Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

120

মহানগর আ’লীগ নেতা শাহজাদার উপর সন্ত্রাসী হামলায় নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. শাহজাদাকে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে নগরীর গোবরচাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বায়েজিদসহ তার সহযোগীরা। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর ২৫নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়ে সন্ত্রাসীরা হামলা করে অস্ত্র দিয়ে গুলি করতে গেলে আশেপাশের লোকজন মো. শাহজাদাকে উদ্ধার করে। স্থাণীয়রা এসময়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আওয়ামী লীগ নেতা মো. শাহজাদার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবীর, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহানারা বেগম, জাকারিয়া আকন, মাষ্টার আবু হান্নান, শেখ আব্দুর রহিম, মোকলেসুর রহমান, এজাজুর রহমান সুমন, শফিকুল ইসলাম, আলমগীর, জাবিদ হোসেন, মো. রেজাউল করিম, সেন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাবিহা ইসলাম আঙ্গুরা, যুবলীগ নেতা সিপার হায়দার, ফজলে রাব্বি জামাল, আক্তারুজ্জামান প্রমূখ।

খুলনা প্রেসক্লাবের সভাপতির চাচাতো ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের চাচাতো ভাই শেখ মোঃ সিদ্দিক(৬০) শুক্রবার সন্ধ্যায় ঢাকাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
এদিকে খুলনা প্রেসক্লাবের সভাপতি’র চাচাতো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

ফুলতলায় এ্যাড. সাইফুল ইসলামের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি বাজার ও আফিলগেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।
গতকাল রবিবার সন্ধ্যায় শিরোমনি বাজার ও আফিলগেটসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে এ গণসংযোগকালে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, মো. এবাদত হোসেন, অধ্যা. সিরাজুল ইসলাম, হিমাংশু বিশ্বাস, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, সাহিদুল ইসলাম, মো নবিরুল ইসলাম রাজা, মো. তরিকুল ইসলাম, রাম প্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, এ্যাড. কে এম মিজান, এ্যাড. শেখ আব্দুল জলিল, আলমগীর হোসেন, মো. ইউসুফ আলী, ইয়াসিন আরাফাত সাকিব, এ্যাড. মতিয়ার রহমান, আবু দাউদ, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, জনি মুন্সি, শেখ সোহাগ হোসেন, মো সাব্বির হোসেন, মো. আরাফাত, এ্যাড. মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম লিটু, মো. মেহেদী হাসান, এ্যাড. আশরাফ গোলদার, এ্যাড. আইয়ুব হোসেন, বি এম লাভলু, মো. নজীব হোসেন, আফরোজা খানম রিতা, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. আব্দুল কুদ্দুস, মো. শরিফুল ইসলাম মুন্না, এ্যাড. রবীন্দ্র নাথ সরদার, ওয়াহিদুজ্জামান গোলাপ, এ্যাড. উল্লাস বৈরাগী, আবিদ হোসেন, সাব্বির খান, জুম্মান শেখ, শেখ আলমগীর হোসেন, বিপুল মন্ডল, উৎপল মন্ডল, শিমুল, মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. সঞ্জীব হোসেন, মো. হায়দার, মো. সাগর, আব্দুল মান্নান, মো. কামরুল, আনিসুর রহমান প্রমূখ।

সজীব ভাইয়ের মুক্তির দাবিতে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার বিপ্লবী আহবায়ক ও সাবেক ছাত্রনেতা খায়রুজ্জামান সজীব এর মুক্তির দাবিতে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল নগরীর নতুন বাজার মোড় থেকে শুরু করে পুলিশ লাইনের সামনে এসে শেষ হয় এবং মিছিল শেষে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেন বাবু কাজী সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক রাজু হাওলাদারের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সামছুল বারীক পান্না, খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রিপন শিকদার, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সজল, ২২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাফিজুল সরদার, মোঃ আলী হোসেন সানা, ২২নং ওয়ার্ড যুবদলের সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ২২নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিন্টু কাজী, স্বেচ্ছাসেবক দলের মোঃ ফিরোজ হওলাদার, মোঃ আলী আকবর, মোঃ আলমগীর হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ ইকবাল, মোঃ আঃ জলিল সরদার, মোঃ আবুল কালাম, মোঃ রিপন আকুঞ্জী প্রমুখ।
উক্ত সমাবেশে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার ১৭ ই সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় সাতক্ষীরা শহরস্থ কামালনগর, তুফান কনভেনশন সেন্টার লেক ভিউ পদ্মা হলে পত্রিকাটির ৭ম বর্ষ পদার্পন উপলক্ষ্যে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামি লীগ এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ, কে ফজলুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায় আলোকিত হোক সারা দেশ। দেশ ও দশের কল্যাণে সাংবাদিকরা একযোগে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামি লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার তদন্ত অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা টাইমস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতিনিধি রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত পত্রিকার সহ সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক খবর বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রির্পোটার আবুল হোসেন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, দৈনিক স্বাধীন মত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক গনজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন, দৈনিক গন মুক্তি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবির হোসেন লিয়ন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক অন্যধারা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মোজাহিদ, মনিরুজ্জামান মনি, মোতালেব সরদার, সোহাগ হোসেন, তাফহিমুল ইসলাম, রেজানুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, গাজী আলামিন, আরিফুল ইসলাম, নাইম হোসেন, জি, এম মনিরুল ইসলাম, আতিকুজ্জামান, হাফিজুর রহমান, কামাল উদ্দিন, মেহেরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ নুরুজ্জামান টুটুল। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পরিশেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

ঝিনাইদহের জেলারকে পদন্নোতি জনিত বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধণা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ শরিফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার পদে পদন্নোতি জনিত বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার রাতে সিও সংস্থার আয়োজনে শহরের চকলাপাড়া এলাকায় সিও’র প্রধান কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়। সেসময় ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ শরিফুল ইসলাম, সিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলম, নির্বাহী পরিচালকের সহধর্মিণী শাহীদা খাতুন, সংস্থার সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, পরিচালক অর্থ মাফিদুল আলম, পরিচালক তি এবং এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, সাংবাদিক আজিজ খানসহ সিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তার কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

কপিলমুনিতে পুলিশ কর্তৃক ব্যাবসায়ীকে হুমকিসহ ২০ হাজার টাকা দাবি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছা উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই সাহাজুল কর্তৃক বরফ ব্যবসায়ীকে হুমকি ধামকি ও ২০ হাজার টাকা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কপিলমুনি বাজারের বরফমিল মালিক বিধান বিশ্বাস নামে এক ভুক্তভোগী। রবিবার ১৭ সেপ্টেম্বর কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির হয়ে বিপ্লব সাধু ও পুলিশের এ কর্তার বিরুদ্ধে অভিযোগ এনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কপিলমুনি বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী, বাজারের উত্তর প্রান্তে আমার বরফকল প্রতিষ্ঠানসহ ব্যবসা রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন ও রানীকুঠিরের পার্শ্বে আমার নিজস্ব একখণ্ড জমি রয়েছে, যেখানে বিভিন্ন ফলজ বৃক্ষ রয়েছে। এরই পার্শ্বে কপিলমুনি বাজারের প্রভাবশালী স্টীল ব্যবসায়ী নির্মাণ বিপনির মালিক স্বর্গীয় বিশ্বনাথ সাধুর পুত্র প্রভাবশালী বিপ্লব সাধুর “সাধুস্টীল কর্পোরেশনের ভবনের কাজ চলমান। বিগত ১২ সেপ্টেম্বর’২৩ মঙ্গলবার আমাকে না জানিয়ে বিপ্লব সাধুর নির্দেশে তার কর্মচারী ও নিজস্ব লোকজন আমার নিজ জমির সীমানায় লাগানো ৩টি মাঝারি সাইজের আমগাছ কেটে ফেলে। এ ঘটনায় আমি রীতিমতো হতচকিৎ হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। এবং এলাকার মানুষকে জানালে বিপ্লব নিজের বেআইনি কাজকে সামাল দিতে এবং আমি কোন আইনী পদক্ষেপ গ্রহণ করছি কিনা এ আশংকায় বর্তমানে পুলিশকে দিয়ে হয়রানি করতে উঠেপড়ে লেগেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪/৯/২৩ তারিখ বেলা আনু: ১১ ঘটিকার সময় স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই সাহাজুল ইসলাম (সাজু) সঙ্গীয় ফোর্সসহ আমার ব্যবসা প্রতিষ্ঠান বরফমিলে এসে আমাকে তাৎক্ষণিক পাইকগাছা থানা ওসি সাহেবের ডেকেছে বলে যেতে বলেন। হঠাৎ জরুরী এমন নির্দেশে কি করবো ভেবে পাচ্ছিলাম না। তিনি বলেন, এক পর্যায় জানার জন্য আমি সাহাজুল স্যারকে বলি স্যার, ওসি স্যার আমাকে কোন বিষয়ে ডেকেছেন? তখন তিনি রাগান্বিত হয়ে কিছু না জানিয়ে আমাকে তাদের সাথে যেতে বলেন। আমি থানায় সাক্ষাতের জন্য একদিন সময় প্রার্থনা করিলে এস আই সাহাজুল ফাঁড়িতে ফিরে যান। পরবর্তীতে বেলা ১ টার সময় এস আই সাহাজুল পুনরায় আমার বরফমিলে আসেন এবং আমাকে ধমকা ধমকি করেন। এক পর্যায় আমি সাহাজুল স্যারকে বলি, স্যার আমি কি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন। তখন তিনি পাশে ডেকে নিয়ে বলেন, যদি তুমি বিশ হাজার টাকা দাও তবে আমি মিটাতে পারি। তোমাকে থানায় ওসি সাহেবের কাছে যাওয়া লাগবে না। এমন পরিস্থিতিতে আমিসহ আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। যে কারণে বিপ্লব সাধুর অপকৌশল ও অঙ্গুলি হেলেনে পুলিশ অফিসার সাহাজুলের এহেন কর্মকাণ্ডের হাত থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: এ্যাড. সুজিত অধিকারী
নিজস্ব প্রতিবেদক
খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার কারনে সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক, আব্দুল রবের মোড়সহ বিভিন্ন অলিগলিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ ও পথ সভায় এ সব কথা বলেন। এ-সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোজাফফর মোল্লা, জেলা আ’লীগ নেতা অমিয় অধিকারী, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সাংগঠনিক সম্পাদক এমডি রকির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী,
রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম এ তাহের, সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, উপজেলা যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, উপজেলা মটর শ্রমিক লীগের আহবায়ক মো. ইউসুফ আলী শেখ, আ’লীগ নেতা সুনিল কুমার দে, যুবলীগ নেতা ইলিয়াস শেখ, মামুন শেখ, সোহেল রানা, শেখ শহিদুল ইসলাম, মঈন উদ্দিন মোহন প্রমুখ।

ডুমুরিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া প্রাথমিক বিদ্যালয় বারান্দা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন দিন বিকেলে অজ্ঞাত ওই বৃদ্ধ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। এরপর সন্ধ্যায় ওই স্কুলের বারান্দায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ডুমুরিয়া থানার ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

যশোরে র্যাবের হাতে শিশু ধর্ষণকারী সাকিরুল আটক
শহিদুল ইসলাম দইচ যশোর।।
,যশোরে র্যাব -৬ অভিযান পরিচালনা করে সাত বছরের শিশু ধর্ষণকারী মোঃ শাকিরুল(২২)কে আটক করেছেন। আজ সাঁতার সেপ্টেম্বর নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল একই উপজেলার কালামনখালি গ্রামের আহমদ আলী ছেলে।
যশোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন জানান, গত ১৫ সেপ্টেম্বর সকাল দশটার দিকে সাত বছরের শিশু তার মাকে খুঁজতে যাচ্ছিল। এ সময় হামিরুল বালির টলি নিয়ে যাওয়ার সময় একা পেয়ে শিশুটিকে বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির দাঁত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই আমিরুল পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি র্যাবের নজরে আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ তাকে আটক করা হয়েছে।

কালিগঞ্জে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার উদ্বোধন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পরিষদএর অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষ্যে প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ।

আব্দুল মজিদ সড়ক ও ভবনের নাম ফলক উন্মোচন করলেন ডা. আ.ফ.ম রুহল হক এমপি
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুরের সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মজিদের নামে সড়ক ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আব্দুল মজিদ কলা ভবনের নাম ফলক উম্মোচন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক এমপি। তিনি ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে সখিপুরে এই সড়কের ও ভবনের ফলক উম্মোচন করেন। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), দেবহাটা উপজেলা নির্বার্হী অফিসার ইয়ানুর রহমান, আলহাজ আব্দুল মজিদের একমাত্র পুত্র ইকবাল মাসুদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজামান মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সাইফুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান মহসিন, শিক্ষক আবু তালেব, সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি স.ম আমজাদ হোসেন, কলেজের শিক্ষক বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থতি ছিলেন। ভবনের নাম উন্মোচন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন। এছাড়াও সড়কের ফলক উন্মোচন শেষে সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক মোনাজাত পরিচালনা করেন।
আলহাজ মো: আব্দুল মজিদ বর্তমান সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারাণ সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে আলহাজ মোঃ আব্দুল মজিদ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আলহাজ মোঃ আব্দুল মজিদ সমাজ সেবায় অবদান রাখার জন্য একাধিকবার সাতক্ষীরা জেলার সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ট সমাজ সেবক নির্বাচিত হন। তিনি এলাকার রাস্তা ঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেজিস্টিরি অফিস, ব্যাংক, পোষ্ট অফিস প্রতিষ্ঠায় উল্লেখযেগ্য ভুমিকা রাখেন। তিনি গত ২০১৯ সালে ১২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক বলেন, এলাকার উন্নয়নে আব্দুল মজিদ সাহেবের অবদান স্মরণীয় ও অনুকরনীয় হয়ে আছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ২৭ বছরের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ আব্দুল মজিদ বভিন্ন এলাকার মানুষের সাথে কাজ করেছেন, তেমনি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনকল্যাণে অবদান রাখেন। উনার নাম ফলক উন্মোচন করতে পেরে আমি আনিন্দত।
উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান বলনে মো: আব্দুল মজিদ সাহেবের মত মানুষ র্বতমান সময়ে খুবই প্রয়োজন। তিনি দেবহাটা উপজলো বাসীর জন্য অনকে অবদান রখেগেছেন। আজও আমরা তার অভাব অনুভাব করি।
আব্দুল মজিদ সাহেবের এর একমাত্র পুত্র সন্তান ইকবাল মাসুদ ভবন ও রাস্তার নামকরণ করায় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক,কলেজ কর্তৃপক্ষকে, এলাকার নের্তৃবৃন্দকে ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞপন করেন।

কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
আলমগীর হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে রোববার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কেশবপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়।
উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশল দপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর তিনদিনব্যাপী এ উন্নয়ন মেলায় স্টল দিয়েছে। মেলায় রাজস্ব বৃদ্ধির উদ্যোগ, বিশেষ উন্নয়নমূলক কাজের তথ্য প্রদর্শনী, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে। #

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের মোঃ বাহার আলীর, ছেলে আবু হাসান (২৭) ও একই উপজেলার চারপানিয়া গ্রামের-মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২)

থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন স্যারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার এস আই(নিঃ) নকিব পান্নু, এএস আই(নিঃ) জিল্লুর রহমান সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযানে রবিবার -১৭/০৯/২০২৩ তারিখ ০২ কেজি গাঁজাসহ ২ জন আবু হাসান ও মশিউর মোল্লা বাবুকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করতঃ উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জানালেন ইউএনও

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ অফিসের অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীকে। তিনি সম্প্রতি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য যে, ২৮/১২/২০২২ তারিখে মোঃ আজাহার আলী কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। সেই থেকে তিনি কালিগঞ্জ উপজেলার ভূমি সেবা গ্রহিতাদের কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন। উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে।

কালিয়ার পেড়লীতে যুবলীগকর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় বিএনপি-জামাতের সন্ত্রাসী হামলায় যুবলীগকর্মী আজাদ হত্যা মামলা দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে পেড়লীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পেড়লী ইউনিয়ন যুবলীগের আয়োজনে পেড়লী বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নানা শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত আজাদের ছোট ভাই মো: সাজ্জাদ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক খান রবিউল ইসলাম, পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আনিসুল ইসলাম বাবু, হাবিবুল আলম, বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আ’লীগ নেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্যা, পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু মুছা রানা, মাও. মহিউদ্দিন শেখ, নিহত আজাদের মা খুরশিদা বেগম ও তার বিধাব স্ত্রী হালিমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগকর্মী আজাদ শেখ হত্যাকান্ডটি একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড। প্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ রহস্যজনক কারণে কোনো আসামী গ্রেফতার করেনি। বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করে অচিরেই আজাদ হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। প্রসঙ্গতঃ ২০জুলাই যুবলীগকর্মী মো:আজাদ শেখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে নিজবাড়ি ফেরার পথে খানকাহপাড়া চৌরাস্তায় পৌঁছালে আজাদ শেখকে অকস্যাৎ আক্রমণ করে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার বিচার চেয়ে তখন সারাদেশে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসুচি পালন করে। ওই ঘটনায় ২৩ জুলাই কালিয়া থানায় মামলা দায়ের হয়। কিন্তু গ্রায় দুইমাস অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং মামলা তুলে নেয়ার জন্য আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বাদী সাজ্জাদ শেখ।

