Home খেলাধুলা বাটলারের সেরা পাঁচে জায়গা হয়নি কোহলি-বাবরের

বাটলারের সেরা পাঁচে জায়গা হয়নি কোহলি-বাবরের

60

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। বিশ্বকাপ ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যে যার মতো ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন। এরই মাঝে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার স্বপ্নের একাদশের কথা।স্বপ্নের একাদশের প্রথম ৫ জনকে বাটলার বেছে নিয়েছেন। তবে তার এই তালিকায় বাদ পড়েছেন আধুনিক ক্রিকেটের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম।

জস বাটলারের স্বপ্নের দলে যে ৫ জনকে বেছে নিয়েছেন তারা হলেন-

১। রোহিত শর্মা, ভারত

ভারতের স্টাইলিশ ওপেনার রোহিত শর্মা বাটলারের দলের প্রথম পছন্দ। ওয়ানডে ক্রিকেটে যার রয়েছে ৩টি ডাবল সেঞ্চুরি। যেকোন কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে তার। রোহিতের মতো ব্যাটার যেকোনো স্বপ্নের দলই সুযোগ পেতে পারেন অনায়াসেই।

২। কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা

বাটলার তার দলের দ্বিতীয় পছন্দের তালিকায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনারকে। অসাধারণ বৈচিত্র রয়েছে তার ব্যাটিং ধরনে। তিনি বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ৬১৭৬ রানের মালিক। রোহিত শর্মার সাথে ওপেনিং জুটিতে মানিয়ে যেতে পারেন তিনি দারুণভাবে।

৩। গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া

ইংলিশ অধিনায়কের স্বপ্নের দলের তৃতীয় পছন্দ গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিং-বোলিং দুটোতেই দারুণভাবে জনপ্রিয় তিনি। অজিদের শেষ মুহূর্তের ম্যাচ জেতানোর কারিগর তিনি। মিডল অর্ডারে নেমে রানের গতি বাড়ানোর ব্যাপারে দারুণভাবে দক্ষ এই ডানহাতি। বৈচিত্রময় প্রতিভা আর যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য অস্ট্রেলিয়া দলে টিকে রয়েছেন বহুদিন ধরে।

৪। আনরিক নরকিয়া, দক্ষিণ আফ্রিকা

বোলাদের মাঝে বাটলারের প্রধান পছন্দ প্রোটিয়া সেনশেসন আনরিক নরকিয়া। বোলিংয়ে গতির ঝড় তুলে ব্যাটারদের চাপে ফেলতে পারেন অনায়াসে। তিনি ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কি.মি গতিতে বল করতে পারেন। সঠিক জায়গায় বাউন্সার দিয়ে টপ অর্ডারের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে পারেন। তবে এই বিশ্বকাপে ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার।

৫। আদিল রাশিদ, ইংল্যান্ড।

বাটলারের পঞ্চম পছন্দ নিজ দলের সতীর্থ আদিল রশিদ। ইংলিশ দলের গুরুত্বপুর্ণ সদস্য তিনি। তার দুর্দান্ত স্পিন কাবু করে দিতে পারে যেকোনো সফল ব্যাটারকে। সফল ডেলিভারি দিয়ে ব্রেকথ্রু এনে দিতে পারেন দলের প্রয়োজনে।