Home আঞ্চলিক বৃষ্টিতে জাহাজের পণ্য ওঠানামা ব্যাহত: স্বাভাবিক বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের...

বৃষ্টিতে জাহাজের পণ্য ওঠানামা ব্যাহত: স্বাভাবিক বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ

4

৫ দিন ধরে মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:


উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরির প্রভাবে রবিবারও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত ১৭ জুন থেকে টানা ৫ দিন ধরে মোংলা বন্দরে এ সতর্কতা সংকেত বলবৎ রয়েছে।

এর প্রভাবে গত দুইদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও শনিবার গভীর রাত থেকে তা আবার বাড়তে শুরু করে। রবিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মোংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।


এদিকে সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হলেও স্বাভাবিক রয়েছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ।