Home আঞ্চলিক পূর্ব শত্রুতার জেরে দিঘলিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত

পূর্ব শত্রুতার জেরে দিঘলিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত

132

 

 

দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়ার সেনহাটিতে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১.২০ মিনিটে বাবু খাঁ(২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর জখম বাবু খাঁ কে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপিটালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা জানা যায়, আহত যুবকের নাম বাবু খাঁ(২৫) তার পিতার নাম রতন খাঁ। বাবু খাঁ সেনহাটি ০৮ নং ওয়ার্ডে শীববাড়ী মন্দিরের পিছনে ভাড়া বাড়িতে বসবাস করে, সে স্থানীয় সাগর জুট মিলের শ্রমিক। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.২০ মিনিটে বাবু খাঁ সেনহাটি পোস্ট অফিসের সামনে নদীর ঘাটে গোসল করতে গেলে নদীর ঘাটে আগে থেকে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা ধারালো রামদা, চাইনিজ কুরাল, ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। দৌড়ে পালাতে গিয়ে বাবু খাঁ সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সন্নিকটে পড়ে গেলে ৭/৮ জন মুখোশ পরা সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। এসময়ে বাজারের লোকজন আহত যুবককে উদ্ধারে এগিয়ে আসলে আহত যুবককে ফেলে রেখে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। আহত যুবককে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আহত বাবুর পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ বা মামলা করা হয়নি। দিঘলিয়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞেসাবাদের জন্য দুজনকে আটক করেছে।উল্লেখ্য আহত বাবুর পরিবারের ভাষ্য মতে, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।