Home আঞ্চলিক ইন্দুরকানী‌তে ‌বো‌নের আত্মহত্যার তিন বছর প‌রে ভাই‌য়ের আত্মহত্যা

ইন্দুরকানী‌তে ‌বো‌নের আত্মহত্যার তিন বছর প‌রে ভাই‌য়ের আত্মহত্যা

57

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি :

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে এক যুবক আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে ধারনা কর‌ছে পু‌লিশ। শ‌নিবার সন্ধ্যায় উপ‌জেলার গাবছিয়ায় নানা ইউনুস আলী হাওলাদা‌রের বা‌ড়ির খাবার ঘ‌র থে‌কে মোহাম্মদ ইমনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ইমন পি‌রোজপুর জেলা সদ‌রের নামাজপুর গ্রা‌মের র‌ফিকুল ইসলা‌মের ছে‌লে। গামছা দি‌য়ে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রেন ইমন ব‌লে তার পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়। দুই ভাই ও তিন বো‌নের ম‌ধ্যে ইমন মেঝ। ইমন খুলনার এক‌টি চাই‌নিজ রেস্টু‌রেন্টে কাজ কর‌তেন।

এর আ‌গে ২০১৮ সা‌লের এ‌প্রিলে তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে ইম‌নের নবম শ্রেনী‌তে পড়ুয়া ছোট বোন ‌রি‌বি আক্তার ওড়না দি‌য়ে গলায় ফাঁস লা‌গি‌য়ে আত্মহত্যা ক‌রেন ব‌লে জানা যায়। প্রে‌মে ব্যর্থ হ‌য়ে ইমন অ‌ভিমান ক‌রে আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা যায়।

মারা যাওয়ার আ‌গে নিজ হা‌তে এক‌টি চিরকুট লি‌খে যায় ইমন। যা‌তে লেখা ছিল ‘আমি মারা গে‌লে কেউ কোন দায়ী না। আ‌মি যা‌কে ভা‌লোবা‌সি তা‌কে আ‌মি পাই নাই। আমার জীব‌নের কোন দাম নাই। সবার কা‌ছে আ‌মি ক্ষমা চাইলাম।’

ইন্দুরকানী থানার ও‌সি হা‌বিবুর রহমান জানান,  ইমন না‌মের যুবক আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে। লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সা‌পে‌ক্ষে ব্যবস্থা নেয়া হ‌বে।