যুবলীগ নেতা যুথী’র ৯ম মৃত্যু বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা তানজির আশরাফ যুথী’র ৯ম মৃত্যু বার্ষিকী আজ ০৩অক্টোবর’২৩ইং; মঙ্গলবার। দিনটিতে তানজির আশরাফ যুথী’র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। মঙ্গলবার বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়ায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
জাহান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাহান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় স্কুলে ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন।
এসময়ে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি শিম্মী সানজিদা রশিদী, স্কুল কমিটির সদস্য মো. আনিছুর রহমান, গিয়াস উদ্দিন মিঠু, জাকিয়ার রহমান ওমান সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নাজমুল আযম ডেভিডের মায়ের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ গণশিল্পী সংস্থা’র অন্যতম সংগঠক, পরিবর্তন খুলনা’র প্রধান নির্বাহী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি নাজমুল আযম ডেভিডের মাতা মোছাঃ মরিয়ম খানম (৮১) কিডনি জটিলতায় ও বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৪:৩০টায় মৃত্যুবরণ করেন। আজ আছর বাদ নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম এ সাঈদ।
অপর দিকে সাবেক ছাত্রমৈত্রীর জেলা সভাপতি নাজমুল আযম ডেভিডের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ যুব মৈত্রী জেলা কমিটির পক্ষে সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ারদার এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা কমিটির পক্ষে সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল প্রমুখ।
খুলনা জেলা ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার ক্ষমতার মসনদকে পুনরায় পাকাপোক্ত করার জন্য নির্বাচনী মাঠ ফাকা করার লক্ষ্যে বিএনপিসহ তার অঙ্গ সহযোগি সংগঠনের তরুণ প্ররিশ্রমী সাংগঠনিক নেতাকর্মীদেরকে টার্গেট করে সারা দেশে গণগ্রেফতার করে ভিতি সঞ্চার করছে এবং এই কাজে রাষ্ট্রীয় যন্ত্রকে নিলর্জভাবে ব্যবহার করছে। কোন রকম মামলা সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্ট ছাড়া পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক দিয়ে বিএনপি, অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যে কোন স্থান থেকে দিনে ও রাতে যে কোন সময় তুলে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য বিকালে পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সাদ্দাম হোসেনকে কপিলমুনিস্থ নিজ বাড়ি থেকে অবৈধ সরকারের আওয়ামী পুলিশ বাহিনী মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করে নিয়ে যায়। খুলনা জেলা ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতারকৃত সাদ্দামের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মঈদুল ইসলাম সোহাগ, হুমায়ুন কবির রুবেল, রাকিবুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, শাহাদাতুজ্জামান বাবু, এস এম ইলিয়াস হোসেন, রিয়াছাদ আলী, আল আমিন শেখ নয়ন, রেজা মাহমুদ মাসুম, শাহ জামান প্রিন্স, মাহমুদ হাসান রুবেল, সাগর শিকদার, চৌধুরী আছাবুর রহমান, রাসেল আকন বাবু, ফরহাদ হোসেন, ফয়সাল আমিন দ্বীপ, মেহেদী হাসান শুভ, তায়জুল ইসলাম তাজু, আবু হানিফ, আবু জাফর, মনিরুল ইসলাম মনির, হাফিজুর রহমান সাগর, কৃষ্ণ বিশ^াস, মেহেদী হাসান, মোঃ রনি, আরিফুর রহমান আরিফ, অনিক আহমেদ, খালিদ ওয়ালিদ, মোঃ রাসেল শেখ, এস কে রুবায়েদ আহমেদ, রাসেল ফরাজী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আতাউর রহমান, ইনামুল হক উদয়, মোঃ ওয়াদুদ, মোঃ রায়হান সোবহান প্রমুখ।
নওয়াপাড়ায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি
স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক শিল্প,বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার বাজার ও এর আসপাশের ব্যস্ততম সড়কের ফুটপাত দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। যানজট নিরসনের জন্য অভয়নগরবাসী দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছিলো। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে গঠিত ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে চলাচলের গলি দখলমুক্ত হয়েছে।
তথ্য অনুসন্ধ্যানে জানা গেছে, নওয়াপাড়ায় ভৈরব নদের তীরে নির্মিত ওয়াক ওয়ের ওপর, বাজারের চুড়ি পট্টি, কাপড় পট্টি, জুতা স্যান্ডেল পট্টি, কাঁচা বাজার সহ অনেক গলিপথ দখল করে ব্যবসায়িরা নির্বিঘ্নে ব্যবসা করে আসছিলো। এ ছাড়া নূরবাগ, স্বাধীনতাচত্বর, গরুহাটা এলাকার যানজট নিরসের জন্য ফুটপাত দখলমুক্ত করার জন্য গত কয়েক দিন ধরে উপজেলা প্রশাসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান কালে দেখা গেছে অস্থায়ী দোকান গুটিয়ে নিয়ে সটকে পড়ছে। অনেক ব্যবসায়ি ফুটপাত দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছিল, অভিযানে ওই সব স্থাপনা দ্রুত সরিয়ে ফেলার তাগিদ দেওয়া হয়। প্রশানের কড়া নজরদারিতে ব্যবসায়িরা এখন নিজ নিজ উদ্যোগে তা ভেঙ্গে সরিয়ে নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে ভ্যান, নছিমুন নিয়ে যানজট সহ সেখানে অনেক অব্যবস্থাপনা ছিল, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সে সব নিরসন করা হয়েছে। কয়েকদিন আগে বাল্য বিবাহ দেওয়ার দায়ে ভ্রাম্যমান আদালতে তিন জনতে শাস্তি দেওয়া হয়েছে।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে .এম. আবু নওশাদ গত দুই মাস হলো এখানে যোগদান করেছেন। গত মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি ওই সব স্থাপনা উচ্ছেদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান কে তা বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তিনি তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি আরো জানান ওই সব স্থাপনা উচ্ছেদের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে। যা অভয়নগরবাসি দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। এর আগেও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনেক বার তিনি ওই সব স্থাপনা উচ্ছেদের জন্য প্রস্তাব করেছিলেন কিন্তু তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তা আমলে নেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন,‘অভয়নগর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার জন্য মাঠে নেমেছি। অবৈধ স্থাপনা, খাদ্যদ্রবে ভেজাল, বাল্য বিবাহ রোধে কোন ছাড় দেওয়া হবে না।’ তিনি এ ব্যপারে গোপনে তাকে তথ্য দেওয়ার আহবান করেছেন।
মহানগরীর ৫ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন
।। খবর বিজ্ঞপ্তি।।
মহানগরীর ৫থানায় মহিলা দলের আহবায়ক কমিটি দিয়েছে মহানগর মহিলা দল। রবিবার (০১ অক্টোবর) মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন স্বাক্ষরিত প্রতি থানার অনুমোদিত ২১ সদস্যের কমিটি নিম্নরুপ।
সদর থানা মহিলা দল: আহবায়ক এড. জাহানারা পারভীন, সদস্য সচিব পারভিন বেগম, সদস্য যথাক্রমে-কাকলী খান, রোজা খানম পুতুল, নাজমুন নাহার শিখা, সোমা আক্তার, লায়লা পারভীন, মিসেস জামিলা, জাহেদা আক্তার যুথি, জেসমিন হালদার, ফারজানা আমিন নিশি, ঝুমু আক্তার, নাছিমা আক্তার, পারুল বেগম, শাহানা আক্তার, প্রীতি আক্তার রাবু, হোসনে আরা বেগম, হাজেরা আক্তার রুমা, তাসলিমা বেগম, নাছিমা বেগম।
সোনাডাঙ্গা থানা: আহবায়ক মরিয়ম খাতুন মুন্নি, সদস্য সচিব এড. কামরুন্নাহার হেনা, সদস্য যথাক্রমে মুর্শিদা বেগম, শাহানা পারভিন শিল্পি, রিনা মল্লিক, নিলুফার ইয়াসমিন নিলা, রেহেনা মান্নান, লাকি আজমেরি, নাছিমা আক্তার পুতুল, রোজি খান, জুলেখা বেগম, নাজমা বেগম, রাবেয়া খাতুন অনন্যা, কাবলি কলি, মোসা. লিলি বেগম, রুবি ইসলাম, ময়ুরি আক্তার, ফাতেমা আক্তার খুশি, আসমা আক্তার সাথী, সুমি চাকলাদার, মাহমুদা আকবর।
খালিশপুর থানা: আহবায়ক নিঘাত সীমা, সদস্য সচিব লুবনা ইয়াসমিন বিউটি, সদস্য যথাক্রমে মিসেস মনি, পাপিয়া রহমান পারুল, জাকিয়া সুলতানান, ময়না, ফাতেমা বেগম, বিউটি আক্তার, নুরজাহান বেগম, জাহানারা বেগম, খালেদা খানম, নার্গিস বেগম, শারমিন বেগম, কাজলী ইসলাম, আনোয়ারা, মিনু বেগম, লিপি আক্তার, মুন্নি বেগম, সালমা বেগম, শাহানাজ আক্তার লুসাই, লাইজু বেগম।
দৌলতপুর থানা: আহবায়ক সালমা বেগম, সদস্য সচিব মদিনা আক্তার, সদস্য যথাক্রমে হিরা খাতুন, রুমা খাতুন, রাবেয়া বেগম, আয়েশা বেগম, লায়লা আঞ্জুমান, ফিরোজা বেগম, মোসা. বুবলী বেগম, আক্তার জাহান কনা, সালমা খাতুন, রিনা পারভীন, পারভীন আক্তার, আনিসা আক্তার লিপি, সুমি আক্তার, আসমা থাতুন, ফাপতেমা খাতুন, হওিয়া বেগম, নাসিমা বেগম, সাবিনা খাতুন।
