওয়ার খবর শুনে অন্যান্য বন্ধু গন গা ঢাকা দিয়েছেন।এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান দ্রততার সাথে আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে। উপরোক্ত বিষয়ে প্রেস ক্লাব পাইকগাছায় আরাফাত হোসেন স্বপ্নিল অদ্য দুপুর ২ঘটিকার সময় সংবাদ সন্মেলন করে দোষি ব্যক্তিদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।











































