ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় সমিতির আদায়কারীর পিটুনিতে মফিজুল ইসলাম মোড়ল নামের এক ভ্যানচালক আহত হয়েছে ।গত বুধবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চিংড়া গ্রামস্থ মৃত আব্দুল রাজ্জাক মোড়লের ছেলে হত দরিদ্র মফিজুল ইসলাম ডুমুরিয়া বাজারস্থ “সৃষ্টির সেবা” নামক একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করে আসছে।
সম্প্রতি শারীরিক অসুস্থ্যতা ও করোণা ভাইরাসের প্রাদুর্ভাবে মফিজুল নিরুপায় হয়ে পড়ে।্এতে কয়েকটি কিস্তি খেলাপী হয় তার।এমতবস্থায় সমিতির আদায়কারী উত্তর চিংড়া এলাকার রফিকুল ইসলাম বাগাতী গত মঙ্গলবার তার বাড়ীতে গিয়ে কিস্তির টাকা না পেয়ে বাড়ীতে থাকা ছাগল নিতে জোর চেষ্টা চালায়।এক পর্যায়ে এলাকাবাসির অনুরোধে ওই আদায়কারী ফিরে যান।
পরদিন সকালে মফিজুলকে একা পেয়ে আদায়কারী তার কয়েক জন সহযোগি নিয়ে তার উপর হামলা চালালে সে আহত হয়।ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন,্ এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেয়া হয়েছে।









































