Home আঞ্চলিক নগর ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র সম্মেলন ২৬ আগস্ট

নগর ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র সম্মেলন ২৬ আগস্ট

129

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগর ও জেলা শাখার কর্মী সম্মেলন আগামী ২৬ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। স্বাগত বক্তৃতা করবেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব বাবু এসএন তরুণ দে। প্রধান বক্তা ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব বাবু মিল্টন বৈদ্য।
ফ্রন্টের খুলনা মহানগর ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, ফ্রন্টের ভাইস-চেয়ারম্যান বাবু রমেশ দত্ত, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, ফ্রন্টের ভাইস-চেয়ারম্যান বাবু রনজিৎ কুমার রায় ও বাবু এ্যাড. অসীম কুমার সমাদ্দার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনন্দ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত মজুমদার, দপ্তর সম্পাদক বাবু তপন কুমার বসু মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবু পার্থ দেব মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফ্রন্টের নগর ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত।