আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনি সদর ইউনিয়নের সরকারি বিভিন্ন ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কার্যক্রমে ইউনিয়নের ৯ হাজার ৫০০ মানুষের মধ্যে প্রায় ৭ হাজার মানুষ ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধী সুবিধাভোগী উপস্থিত হয়। সকল প্রাপ্য উপযুক্ত প্রত্যেকটা পরিবার যাতে সরকারের যে কোন একটি সহায়তার আওতায় আসে সেটি নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে যাচাই বাছাই করা হচ্ছে।
সরকারি সুবিধাভোগী হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্রকে তুলে ধরে ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন বলেন-
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশের সকল ক্ষেত্রে আজ উন্নয়নের চিত্র দৃশ্যমান। আজকে একজন মহিলা বিবাহের পূর্বে থেকে যেমন সরকারি সহায়তায় বড় হয়ে ওঠে। বিয়ের পরে গর্ভবতী অবস্থায় প্রসাবকালীন, সন্তান প্রসবের পরে সরকারি সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে থাকে।
সন্তানকে বড় হতে, শিক্ষা পেতে সহায়তা করা হয়ে থাকে। শিক্ষা খরচ, ফ্রি বই প্রদান করে বড় হতে ও যোগ্য করে গড়ে উঠতে সরকারি সহায়তা ও চাকুরির সুযোগ সৃষ্টি করা হয়ে থাকে। মানুষ আবার যখন বৃদ্ধ হয় তখন আমৃত্যু বয়স্ক ভাতার ব্যবস্থা এবং মৃত্যুর পর দাফন কাফন ও শেষকৃত্যের অনেক খরচ এ সরকার করে থাকে।
মানুষকে বৃদ্ধ বয়সে আর সন্তানের উপর নির্ভর করতে হয়না। তিনি বলেন, বিএনপি জামাত বারবার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন হিসাবে ধিকৃত করেছে। চিত্রশিল্পী জয়নুল আবেদীনের অংকিত দুর্ভিক্ষের মত দুর্নীতির চিত্র উপহার দিয়েছে। আমাদেরকে সতর্ক হতে হবে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হবে। নৌকার বাইরে ভোট দিলে সরকারের নজিরবিহীন জনবান্ধব কার্যক্রম বন্ধ হয়ে যাবে। দেশ আবারও অন্ধকারে ডুবে যাবে।
একটা সন্তানের জন্ম থেকে কবর পর্যন্ত সরকারের সুবিধার আয়োতায় এনেছেন মমতাময়ী জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি উপস্থিত সকল মানুষকে নৌকায় ভোট দানের আহবান জানান। এসময় উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।











