দর্শনা সীমান্তে বিজিবির,মহাপরিচালক,বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন করেন।পরে ভারতীয় বিএসএফ সদস্যের শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়েছে।
রবিবার দুপুর আড়াই টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হোসাইন দর্শনা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দর্শনা চেকপয়েন্টে নামার পর তিনি স্থানীয় বিজিবি কর্মকর্তাদের সালাম গ্রহন করেন। পরে তিনি দর্শনা সীমান্তের ৭৬ পিলারের বিপরিতে ভারতীয় অংশে বি এস এফের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। এসময় উভয় দেশের কর্মকর্তারা আসন গ্রহন করার পর ভারতের রাজারহাট কলকাতা বি এস এফের ভারপ্রাপ্ত আই জি (ডি আই জি) অমরেশ কুমার আরিয়া বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজিবির সহকারি পরিচালক মেজর জেনারেল খাইরুল কবির, যশোর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার নাজমুল হাসান, কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান,মহেষপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা এসময় উপস্তিত ছিলেন। পরে তিনি জয়নগর দর্শনা বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও মহেষপুর ব্যাটালিয়ন বিজিবি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বিকাল সাড়ে তিনটায় দর্শনা ত্যাগ করেন।

 

“প্লাস্টিক মুক্ত নগর গড়ি, সুন্দর পরিবেশ তৈরি করি”
স্টাফ রিপোর্টার
প্লাস্টিক মুক্ত নগর গড়তে , সুন্দর পরিবেশ তৈরি নিশ্চিত করতে ইকো ফ্রেন্ডস এন্ড রিসাইকেল বিডি প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ’ নিয়েছে। রোববার (১৭ই সেপ্টেম্বর) খুলনা নগরী দৌলতপুর থানাধীন আইডিয়াল চাইল্ড স্কুল এ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর প্লাস্টিকের বিষাক্ততা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝেসচেতন করা ও পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠান উদ্বোধন করেন ইকো ফ্রেন্ডস এন্ড রিসাইকেল বিডি এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহেল রানা ( ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন )সংগঠনের কো- ফাউন্ডার মোঃ ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ইফততেখার আলম, মোঃ সাইফুল ইসলাম বাবু, কাজী মোঃ ইয়াসিন রাজু, মোঃ সমশের আলী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন।
এ সময় বক্তারা বলেন প্লাস্টিক দূষণ বিশ্বে পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটি। কারণ একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলোর ক্রমাবর্ধমান উৎপাদন এবং এসব পণ্যের ব্যবহার দেশকে পরিবেশ ও স্বাস্থ্যগত সমস্যার দিকে নিয়ে যাচ্ছে।’

ইকো ফ্রেন্ডস এন্ড রিসাইকেল বিডি’ প্রকল্পটি মূলত শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করতে এবং (এড় এৎববহ) বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। প্লাস্টিক সম্পর্কে স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত এর মাধ্যমে পরবর্তী তরুণ প্রজন্ম একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য প্রত্যাখ্যান করতে উদ্বুদ্ধ হবে। এই উদ্যোগটি বাংলাদেশ এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আমাদের উৎপাদন ও ব্যবহারের পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমিত করবে। প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও বিপর্যয়কর পরিণতি ডেকে আনে। শিক্ষার্থীদের টেকসই মূল্যবোধ গ্রহণ করতে অনুপ্রাণিত করা এবং একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার জন্য তাদের প্রস্তুত করা আমাদের দায়িত্ব যা তাদের পরবর্তিতে ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।’

এ সময় ইকো ফ্রেন্ডস এন্ড রিসাইকেল বিডি এর পক্ষ থেকে আইডিয়াল চাইল্ড স্কুল, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, সবুজ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কারিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাবা হারালেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন
রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মন্সি আর নেই (ইন্না লিল্লা——-রাজিউন)। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রুবেল হোসেনসহ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পেসার রুবেলের বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে ভীড় জমিয়েছেন আত্মীয়স্বজন ও সুবানুধ্যায়ীরা। আসরবাদ শহরের রুপা চৌধুরী পৌর পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন।

তিনি বলেন, এক বছর আগে বাবা স্ট্রোক করেছিল। তারপরে কিছুটা সুস্থ্য হয়েছিলেন। হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন। সকালে বাবা মারা যায়।

এদিকে সকাল ১০ টা পাঁচ মিনিটে নিজেরে ভেরি ফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে নিজের বাবার মৃত্যুর কথা জানান পেসার রুবেল হোসেন। পোস্টে তিনি লেখেন, “আমার বাবা আর নেই ৃ সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন”। পরিবারের সদস্যরা জানিয়েছেন বাবার মৃত্যুর খবর শুনে রুবেল হোসেন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রামপালে মাদক কারবারীসহ আটক- ২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে আ. হাকিম (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গাঁজাসহ আটক আ. হাকিম উপজেলার বড় নবাবপুর গ্রামের মৃত দিদার মোল্লার পুত্র।
রামপাল থানা পুলিশের এসআই শেখ আসগর আলী শনিবার রাত পৌনে ১০ টায় সোনাতুনিয়া গ্রামের জামাল বয়াতির দোকানের সামনে অভিযান চালিয়ে হাকিমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
আপর দিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মো. ফয়সাল আলী (৫৩) কে গ্রেফতার করা হয়। সে জিআর ১১৮/২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
আটককৃতদের রবিবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে মাদক কারবারীসহ আটক- ২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে আ. হাকিম (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গাঁজাসহ আটক আ. হাকিম উপজেলার বড় নবাবপুর গ্রামের মৃত দিদার মোল্লার পুত্র।
রামপাল থানা পুলিশের এসআই শেখ আসগর আলী শনিবার রাত পৌনে ১০ টায় সোনাতুনিয়া গ্রামের জামাল বয়াতির দোকানের সামনে অভিযান চালিয়ে হাকিমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
আপর দিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মো. ফয়সাল আলী (৫৩) কে গ্রেফতার করা হয়। সে জিআর ১১৮/২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
আটককৃতদের রবিবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#

খুলনায় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও মেলার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রবিবার সকালে খুলনার শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। সুন্দর নগরী গড়ে তুলতে হলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে সিটি কর্পোশেনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। নগরীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ শেষ হলে খুলনা একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে বলে মেয়র আশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইলসাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বক্তৃতা করেন। খুলনা সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজনে করে।

এর আগে মেয়রের নেতৃত্বে শিববাড়ি থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠিত হবে। মেলায় ১৫টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

দামুড়হুদা ও জীবননগরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২৩ উদযাপন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদা ও জীবননগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় জীবননগর অডিটোরিয়ামে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা ও মোছাঃ আয়েশা সুলতানা। অন্যদিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী প্রমুখ।

দাকোপের সম্মেলনকে কেন্দ্র করে বিরুপ প্রতিক্রিয়া পুনরায় কমিটি গঠনের দাবি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের দাকোপ উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিল্পী গোষ্ঠীর মনে। বেশির ভাগ শিল্পীর দাবি পুনরায় আবার কমিটি গঠন করা হোক। তারা জানায় সন্মেলনের দিন ১৩ সেপ্টেম্বর বুধবার সারাদিন আবহাওয়া ভালো ছিলো না প্রচুর বৃষ্টি হয়েছিলো তাই আমন্ত্রিত যাত্রা শিল্পী ৪ শত জনের মধ্যে ১০০-১২০ জনের মতো উপস্থিত ছিলো। এর মধ্যে সম্মেলন শেষ হলো সারাদিন প্রকৃতি বিরূপ ছিল তারপর ও শেষ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় কমিটির সকলের উপস্থিতি ছিল, কিন্তু রাষ্ট্রীয় কারনে আমন্ত্রিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার ও আমন্ত্রিত মান্যবর অতিথি বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় উপস্থিত থাকতে পারেননি। এজন্য তারা দু:খ প্রকাশ করেছেন। তাই এলাকার যাত্রা পাগল শিল্প গোষ্ঠীর দাবি পুনরায় তারিখ ঘোষণা করে সকলের উপস্থিতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হোক। কেননা অল্প সংখ্যক শিল্পীর উপস্থিতিতে এই কমিটি মেনে নেওয়া হবে না প্রয়োজনে আমরা কমিটি বাতিলের জন্য ঢাকায় গিয়ে আন্দোলন করবো। দাকোপ উপজেলা শাখার সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি বজরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক আতিকুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়াসিম আসগার, এস এম শফি,পারুল আক্তার, পায়েল দাস আরও অনেকে।সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা শাখার আহবায়ক সুশান্ত ঘোষ অঞ্জন এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সদস্য সচিব আগষ্টিন সরকার দেবু। সম্মেলনে সভাপতি অমর রায় ও সম্পাদক নিমাই মন্ডলের নাম ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি নবগঠিত সভাপতি ও সম্পাদককে। তবে কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করার সাথে সাথে কমিটি নিয়ে বিতর্ক দেখা দেয়। তাই হঠ্রোগোলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ঐ কমিটির অনুমোদন না দিয়ে মঞ্চ ত্যাগ করেন।পরবর্তী অধিবেশনে কমিটি ঘোষণা করা হবে বলে জনান।

দাকোপে ধ্বসে পড়লো চালনা খালের স্লুইচ গেট
দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার দাকোপে চালনা পৌরসভার বৌমার গাছতলা নামক স্থানে চালনা খালে উপর নব নির্মিত স্লুইচ গেটটি উদ্বোধনের দুই মাসের মধ্যেই ধ্বসে পড়েছে । পশুর নদীর জোয়ারের পানির চাপে গেটটির তলদেশ ও উপরে ঢালাই ছাঁদের কিছু অংশ ধ্বসে গিয়ে অবাধে এলাকায় পানি প্রবেশ করছে।
সরেজমিনে এলাকাবাসি সূত্রে জানা গেছে, চালনা পৌরসভায় দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (জিওবি ও এডিবি) আওতায় চালনা খালের উপর নির্মিত হয় স্লুইচ গেটটি। এছাড়া পৌরসভার উন্নয়নে খাল, পুকুর, খননসহ মোট ১৩টি কাজ চলমান রয়েছে। জানা গেছে রিলায়েবল বিল্ডার্স আল মামুন এন্টারপ্রাইজ (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলি বাস্তবায়ন করছে। এ কাজে মোট বরাদ্দের পরিমান ২৬ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৪২৮ টাকা। কাজের চুক্তিমূল্য ২৩ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২৯৪ টাকা। গেটটি উদ্বোধনের দুই মাসের মধ্যেই এভাবে ধ্বসে পড়ায় এলাকায় চলছে ব্যাপক সমালোচনার ঝড়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়েটি নিয়ে বিরুপ মন্তব্য করছে নেটিজেনরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চালনা খালপাড়ের একাধিক ব্যক্তি জানান, অত্যান্ত নিম্ন মানের সমগ্রী ব্যবহার করায় উদ্বোধনের দুই মাসের মধ্যে স্লুইচ গেটটির তলদেশ ও উপরের ঢালাই ছাঁদের কিছু অংশ ধ্বসে পড়েছে। গেটটি ধ্বসে পড়ার কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। বর্তমানে গেটের ভিতর দিয়ে প্রচন্ড বেগে নদীর পানি ভিতরে অবাধে প্রবেশ করছে। পানির চাপ আরো বাড়লে যে কোন সময় ওয়পদা রাস্তা ও গেট ভেঙে এলাকার আমন ধানের মাঠ প্লাবিত হওয়ার আশংকা বিরাজমান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহিনুর রহমান জানান, ভুল ডিজাইনের কারণে গেটের তলদেশের মাটি সরে গিয়ে গেটটি ধ্বসে পড়েছে।
এবিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, গেটের তলদেশের মাটি সরে গিয়ে বড় ছিদ্রের সৃষ্টি হয়ে এলাকায় পানি প্রবেশ করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত গেটটি মেরামতের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

 

দাকোপে স্থানীয় সরকার দিবসের সভা ও মেলার উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”।
এ লক্ষে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালন (গ্রেড-১) শাহ্ রেজওয়ান হায়াত। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী উপসহকারী মোঃ আবদুল্লাহ আল মাহামুদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহম্মেদ, সুদেব রায়, মানষ কুমার রায়, শেখ যুবরাজ, জালাল উদ্দীন গাজীসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান। দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বিভিন্ন দপ্তরের স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

ঐতিহ্যবাহী খালিশপুর দুর্বার সংঘের বিশেষ সভা
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী খালিশপুর দুর্বার সংঘের বিশেষ সভা সংঘের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি সংঘের উন্নয়নে এক লাখ টাকার অনুদান দেন। সভায় ওই অনুদানের টাকা ক্লাবের দ্বিতীয়তলা করার জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়। একই সাথে ক্লাবের উন্নয়নে প্রতিমন্ত্রী অনুদান দেয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মেহেদী হাসান। বক্তৃতা করেন সহ-সভাপতি জহির হোসেন ও বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক ইমাম উদ্দীন আহমেদ, সাহিদুল ইসলাম সাহিদ ও কাজী ফজলুল হক, সৈয়দ হৃদয় হাসেম আসমত, এসকে কচি, গোলাম রহমান কচি, কামরুল হাসান, তরিকুল ইসলাম জুয়েল, রুহুল আমিন হাওলাদার, আসাদুজ্জামান লিটু, মাহবুব আলম চৌধুরি, রফিকুল ইসলাম পলাশ, সামসুদ্দিন কচি, জুলফিকার আলী, মোঃ হাসান ও আঃ খালেক।

ফকিরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ আজিুজর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। তিনি তার বক্তৃতায় ৫টি দাবী উত্থাপন করেন, দাবী গুলি হচ্ছে, স্থানীয় সরকার শক্তিশালি করণে জনঅংশ গ্রহন, ক্ষমতার বিকেন্দ্রিকরণ ও রেভিনিউ শেয়ারিং দরকার, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা প্রদর্শন জরুরী, জনগনের ক্ষমতায়নে কার্যকর ওর্য়াডসভাকে গুরুত্ব দিতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী ও উপজেলা কমিটি গুলিকে সক্রিয় করতে হবে ও রাজস্ব আয় বৃদ্ধিতে কৌশলগত জনসম্পুক্ততা বাড়াতে হবে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, সিনিয়র মৎস্য অফিসার জ্যোতী কনা দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা ও মোড়ল জাহিদুল ইসলাম। এর আগে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। ##

 

সরকারী নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামি আলু বিক্রয়
নগরীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ টি প্রতিষ্ঠানে জরিমানা

ফুলবাড়ীগেট প্রতিনিধি
বানিজ্য মন্ত্রনালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ি ভোক্তা পর্যায়ে আলুর দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল দুপুরে খুলনার মহানগরীর ষ্টেশন রোড,কদমতলা বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বেশিরভাগ ব্যবসায়িরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ে। এর মধ্যে তকদির ভান্ডার আলুর আড়তকে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এর আগে খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ায় ইয়াদুল বেকারিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এক শ্রেণির অসাধু ব্যক্তিরা চড়াদামে আলু বিক্রি করছেন সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই করতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মাদ সেলিম, সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক, সহযোগিতা করেন ক্যাব সদস্যবৃন্দ।

সভাপতি বিল্লাল ও সম্পাদক শাহেদ
রূপসায় ঘাটভোগ ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। এ কমিটিতে মোঃ বেল্লাল শেখকে সভাপতি ও মোঃ শাহেদ শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১৪ সেপ্টেম্বর রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সাত্তার শেখ এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে অন্যান্য পদে রয়েছে সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন মোড়ল, সহ-সভাপতি মোঃ বাদশা আলী, সুজিত কুমার দাস, মোঃ ইছানুল্লাহ গাজী, যুগ্ম- সাধারণ সম্পাদক শুভঙ্কর রায়, মোঃ নাদিম খান, জাকির শেখ, মোঃ আজিজ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ আউব শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান মুন্সি, দপ্তর সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ হুসাইন সিকদার, প্রচার সম্পাদক মোঃ শোয়েব আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ মুস্তাকিন শিকদার, অর্থ সম্পাদক মোঃ মাহাতাব হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শিমুল শেখ, আইন বিষয়ক সম্পাদক বিল্লাল শেখ-২, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রমজান বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরজিত ঘরামী, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাদশা শেখ, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিরোক মোল্লা, তথ্য পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকাত শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবন্তী রানী পাল, সদস্য শোভারানী পাল, রিতা রানী পাল, কাকলি বিশ্বাস ও স্বপ্না বসু।

শ্যামনগরে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
১৭ ই সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
লিডার্সের সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য প্রদান করেন ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবিরঞ্জন মন্ডল ,সম্পাদক- রনজিৎ কুমার বর্মন ,অধিপরামর্শ বিষয়ক সম্পাদক – মানবেন্দ্র দেবনাথ সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়।
লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা অঞ্চল খুবই ঝুঁকিপূর্ণ। তিনি আরো বলেন সাতক্ষীরা অঞ্চলকে বিশেষ এলাকা অথবা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে সরকার এর মহাপরিকল্পনার উদ্যোগ নেয়া দরকার।
এছাড়া আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।
এই সভায় আরও উপস্থিত ছিলেন লিডার্সের কর্মকর্তা তমালিকা মল্লিক, প্রোগ্রাম ম্যানেজার আলিম আল রাজী, নুরুল মোস্তফা কামাল জাফরি,মনিরুজ্জামান মনি সহ আরও অনেকে।

 

 

 

সুদের টাকা না পেয়ে মারধর, দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সুদের টাকা না পেয়ে মারধর করার পর এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কয়া ইউনিয়নের কারিগরপাড়ার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দিনমজুরের স্ত্রীর দাবি, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত ব্যক্তি কয়া ইউনিয়নের কারিগরপাড়ার মধ্যেপাড়া গ্রামের মৃত নঈম উদ্দিন মালিথার ছেলে সিরাজুল ইসলাম (৭০)।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন বলেন, তার স্বামী কয়া কামারপাড়া এলাকার নাসিরউদ্দিন ওরফে নছোরের তিন ছেলে বিপ্লব, পিপলু ও নয়নের কাছ থেকে সুদে এক লাখ ৮০ হাজার টাকা নেন। সময়মতো সুদ দিতে না পারায় শনিবার সুদের কারবারিরা তাদের বাড়ির জমি দখল করে সীমানা পিলার গাড়তে গেলে তিনি ও তার স্বামী বাধা দেন। এ সময় সুদ কারবারিরা তাদের দুজনকে মারধর করে চলে যায়। ওই দিনই তিনি মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে যান। রোববার সকালে বাড়ি ফিরে এসে তার স্বামীকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

তিনি আরও বলেন, বাড়িতে এসে দেখতে পান সুদের কারবারিরা তাদের বাড়ির জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে। তিনি চিৎকার করে এলাকাবাসীকে ডাকলে সুদের কারবারিরা চলে যায়।

তিনি দাবি করেন, কেউ বাড়িতে না থাকার সুযোগে তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নাশকতার মামলায় বিএনপি-ছাত্রদল-যুবদলের ৯ জন কারাগারে
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার মামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

গত ৩১ জুলাই দৌলতপুর থানা পুলিশের করা একটি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন তারা। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

এ সময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ৯ জন হলেন– কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে যুবদল নেতা আসিফ রেজা শিশির, উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুল হামিদ, সাবেক সাংগঠনিক মকলেছুর রহমান মিন্টু, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খলিষাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, হোগলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, দৌলতপুর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ বেঞ্জু। মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন।

জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, ৬ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার।।
খুলনার নতুন বাজার এলাকা অভিযান চালিয়ে জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব। রোববার শহরের নতুন বাজারে ‘মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোতে অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।

এ সময় আসাদুল, চাঁন মিয়া, সিরাজুল, মনির, রুবেল ও রিপন শেখ নামের ৬ কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, রিপনকে ৭ দিনের এবং বাকি ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।

৪৮ ঘণ্টায় অস্ত্রোপচার ছাড়াই ১৭ শিশুর জন্ম
যশোর অফিস

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪৮ ঘণ্টায় অস্ত্রোপচার ছাড়াই ১৭ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৯টি মেয়ে ও ৮টি ছেলে। শিশু ও প্রসূতি মায়েরা সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাভাবিক প্রসব হয়েছে ৭৩ প্রসূতির। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় স্বাভাবিক ডেলিভারি হয়েছে ১৭ প্রসূতির। হাসপাতালটিতে সেপ্টেম্বরের ২ থেকে ১৬ তারিখ পর্যন্ত সিজারিয়ান ডেলিভারি হয়েছে ৪১ প্রসূতির।

আর বৃহস্পতিবার ও শনিবার সিজারিয়ান ডেলিভারি হয়েছে ৯ প্রসূতির। এর আগের মাসে হাসপাতালটিতে স্বাভাবিক ডেলিভারি হয় ১২৩ এবং সিজারিয়ান ডেলিভারি হয় ৮৮ প্রসূতির।

সিজারের নামে বাণিজ্য, দালালচক্র ও অদক্ষ ধাত্রীর হাত থেকে প্রসূতিদের রক্ষা এবং নিরাপদে স্বাভাবিক সন্তান প্রসবের লক্ষে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক কাজ শুরু করে ২০১০ সাল থেকে। এ বিষয়ে প্রসূতিদের উদ্বুদ্ধকরণে তারা বিভিন্নভাবে প্রচারও চালান।

চিকিৎসা কর্মকর্তারা বলছেন, প্রসব পূর্ববর্তী চিকিৎসার সময় স্বাভাবিক প্রসবের জন্য প্রসূতি মায়েদের কাউন্সিলিং এবং হাসপাতালে চিকিৎসক ও সেবিকাদের সমন্বয়ে কাজের ফলেই হাসপাতালে স্বাভাবিক প্রসূতি বেড়েছে।

এ বিষয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে কর্তব্যরত মিডওয়াইফ তামান্না আক্তার বলেন, ‘আমরা প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের প্রসবের জন্য মানসিকভাবে প্রস্তুত করার কারণেই হাসপাতালে স্বাভাবিক প্রসূতি বেড়েছে।’

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল এমরান বলেন, ‘আমাদের মিডওয়াইফরা হাসপাতালে কোনো প্রসূতি এলে তাদের শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত করে তোলেন। তাদের স্বাভাবিক প্রসবের জন্য উৎসাহিত করেন। এজন্য হাসপাতালে স্বাভাবিক প্রসব বেড়েছে।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘গত কিছুদিন ধরে হাসপাতালে স্বাভাবিক প্রসবের পরিমাণ কিছুটা কমে যাচ্ছিল। বিষয়টি নিয়ে চিকিৎসক, সেবিকা, মিডওয়াইফ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মিটিং করে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের এএনসি কর্নারে (প্রসব পূর্ববর্তী সেবাকেন্দ্র) হাসপাতালে সেবা নিতে আসা সব প্রসূতির মোবাইল নম্বর রাখা হয়। প্রসবের দিনের ২৪ ঘণ্টা আগে তারা হাসপাতালে না এলে তাদের কল করে হাসপাতালে আনা হয়।’

প্রসূতি স্বাস্থ্য সেবায় উপজেলা পর্যায়ে দেশ সেরা এ স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রসূতি সেবায় উপজেলা পর্যায়ে দেশ সেরার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেয়েছে ১৩ বার।

শিক্ষিতরাই বেশি সিজারিয়ান করান, সবচেয়ে বেশি খুলনা অঞ্চলে
স্টাফ রিপোর্টার

দেশে শিক্ষিত মানুষ ও আর্থিকভাবে স্বাবলম্বীদের মধ্যে সিজারিয়ানের হার বেশি বলে জানিয়েছেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান।

সি-সেকশনের বর্তমান প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরে সি-সেকশন সবচেয়ে বেশি হচ্ছে। এমনকি যারা শিক্ষিত ও চাকরিজীবী তাদের মধ্যে সি-সেকশনের প্রবণতা বেশি। এছাড়া বাংলাদেশে সি-সেকশনের হার খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিকমঞ্চ ও বাংলাদেশ হেলথ ওয়াচের আয়োজনে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধে হাইকোর্টের নির্দেশ ও তার বাস্তবায়ন-শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিজারিয়ান যে সবসময় অকারণে করে তাও নয়। তবে অবারিত সিজারের ফলে দেখা যায় মানুষজন হাসপাতালেও যেতে চায় না। তারা ভাবে হাসপাতালে গেলেই সিজার করাবে। আবার অনেকে হাসপাতালে এসে জোর করে সিজার করার জন্য। তখন তাদের কাউন্সেলিং করা হয়। তবে জোরাজুরিতেও অনেক সময় করতে হয়।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, শহরাঞ্চলের মত গ্রামেও সি সেকশনের প্রবণতা এবং পরিমাণ বেড়েছে। তাই অপ্রয়োজনীয় সি সেকশন বন্ধ করার জন্য জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ হেলথ ওয়াচের মত স্থানীয় নাগরিক সংগঠনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধাত্রীদের আরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কথা বার বার আলোচনায় উঠে আসে।

