ঢাকা অফিস।।
বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ও বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’।
রোববার সকাল থেকে জাতীয় প্রেসকাবের সামনে ৭২ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করে এ আলটিমেটাম দেন প্রাথমিক শিক্ষক নেতারা।
সংগঠনের সভাপতি বদরুল আমিন সরকারের (ফরহাদ) ও মহাসচিব ফরিদুল ইসলাম এ কর্মসূচির নেতৃত্ব দেন।
বক্তারা বলেন, এর আগে ২৬ হাজার ১৯৩টি বেসকারি প্রাইমারি স্কুল জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরিসংখ্যানগত ক্রুটির কারণে অনেক স্কুল বাদ পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- শিক্ষক নেতা নীলা রানী দাস, মোবারক হোসেন, মোখলেছুর রহমান, আব্দুস সামাদ সফি প্রমুখ।
রোববার সকাল ১১টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলবে আগামী ৭২ ঘণ্টা। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।











