খানজাহান আলী থানা: আহবায়ক শাম্মী চৌধুরী মলি, সদস্য সচিব রেশমি সুলতানা, সদস্য যথাক্রমে শিরিন আক্তার, চমন আরা, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন, বিউটি বেগম, সেলিনা বেগম, পারুল বেগম, ঝর্ণা বেগম, আসমা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার, রুবি বেগম, আশা আক্তার, কোহিনুর বেগম, পারুল আক্তার, নুপুর আক্তার, ময়না বেগম, সাফিয়া বেগম, পারভীন বেগম।
মহানগর ও সদর থানা বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান’র মমতাময়ী মাতা আকলিমা খাতুন (৭৬) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা আকিব আহসানের নানি মরিয়ম খানম (৮১) চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মরহুমাদ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। বিবৃতিদাতারা মরহুমাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অভিযোগের তদন্ত সম্পন্ন!
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অভিযোগের বিষয়ে তদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্রের নির্দেশ মোতাবেক জেলা শিক্ষা অফিসার এ তদন্ত পরিচালনা করেন। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীরের নেতৃত্বে এ তদন্ত সম্পন্ন হয়। এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান, দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান সহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্তকালে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকদের সাথে আলাদা আলাদা বসে তদন্ত সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করেন তিনি।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের সাবেক অবিভাবক সদস্য আনিছুর রহমান ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিরিনা পারভীন সহ শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগ দায়ের করেন। নিয়োগে অবৈধতা ও নিয়োগ বানিজ্যের অভিযোগ করেন। এছাড়া নিয়োগ বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ১১ সেপ্টেম্বর ২০২১ ও ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রতিবেদেন দাখিল করা হয়। তারই প্রেক্ষিতে ৬ ডিসেম্বর ২০২১ তারিখে ০৫. ৪৪. ৮৭০০. ০২৩. ০১. ০০২. ১৯. ৩৮৯. ৭৮০ যুক্ত স্মারক পত্রে বিধি মোতাবেক বিদ্যমান শূন্যপদ/সৃষ্টপদে জনবল নিয়োগ করতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। সেই মোতাবেক নিয়োগ বোর্ডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতিনিধি হিসাবে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সমরেশ কুমার দাশ, তালার শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অলোক কুমার তরফদারকে নিয়োগ করা হয়। গত ১৭ ডিসেম্বর ২১ সালের নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে ৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে শিরিনা পারভীন প্রথম স্থান অর্জন করেন। কর্তৃপক্ষের উপস্থিতে নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হলেও সেটি বিতর্ক করতে বিদ্যালয়ের সাবেক অবিভাবক সদস্য ও ভাতশালা গ্রামের আনিছুর রহমান হয়রানীমূলক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। তবে বর্তমান নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা পারভীনের জনস্থান গোপালগঞ্জ হওয়ায় চাকুরীর শুরুতে গোপালঞ্জের রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। সেখান থেকে গত ২০০৩ সালের ১২ মার্চ সরকারি বিধি মোতাবেক খুলনার সোনালী জুট মিল হাইস্কুলে ২০০৩ সালের ১৩ মার্চ যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারী সরকারি বিধি মোতাবেক ২০১২ সালের ১ মার্চ ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিনি প্রধান শিক্ষক পদে উপনিত হন। কিন্তু বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
এদিকে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিরিনা পারভীন জানান, আমি সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে নিজ দায়িত্ব পালন করছি। আমার সফলতায় অনেকে ভাল ভাবে গ্রহন করতে না পেরে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করছে। আমার কর্মজীবনে অতি সুনামের সাথে দায়িত্বপালন করে আসছি। আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও হয়রানী বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