বক্তারা আরও বলেন, যেসব প্রাইভেট ক্লিনিকে লেবার রুম নেই তাদের জন্য আইন করা উচিত, যাতে করে তারা সিজারিয়ান সেকশন করতে না পারে। হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে গাইডলাইন প্রণয়ন করেছে, সেটি স্বখাতের সঙ্গে জড়িত সব ব্যক্তি এবং সংগঠনের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। যাতে বিষয়টি নিয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা পরিষদের সদস্য রাশনা ইমাম জানান, সিজারিয়ান সেকশন করা হয় জীবন রক্ষার জন্য। কিন্তু সিজারিয়ান সেকশনের হার এত বেশি হওয়ার পরও মাতৃ মৃত্যুর হার কমছে না এবং এ মৃত্যুর হার না কমার জন্যই আমরা মনে করছি এ সি-সেকশনগুলো অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত।

তিনি সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সংবিধানে স্বাস্থ্যকে সরাসরি মৌলিক অধিকার বলে স্বীকৃতি না দিলেও বিভিন্নভাবে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ যদি সর্বজনীন স্বাস্থ্য সেবা অর্জন করতে চায় তাহলে মাতৃস্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কোনো নারী যেন বৈষম্যের শিকার না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে।

এ উন্মুক্ত আলোচনায় অংশ নেন ওজিএসবির সাবেক সভাপতি ফেরদৌসী বেগম, সাধারণ সম্পাদক সালমা রউফসহ আইনজীবী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মীরা।

বিএনপি-জামায়াতের দুঃশাসন মানুষ ভুলতে বসেছে: ফরহাদ
মেহেরপুর প্রতিনিধি
বিএনপি-জামায়াত জোট সরকারের অন্ধকার অবস্থা থেকে বেরিয়ে দেশ এখন আলোর পথে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ২০০১-২০০৫ সাল সারা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। সার নেই, তেল নেই, কোনো উন্নত বীজ ছিল না। লাইনে দাঁড়িয়েও সার পাওয়া যায়নি। সেই জায়গা থেকে দেশ এখন অনেক এগিয়ে গেছে। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসন মানুষ এখন ভুলতে বসেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা বাজেট। মানুষকে ভালো রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার পদক্ষেপ দেখলেই বোঝা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপাতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় ২০টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

বেঁধে দেওয়া দামে মিলছে না আলু-পেঁয়াজ
স্টাফ রিপোর্টার
সরকার আলু-পেঁয়াজের দাম নির্ধারণ করে দিলেও কোনো প্রভাব পড়েনি খুলনার বাজারে। নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে এ দুটি পণ্য। অন্যদিকে ইলিশের দাম না কমলেও অন্যান্য মাছের দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে সবজির দামও কিছুটা নাগালের মধ্যে রয়েছে।

নগরীর জোড়াকল বাজার, গল্লামারী বাজার, মিস্ত্রিপাড়া, নিউ মার্কেট কাঁচা বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে সরকার নির্ধারিত দরে আলু ও পেঁয়াজ বিক্রি চোখে পড়েনি।
নাম প্রকাশ না করার শর্তে নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের একাধিক পেঁয়াজ বিক্রেতা জানান, তারা সর্বনিম্ন ৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৯০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৭০-৮০ টাকা। কিছুটা নষ্ট হয়ে যাওয়া পেঁয়াজ বিক্রি করছেন ৬৫ টাকা।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আজও বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪৫ টাকা। একটু খারাপ হলে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
সোনাডাঙ্গা পাইকারি সবজি বাজারের আড়তদার মালেক পাটোয়ারী বলেন, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও মোকামগুলোতে আলুর দাম এখনও আগের মতই রয়েছে। মোকামে আলুর দাম কমে গেলেই পাইকারি ও খুচরা বাজারে দাম কমে যাবে।

খুলনার এ বাজারের সবজি বিক্রেতা রানা, মেরাজ মেম্বর জানান, চলতি সপ্তাহে বাজারে ঝিঙে ৪০-৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ১০ টাকা বেড়ে ৬০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ১০ টাকা কমে ৬০ টাকা, কাঁচা কলা হালি (৪টি) ২৫-৩০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, করোলা ৮০ টাকা, উচ্ছে ৮০, মিষ্টি কুমড়া ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, খিরাই ৬০ টাকা, কুশি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

জোড়াকল বাজারের মাছ বিক্রেতা আব্দুল্লাহ জানান, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৭০০-৮০০ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১০০০ টাকা, এক কেজির বেশি হলে ওজন ১৪০০-১৬০০ টাকা। তবে ৭০০-৮০০ টাকার বেশি দামের মাছ ছোট বাজারগুলোতে আসে না বলেও জানা তারা।

জোড়াকল বাজারের মাছ বিক্রেতা নেয়ামত বলেন, তেলাপিয়া মাছ ১২০-১৫০ টাকায় পাওয়া গেছে। এছাড়া রুই, কাতলা ও মৃগেল মাছের দাম ২৮০ টাকা থেকে কমে ২৩০ টাকায় নেমে এসেছে। টেংরা মাছ ৪০০-৪৫০ টাকা। বেলে মাছ ৫০০ টাকা, গুলে মাছ ৬০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, পার্শে মাছ ৫০০ টাকা, টাকি মাছ ২০০ টাকা, পাঙাশ ২০০ টাকা, তুলার ডাটি ৫০০ টাকা, বেলে ৬০০ টাকা, তপসে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি ৫০০-৭০০ টাকা, পুঁটি মাছ ২০০ টাকা।

এ ব্যবসায়ীরা বলেন, আড়তে যে মাছ আসছে তা খুলনার বাজারের জন্য যথেষ্ট। কিন্তু দাম যে কেনও কমে না তা বলতে পারে না কেউ।