Home জাতীয় দেশে ফিরে যা বললেন মির্জা ফখরুল

দেশে ফিরে যা বললেন মির্জা ফখরুল

57

ঢাকা অফিস||
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের হয়রানি করার যত রকম কৌশল আছে, বিমানবন্দরে তাই ফেইস করতে হয়েছে। যারা বিরোধী দল করি সবাইকেই করতে হয়। যাওয়ার সময় ইমিগ্রেশনে হয়রানি করে। ফেরার সময় হয়রানি করে। এটা এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছি। তারপরও হয়রানির স্বীকার হতে হয়েছে।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকালীন আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অপপ্রচারের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের এসব আমার রুচির বাইরে। এসব নিয়ে কথা বলতে চাই না। দুঃখজনক বিষয় হচ্ছে সরকার দেশে এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে, এমন একটা জগৎ তৈরি করেছে সেখানে নোংরামি ছাড়া কিছু নেই। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, মুক্তিযুদ্ধের সময় জড়িত ছিলাম, গণতান্ত্রিক সংগ্রামে জড়িত আছি- আমাদেরকে জড়িয়েও এসব নোংরা কথাবার্তা ছড়ায়। এ বিষয়ে উত্তর দেয়াটাও লজ্জাকর বিষয়।

মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সবশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।