খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে জিয়াহল চত্ত্বরে (শিববাড়ি মোড়) ১০শর্তে সমাবেশের অনুমোতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। রবিবার (২৪ সেপ্টেম্বর) কেসিসির এষ্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে ১০ শর্তগুলো হলো ১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপি’র অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসি’র এই অনুমতি বাতিল বলে গণ্য হবে। ২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনরুপ বিনষ্ট/খোড়াখুড়ি করা যাবে না। এ জাতীয় কোনরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে। ৩. জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোন কর্মকান্ড করা যাবে না। ৪. অনুমোদিত স্থানে আইন বিরোধী, অশালীন ও অশোভন কোন কর্মকান্ড করা যাবে না।
৫. সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোন অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৮. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে। ৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ১০. অনুমোদিত স্থানে সরকার বা কর্পোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোন ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবেনা।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার জিয়া হল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের ৫লক্ষ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গ দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।











