তদন্তকালে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অভিযোগের বিষয় সংশ্লিষ্ট বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত বিষয় আমাদের তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হবে। তবে বিদ্যালয়ের স্বাভাবিক কর্মকান্ড যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহীর মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) নামের একযুবক চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মটরসাইকেলে করে ফয়লা শশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসার অপর একটি মটরসাইকেলের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালক সহ মটরসাকেলে থাকা এক নারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে সোমবার ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধিন অবস্থায় মারা যান। অপর মটরসাইকেল চালক মো. ইউসুপ বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এছাড়া মো. ইউসুপের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রবীন রুকন মাস্টার আব্দুর রউফের ইন্তিকাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীন রুকন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা ন্যাশনাল সরকারি প্রাথমিক অবসর প্রাপ্ত সরকারী শিক্ষক মাস্টার আব্দুর রউফ (৮৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌণে ৬ টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. মোস্তাফিজুর রহমান টিংকুর শশুর।
সোমবার বাদ আসর খুলনার মুসলমানপাড়াস্থ জামি’আ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মো. মোমিনুল ইমলাম মুন্না। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে তাকে নগরীর বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জামায়াতে ইসলামীর প্রবীন রুকন অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুর রউফ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিম ও সেক্রেটারি মো. হাফিজুর রহমান।
আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
সংঘাত নয়. ঐক্যের বাংলাদেশ চাই শীর্ষক শিরোনামে সোমবার বেলা ১১টায় খালিশপুর পিপলস মিল গেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে পিএফজি খালিশপুর আঞ্চলিক কমিটি এ কর্মসূচীর পালন করে। এতে সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী নিজামুর রহমান লালু, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থাান কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন পিএফজির এ্যাম্বসেডর জেসমিন সুতলাতানা ও আলহাজ্ব আশরাফ হোসেন, সুজন খালিশপুর কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অভি, সম্পাদক খলিলুর রহমান সুমন, আসিফ ইকবাল, খন্দকার খলিলুর রহমান, শারমীন আক্তার শিখা, জাহিদুল ইসলাম বাদশা, মহিউল আযম খান, রেজাউল করিম স্বপন, ইসমাইল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের শান্তির জন্য ঐক্যের কোন বিকল্প নেই। শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকেই ছাড় দেয়ার মনোভাব গড়ে তুলতে হবে। মত পার্থক্য থাকলেও দেশে শান্তি আসবে। দেশ হবে সমৃদ্ধশালী।
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্নহত্যা
ইন্দুরকানী (পিরোজপুর ) সংবাদদাতা
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্নহত্যা করেছে । শনিবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে বাটাজোড় গ্রামের আঃ বারেক এর ছেলে মোঃ ফোরকান হোসেন (৪০)বিষপান করলে তাকে খুলনা হাসপাতালে ভর্তি করেন। এক দিন পর ফোরকান হাসপাতালে মারা যায় ।স্বজনরা জানা ফোরকান তিনি প্রথম স্ত্রীকে তালাক দিবার পর শরীয়তপুর এলাকায় দ্বিতীয় বার বিবাহ করেন। তাকে তার সকল সম্পতি রেজিস্ট্রী করে দেওয়ার পর দ্বিতীয় স্ত্রী তার সাথে সংসার করবে না বলে তাকে জানান।এ নিয়ে স্বামী ও স্ত্রী মধ্যে অনেক ঝগড়া হয়েছে ।কিছু দিন আগে দ্বিতীয় স্ত্রী বাড়ীতে চলে যাওয়া এ ঘটনা ঘটে।
দাকোপে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেয় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, চালনা পৌরসভা সভার মেয়র সনত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান পঞ্চনন মন্ডল, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল,ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা ইমাম পরিযদের সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধালণ সম্পাদক জি এম রেজা, পুরোহিত রবেন চক্রবর্তী, রবার্ট জীবন্ত নাথসহ উপজেলা দপ্তর প্রধানগন, বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় বক্তাগন আসন্ন সারদীয় দূর্গা পূজা উদযাপন করার লক্ষে সামাজিক সম্প্রীতি রক্ষা ও আইন শৃংখলা বজায় রাখার আহবান করেন। এ বছর দাকোপে ৮৪টি মন্দিরে দূর্গা পূজা উদযাপন হবে বলে জানাযায়।
ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যারী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয। এসময় ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা টেকসই নগর গড়ার লক্ষে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” শ্লোগান নিয়ে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্বপাদক আবুল কালাম আকন, পিএফজির সমন্বয়কারী ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। ##
ডুমুরিয়ায় বিএনপি নেতা-কর্মীদের বাড়ীতে গভীর রাতে পুলিশী হানা, তীব্র নিন্দা জেলা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ী-বাড়ী যেয়ে অহেতুক হয়রানি করছে থানা পুলিশ। শুধু তাই নয়, বাড়ীতে না পেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম খারাপ ব্যবহার করা হয়েছে। গতকাল সোমবার (০২ অক্টোবর) এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
প্রেস বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ শাহিনুর রহমানের বাড়ীতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানা পুলিশ যেয়ে ত্রাস সৃষ্টি করেছে। বিনাগ্রেফতারি পরোয়ানায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে আটকের উদ্দেশ্যে যেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম অসৌজন্যমুলক ব্যবহার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। অকথ্য ভাষায় গালিগালাজ করে বিএনপি নেতা শাহিনুর রহমানকে গুম-ক্রসফায়ারের হুমকি দিয়েছে। তল্লাশীর নামে নানাভাবে হয়রানি করেই ক্ষ্যান্ত হয়নি আওয়ামী পুলিশ; বিএনপি নেতার অরাজনৈতিক ভাই এবং বিএল কলেজের ছাত্র ভ্রাতুষ্পুত্রকে অযথা আটক করে থানায় নিয়ে গেছে। আটককৃতরা হল মোঃ আল আমিন শেখ ও বিএল কলেজের ছাত্র দারুজ্জামান সিজান। গ্রেফতারি পরোয়ানা বিহীনভাবে বিনাপরাধে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ীতে গভীর রাতে পুলিশের হানা দিয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম দৃঢ় ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-গুমের হুমকির বন্ধের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। অনুরুপ বিবৃতিতে ন্যাক্কারজনক পুলিশী হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক।।
মহেশ^রীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির ভ্রুম সংশোধনী
খবর রিলিজ
কয়রা উপজেলার মহেশ^রীপুর ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ভ্রুম সংশোধনী দিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল সোমবার (০২ অক্টোবর) কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম ও সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ্ যৌথ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহেশ^রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক পদে ভুলক্রমে মোঃ সোলাইমান হোসেনের নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, প্রকৃতপক্ষে উক্ত পদস্থলে জাফর ইকবাল হবে। সাবেক ছাত্রনেতা জাফর ইকবালকে উক্ত কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন নেতৃবৃন্দ।।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনায় বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার সকালে জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ^ গড়ি’। মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও কারিসাতের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুর প্রাপ্য অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, আজকের শিশুকে সুশিক্ষিত করতে পারলে আগামীতে যোগ্য নাগরিক পাবো। শিশুদের স্বাভাবিক বিকাশ বৃদ্ধির জন্য পুথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিরা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও পুলিশ ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খুলনা প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া, জেজেএস’র প্রতিনিধি মোসা: নাসরিন আফরোজ, শিশু অতিথি লামিয়া রহমান ও অপূর্ব হাসান তাজ বক্তৃতা করেন
এর আগে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অভয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত
তামিম আহমেদ মনির
‘‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই স্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহমান, প্রকল্প আইসিটি কর্মকর্তা আহসান হাবীব, আনছার ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ। এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবসের ব্যানারে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে গোয়াল ঘরের সঙ্গেই খাদ্য তৈরি, দু প্রতিষ্ঠানকে অর্থদন্ড
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গোয়াল ঘরের সঙ্গেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির স্থানের অপরাধে দু প্রতিষ্ঠানকে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদসহ টিম মনোহরপুর ও কাশিপুর এলাকায় অভিযানে চালায়। এসময় মনোহরপুরে মেসার্স ইয়াছিন ফুড ফ্যাক্টরিতে অভিযানে গরুর গোয়ালের সঙ্গেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, নিমকি ও ডালভাজা তৈরি, নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবন, রঙ ও টেস্টিংয়ের ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া দেখে প্রতিষ্ঠানটির মালিক রকিবুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করে।এছাড়া কেডিকের কাশিপুর মাঠপাড়ায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স শারমিন চানাচুর ফ্যাক্টরির মালিক মাহফুজ রহমানকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দু’টিকে কারখানার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিষয় ঠিক না করা পর্যন্ত সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় জব্দ করা পোড়া তেল, লবন ও ক্ষতিকর রঙ জনসম্মুখে নষ্ট করা হয়।অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
দাকোপে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেয় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, চালনা পৌরসভা সভার মেয়র সনত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান পঞ্চনন মন্ডল, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা ইমাম পরিযদের সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধালণ সম্পাদক জি এম রেজা, পুরোহিত রবেন চক্রবর্তী, রবার্ট জীবন্ত নাথসহ উপজেলা দপ্তর প্রধানগন, বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় বক্তাগন আসন্ন সারদীয় দূর্গা পূজা উদযাপন করার লক্ষে সামাজিক সম্প্রীতি রক্ষা ও আইন শৃংখলা বজায় রাখার আহবান করেন। এ বছর দাকোপে ৮৪টি মন্দিরে দূর্গা পূজা উদযাপন হবে বলে জানা যায়।
ডুমুরিয়ায় বিষপানে এক সন্তানের জনকের আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে বিষপান করার ১১দিন পর মৃত্যু হয়েছে কবিরুল মোড়ল (৩৫) নামের এক সন্তানের জনকের।সে উপজেলার খর্ণিয়া এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকালে কবিরুল ইসলাম সাংসারিক অভাব অনটনে স্ত্রীর সাথে বাক বিতণ্ডা ও ঝগড়া হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে আত্মহত্যার চেষ্টায় সে বিষপান করে। এ সময় দ্রুত তাকে ডুমুরিয়া হাসপাতালে এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০দিন চিকিৎসাধীন শেষে বাড়িতে আসলে গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকায় রাস্তা পানিতে থৈ থৈ ভোগান্তিতে এলাকাবাসী
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
প্রবল বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মোংলার দিগরাজ এলাকার রাস্তাঘাট, বাড়ি- ঘর ও সড়কে পানিতে থৈ থৈ ভোগান্তিতে এলাকাবাসী। এলাকা ঘুরে দেখা যায় দিগরাজ ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকা, কলেজ রোড, দিগরাজ বাস স্ট্যান্ড থেকে দিগরাজ খেয়াঘাট, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও বিজিপি ক্যাম্পের সামনের রাস্তা পানিতে তুলিয়ে যাওয়ায় রাস্তা দিয়ে গাড়ি, স্কুলগামী ছেলে – মেয়ে ও জন সাধারণের চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই। এলাকাবাসী জানায় বর্ষার সময়ে এলে প্রবল বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে মোংলার পশুর নদী ও বিভিন্ন খালের পানি বৃদ্ধি পায়। এতে দিগরাজ ঘাটের রাস্তা, ব্যাংক রোড, শান্তি নগর আবাসিক এলাকা ও কলেজ রোডের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় রাস্তা দিয়ে যাওয়া- আশায় সকল যানবাহন ও জন সাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও নিচু এলাকা ও নদীর তীরে চর এলাকায় বসবাসকারীদের ঘর-বাড়িতে পানি উঠে মানবতার জীবন-যাপন করছেন তারা। শান্তি নগর আবাসিক এলাকায় বসবাসরত জামাল মিস্ত্রি, মোতালেব কুক, সালেক, আব্দুল মোমিন, পারবেজ বলেন প্রবল বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধির কারণে এছাড়া মোংলা বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্ত পানি রাস্তা গড়িয়ে এসে আমাদের এলাকা প্লাবিত হচ্ছে। আমরা বারবার এলাকার ইউপি সদস্য, চেয়ারম্যান ও মোংলা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। কেউ বিষয়টি আমলে না আনায় বৃষ্টি হলেই এবং পানির চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রাস্তা পানিতে তলিয়ে যায় এমন অবস্থায় কিভাবে লোকজন ও গাড়ি চলাচল করবে বলতে পারেন। তারা আরো বলেন এখানেই শেষ না পানি সরে যাওয়ার পর রাস্তার বালি ধুয়ে যাওয়ায় ইট উঠে গিয়ে বড় বড় গর্তে পরিনত হয় যা আর সারা হয় না। ফলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল ও জন সাধারনের চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে। অথচ মোংলা বন্দর বা ইউনিয়ন পরিষদের পক্ষে সরকারি কোন বরাদ্দ দিয়ে যদি রাস্তার পাশে যে ড্রেন আছে এটাকে কাটিয়ে ঠিক করে দিতো তাহলে পানি সরবরাহে আর কোন অসুবিধা হতো না। ফলে বর্ষা ও জোয়ারের পানিতে আর রাস্তা তুলিয়ে যেত না আমাদের রাস্তা ঠিক থাকতো।
সোমবার (০২ রা অক্টোবর) সকালে প্রবল বৃষ্টি ও দুপুরের জোয়ারে হঠাৎ করে নদী-খালের পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকা, ব্যাংক রোড, কলেজ, বাস স্ট্যান্ড, কোস্ট গার্ড, বিজিপি ক্যাম্প, দিগরাজ খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পশুর নদীর তীরে থাকা ঘাট এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া বিদ্যারবাহন স্থানীয় বাসিন্দা কাদের বলেন, প্রচুর বৃষ্টি ও পশুর নদীতে প্রবল পানি বৃদ্ধির কারণে ঘরের মধ্যেও পানি উঠে গেছে। ছাগল ও গবাদি পশু নিয়ে তারা বিপদে পড়ে গেছে। আর পানি ওঠায় রান্না-বান্না বন্ধ রয়েছে তাদের।
দিগরাজ খেয়াঘাট এলাকার মনির দোকানদার বলেন, আষাঢ়-শ্রাবণ- ভাদ্র মাস আসলে খুবই কষ্টে থাকতে হয়। মাঝে মাঝেই পানি উঠে যায়। নদীর তীরে উঠা নামার এ রাস্তাটা যদি একটু উঁচু করে বাঁধ দেওয়া থাকতো, তাহলে আমরা কিছুটা শান্তিতে পার হতে পারতাম। কলেজ রোডের স্বিদ্ধার্থ ডেকোরেটর মালিক বলেন, চারপাশে দোকান আর বাড়ি-ঘর থাকায় বৃষ্টি হলেই পানি সরার জায়গা না থাকায় রাস্তা পানিতে তলিয়ে যায় ফলে স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডে যাওয়ার উপায় থাকে না এলাকার শিক্ষার্থী ও জনসাধারণের। এছাড়াও হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পরিবার এবং আমার দোকানের ডেকোরেটর দোকানে যাতায়াতের পথে জলাবদ্ধ হয়ে পড়েছে। মাঝে মাঝে বৃষ্টি থাকায় পানি সহজে নামছে না।
এছাড়া দিগরাজ খেয়াঘাট দিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটি, সেখানেও একই অবস্থা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে বাজুয়ার পার থেকে যাওয়া হাজার হাজার মানুষের আর দুঃখের শেষ নাই। এছাড়া প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে শত শত যানবাহন তাদের ও দুঃখের শেষ নাই। এলাকার সাধারণ জনগণের দাবি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এই সকল সমস্যা নিরসনের জন্য। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।
নড়াইলে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তাহের, নড়াইল প্রতিনিধি:
“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মো: সেলিম তালুকদার, উচ্চমান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) মো: সবুজ আলী, সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) আলমগীর সাঈদসহ আরো অনেকেই।
দর্শনায় ডিবি পুলিশের হাতে ২ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ১
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ডিবি পুলিশের হাতে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, নেতৃত্বে এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এসআই(নিঃ)মুহিদ হাসান, এএসআই(নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই(নিঃ) মোঃ আবেদুর রহমানসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার আনোয়ারপুর অভিযান চালায়।এসময় একটি মুরগির ফার্মের সামনে রেললাইনের উপর হতে ঝাঝাডাঙ্গা গ্রামের আঃ মান্নানের ছেলে আব্দুল হাদি ওরফে হাদি (৩১)কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশী করে কাছে একটি প্যাকেটে ২ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
কবিরাজ সেজে কিশোরীকে ধর্ষণ: ৯ বছর পর আসামির যাবজ্জীবন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় কবিরাজ সেজে কিশোরীকে ধর্ষণের মামলায় ফেরদাউস শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার ৯ বছর পরে সোমবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ফেরদাউস শেখ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকায় ভুক্তভোগী কিশোরীর ঘরে ঢোকেন কবিরাজ পরিচয় দেওয়া ফেরদাউস শেখ। পরে কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার ৭ মাস পর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ফেরদাউস শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় ধর্ষণ মামলা করেন।
২০১৫ সালের ৩১ জানুয়ারি আদালতে ফেরদাউস শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আজ আদালত অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত আরও বলেন, ভুক্তভোগী কিশোরীর সন্তানের বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। শিশুর ভরণপোষণে যে অর্থ ব্যয় হবে তা সরকার আসামির বিদ্যমান সম্পত্তি বা ভবিষ্যতে প্রাপ্য সম্পত্তি থেকে আদায় করতে পারবে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিদ্দিকুর রহমান এবং আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শেখ আনিছুর রহমান।
স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, মৃত্যুদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ত। জিয়াউরের বাড়িতে যাতায়াত ছিল আশরাফুলের। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাব মেনে না নেওয়ায় আশরাফুল ২০১৩ সালের ১২ ডিসেম্বর স্কুলছাত্র রিয়াদকে বেড়ানোর কথা বলে অপহরণ করে। পরে তকে কুপিয়ে হত্যার পর সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে মরদেহ ফেলে যান আসামি। পরের দিন সকালে সেখান থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুলকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।
ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের মধুগঞ্জ ঢাকালেপাড়া থেকে ১১০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জুয়েল রানা (৩৭) ও তার স্ত্রী নাসরিন খাতুন (৩০)।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়াতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে থানাতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবন্ধী রাসেলকে বসিয়ে উপহারের ভ্যান নিজে চালালেন পুলিশ কমিশনার
স্টাফ রিপোর্টার
শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল শেখকে উপহার হিসেবে দেওয়া ভ্যান নিজেই চালালেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। এ সময় তার যাত্রী ছিলেন প্রতিবন্ধী রাসেল।
সোমবার (২ অক্টোবর) দুপুরে কেএমপির সদর দপ্তরে রাসেলকে ওই ভ্যান প্রদান করেন পুলিশ কমিশনার।
কমিশনার বলেন, খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, জুয়া ও যৌন ব্যবসাসহ বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গত ১১ আগস্ট রাসেল নামে এক ব্যক্তির ভ্যান চুরি হয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মা এবং দুই বোন রয়েছে। সে ৩ বছর যাবৎ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে একটি এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে একটা ভ্যান কেনে। সেই তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ভ্যানটি চুরি হওয়ায় মানবেতর জীবনযাপন করে আসছিল।
তিনি বলেন, ভ্যানটি চুরি হওয়ায় রাসেলের পরিবারে দুর্ভোগ নেমে আসে। সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে ওসি চুরি মামলা রুজু করে ঘটনায় জড়িত একজনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে বিষয়টি আমাকে অবগত করলে ওসি খানজাহান আলীকে প্রাথমিক সহায়তা প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষার কাজেই নিজেদের নিয়োজিত রাখেনি। মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে রাসেলের পরিবারের প্রতি। তারই অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দেওয়া হলো রাসেলকে। একইসঙ্গে তাকে খাদ্য সহায়তাও করা হয়েছে।
তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়ায় প্রদান করবে এবং অপরটি দিয়ে নিজে উপার্জন করবে।
চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।











































