Home আঞ্চলিক তৃণমূলের ঐক্য ও সংহতি শেখ হাসিনাকে আবারও বিজয়ী করবে:শ্রম প্রতিমন্ত্রী

তৃণমূলের ঐক্য ও সংহতি শেখ হাসিনাকে আবারও বিজয়ী করবে:শ্রম প্রতিমন্ত্রী

45

খবর বিজ্ঞপ্তি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির জন্য বর্ধিত সভা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। সভায় নির্বাচনী ক্যাম্পেইন, ক্যাম্পেইনারদের প্রশিক্ষণ, নির্বাচনী ইশতেহার বিতরণ ও ভোটারদের কাছে উন্নয়নসহ আগামী কর্মসূচী পৌঁছে দেয়ার বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দিকনির্দেশনা তৃণমূলের নেতৃবৃন্দের নিকট উপস্থাপন করা হয়। গতকাল শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী নির্বাচনে ফয়সালা হবে- দেশ যে আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে, না কি দেশ পাকিস্তানের মতো পেছনের দিকে হাঁটবে। সুতরাং আমাদের ঐক্য, সংহতি, সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রকৃতপক্ষে তৃণমূলেই আওয়ামী লীগের প্রাণ। আগামী জানুয়ারী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে আওয়ামী লীগ যদি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদেরকে হারানোর শক্তি কারো নেই। কারণ গত ১৪ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে এবং প্রত্যেকটা মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যেকটি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটারদের সরকারের উন্নয়নের কথা বুঝাতে হবে। আর এ কাজটি করবে তৃণমূলের নেতাকর্মীরাই।
তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, আপনারাই দলের প্রাণ, আপনারাই দলের জীবনীশক্তি। সুতরাং আপনাদের ঐক্য, সংহতি শেখ হাসিনাকে আবারও বিজয়ী করবে। কারণ ঐক্য দলের জীবনীশক্তি বাড়াবে, দলের শক্তিকে বাড়াবে।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম বন্দ, শেখ মো. আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, ইঞ্জি. আব্দুল জব্বা, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, মাসুমা আক্তার রানী, নজিবুল ইসলাম নজিব,

আইরিন চৌধুরী নীপা, নাছরিন ইসলাম তন্দ্রা, চিশতী মুস্তারী বানু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফি, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, শারমিন পারভিন রুমা, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান, কাউন্সিলর মো. সাহিদুর রহমান, কাউন্সিলর মো. আরিফ হোসেন, কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর রাফিজা খানম মিরা, কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালীসহ ৩৬টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 

সাবেক মন্ত্রী সালাউদ্দিন ইউসুফের স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাড. সালাহউদ্দিন ইউসুফ এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, শেখ মো. আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, ইঞ্জি. আব্দুল জব্বা, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, মাসুমা আক্তার রানী, এস এম আসাদুজ্জামান রাসেল, নজিবুল ইসলাম নজিব, আইরিন চৌধুরী নীপা, নাছরিন ইসলাম তন্দ্রা, চিশতী মুস্তারী বানু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফি, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, শারমিন পারভিন রুমা, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান, কাউন্সিলর মো. সাহিদুর রহমান, কাউন্সিলর মো. আরিফ হোসেন, কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর রাফিজা খানম মিরা, কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালীসহ ৩৬টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
স্মরণ সভা শেষে সাবেক মন্ত্রী এ্যাড. সালাহউদ্দিন ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রফিকুল ইসলাম। 

 

সাবেক ছাত্রলীগ নেতা পলাশের মায়ের মৃত্যুতে আ’লীগ নেতৃবৃন্দের শোক

হংকং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আশফাকুর রহমান পলাশের মাতা ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি লুৎফর রহমান (বীর প্রতীক)-এর সহধর্মিনী মঞ্জিলা বেগম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……..রাজিউন)। তিনি গতকাল শুক্রবার রাত আড়াইটায় কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাজা বাদ জুম্মা বানরগাতী বাজার বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মুত্যুর খবর শুনে শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন এবং জানাজায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. শাহজাদা, প্যানেল মেয়র আলী আকবার টিপু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, আব্দুল কাইয়ুম গোরা, শরিফ এনামুল কবির, হাফিজুর রহমান হাফিজ, দীপ আজাদ, সেকেন্দার আলী, আরিফ, শরিফ এবাদত, আব্দুর রহিম, সোহাগ, মাহবুব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সাবেক ছাত্রনেতা আশফাকুর রহমানের মাতা মঞ্জিলা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারে প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। ##