Home খেলাধুলা অবশেষে জয়ের দেখা পেল চেলসি

অবশেষে জয়ের দেখা পেল চেলসি

55

স্পোর্টস ডেস্ক।।

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে তিন ম্যাচ পর গোলের দেখা পেল চেলসি। নিকট প্রতিবেশী ক্লাব ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে তারা।

রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেল। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করল ব্লুরা।

ম্যাচের ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন দলকে এগিয়ে দেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।

২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। ম্যাচের ১৯তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। অবশ্য এক ঘণ্টা পর মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে গেল চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছে।