Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

65

অধ্যাপক মোজাফফর আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ময়লাপোতাস্থ অস্থায়ী কার্যালয়ে ২৩ আগস্ট ’২৩ বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত মহান নেতা অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। ন্যাপ খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন মহানগর সভাপতি নাসির উদ্দিন মাস্টার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, সহ-সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. মিলন মোহন মণ্ডল, জেলা কোষাধ্যক্ষ রাহা গোবিন্দ লাল, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, প্রচার সম্পাদক রাজু আহমেদ, মহানগর মহিলা বিষয়ক সম্পাদক মেরীনা পারভীন যুঁথি, ন্যাপ নেতা নীহার রঞ্জন বর্মণ, শাওন চন্দ্র বাছাড়, অন্তরা সরকার, মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, জাবেদ খালিদ পাশা, ইন্দ্রানি সানা, মোঃ সাইফুল গাজী, ফাহমিদা তাবাসুম, কনক রায়, মোঃ তাজমুল হক, বাবু মোল্লা প্রমুখ।

শোকের মাস উপলক্ষে জাগ্রত খুলনার পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শোকের মাস উপলক্ষে জাগ্রত খুলনার পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে গতকাল বুধবার মহেশ্বরপাশা এলাকার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় , বিদ্যালয়গুলি হলো ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং কার্তিককুল মাধ্যমিক বিদ্যালয়। এসময় কুইজ বিজয়ী শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে প্রায় দেড় শতাধিক কলমের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জাগ্রত খুলনার সভাপতি আমিনুল হক টিংকু, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ পলাশ, সহ-সভাপতি মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক আশিক মোল্লা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাবেদ,রক্ত দান শাখা সম্পাদক মাহি, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, আল-আমিন, নাফিজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ইস্টার্ন গেট থেকে ১০৭ পিচ ইয়াবাসহ আটক- ১
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ আগষ্ট রাত পৌনে ১১ টায় খানজাহান আলী থানাধীন পথের পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই কামরুল হুদা নাঈম সংগীয় অফিসার ও ফোর্সসহ ইস্টার্ণগেট বাজার এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাত পৌনে এগারোটায় খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ জুট মিলের প্রধান ফটক সংলগ্ন ফলের দোকানের সামনে থেকে মশিয়ালী পূর্বপাড়া সিএন্ডবি এলাকার মৃত শাহাদাত শেখের পুত্র মোহাম্মদ মাসুদ রানা (৪২ ) কে ১০৭ পিস ইয়াবাসহ আটক করে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বটিয়াঘাটা কাজি বাছা নদী থেকে মহিলার লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
রূপসা নৌ পুলিশ ফাঁড়ি, খুলনা অঞ্চল কর্তৃক খুলনা জেলাধীন বটিয়াঘাটা থানার জলমা পুরাতন পাড়া সাকিনস্থ সমির রায়ের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কাজি বাছা নদীর পশ্চিম পাড় হতে অজ্ঞাতনামা এক মহিলার (৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
(২৩ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এস আই নজরুলের নের্তৃত্বে নৌ-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। পরে বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করছেন মর্মে সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে গত ৫ জুলাই দুপুরে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের কচুবুনিয়া গ্রামস্থ রিয়া হ্যাচারীর উত্তর পাশে রূপসা নদীর পশ্চিম পাড়ে তেতুলতলা এলাকা থেকে মধ্যবয়সী এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।
সূত্র মারফত খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের এস আই (নিরস্ত্র) মো. শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে বিবস্ত্র অবস্থায় বিকৃত লাশটি উদ্ধার করেন। স্থানীয় ও আশপাশের গন্যমান্য ব্যাক্তিবর্গকে জিজ্ঞাসা করে লাশের পরিচয় জানতে পারেননি।
মরাদেহটি উদ্ধার পূর্বক এসআই শাহিনুর রূপসা নৌ- পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডাইরী নথিভূক্ত করেন। যার নং-৮৮। তারিখ-০৫/০৭/২০২৩। পরে লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে একই তারিখে সংশ্লিষ্ঠ বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যার নং-১৪/২৩।
উল্লেখ্য এর আগেও গত ২৪ মে লবনচরা থানার মাথাভাঙ্গা এলাকা সংলগ্ন রূপসা নদী থেকে নৌ-পুলিশ এক মহিলার লাশ উদ্ধার করেছিল।

রূপসায় আকবর এর স্মরণে পুলিশ ক্যাম্প মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা এবং রূপসা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলী আকবর শেখ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূপসার নৈহাটী ইউনিয়নের রামনগর ১নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ শেখ ও আ’লীগ নেতা মো. শাহাজামাল হাওলাদার এর সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ আগষ্ট) বাদ জহর তালিমপুর কিসমত খুলনা পুলিশ ক্যাম্প জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মো. জসিম উদ্দিন।
এ-সময় উপস্থিত ছিলেন, আলী আকবর শেখ এর বড় ভাই অহিদুজ্জামান লাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে-সৈয়দ নাসির হোসেন সজল, কামরুল ইসলাম মোল্লা, সাঈদুর রহমান সগীর, সরদার জসিম উদ্দিন, সৈয়দ আশিক আহসান লিখন, ইউপি সদস্য মাসুম সরদার, বাদল মোল্লা, মিলন মোড়ল, আসাদুজ্জামান বাবু, এস এম কামাল, শেখ জাহিদ হাসান, মো. শাহিন হোসেন, বুলবুল মোল্লা, মো. ফরিদুজ্জামান, হারুন অর রশীদ রাঙ্গা, আশিক ইকবাল, মুন্না শেখ, মো. শরিফুল ইসলাম, সৈয়দ মঈনুল হক রিপন, মুহিদুল শেখ, আসাদুজ্জামান ইমু মোল্লা, রেজাউল ইসলাম, আক্তারুজ্জামান লিমু মোল্লা, তারিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আজমাইন ইসলাম আরিয়ান, মো. জাকির হাওলাদার, মো. জামাল শেখ, শাহাজালাল মীর প্রমুখ।

র্যাবের পৃথক অভিযান একটি বিদেশি পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার সহ আটক ২
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে ্র্যাব-৬ পৃথক অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সাগর হোসেন (২১) আব্দুল কাদের (৩৪) গ্রেফতার করেছেন। ২৩ আগস্ট গভীর রাতে যশোর সদর উপজেলার ইংলিশ স্কুল এন্ড কলেজের সামনে থেকে সাগর হোসেনকে আটক করা হয়। দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া এলাকা থেকে আটক করা হয় আব্দুল কাদেরকে। আটক সাগর হোসেন ঝাউদিয়া গ্রামের মনু ফকিরের ছেলে। যশোরের ্র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন, ্র্যাবের কাছে গোপন খবর ছিল আরবপুর ইংলিশ স্কুলের সামনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য অস্ত্রগুলি নিয়ে একজন অবস্থান করছে। এ সময় র্যাব অভিযান পরিচালনা করে সাগর সেনকে আটক করেন। তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগ দিন।
অপর একটি অভিযানে দেয়াড়ার চান্দুটিয়া থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়, দুটি অন শুটার গান ও গুলি। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

বহুল আলোচিত বাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
শহিদুল ইসলাম দইচ।।
যশোরে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি তরিকুল ইসলাম(৩৫) কে গাজীপুর টুঙ্গী এলাকা থেকে আটক করেছে ্র্যাব।যশোরের ্র্যাব-৬ ঢাকা ্র্যাব-১ য়ের সহযোগিতায় গতরাতে ঢাকা টঙ্গী দক্ষিণ থানা এলাকা থেকে তাকে আটক করেন। আটক তরিকুল ইসলাম যশোর শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে।
যশোর র্যাব -৬ য়ের কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন বলেন, সীমান্ত ঘেষা শার্শা এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম। ২০১৭ সালের ১৩ নভেম্বর বিপুল পরিমাণ মাদক ফেনসিডিল সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।ওই মাদক মামলায় চার মাস জেল হাজতের থাকার পর যাবিনে মুক্তি পেয়ে সে আত্মগোপনে ছিল। আদালত ছাগল প্রমাণে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আদেশে আরো বলা হয় বিশ হাজার টাকা জরিমানা ওয়ান আদায় আরো ছয় মাসের কারাদণ্ড। এরপর থেকে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। ্র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয়েছেন।

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যানে রাজনীতি করেছেন: রায়হান ফরিদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ বলেছেন, শেখ আলী আকবর ভাই ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হয়েছিলেন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন জনগণের কর্মীবান্ধব নেতা। সর্বদা হাস্যজ্জল ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হওয়ার আগেও এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকতেন এবং খোঁজ খবর নিতেন। খুলনায় জন্ম হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে তার পদচারণা ছিলো। ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্রনেতারা তাকে অত্যন্ত ভালবাসতেন। তিনি লোভ লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যানে রাজনীতি করেছেন। তিনি যেভাবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, তেমনি বর্তমান প্রজন্মের রাজনীতি কর্মীদের আলী আকবরকে অনুসরণ করে রাজনীতি করা উচিত।
গতকাল বুধবার বাদ আছর শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে সাবেক কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা, রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অথিতির বক্তৃতা করেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি বলেন, আলী আকবর আজ আমাদের মাঝে নাই, বেচে আছে তার কর্ম, আদর্শ ও নীতিসমুহ, তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী ছিলেন। শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দল ও দেশকে এগিয়ে নিতে হবে।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু। সাবেক ছাত্রনেতা বাসুদেব রায় চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার, খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক, মনিশংকর নাগ, যুবলীগ নেতা ব্রজেন দাস, হারুন আর রশিদ, তরিকুল ইসলাম সুমন, হাবিবুর রহমান হাবিব, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, মারুফুজ্জামান ড্যানী, আশিষ রায়, মোল্যা কামরুল ইসলাম, সরদার কামরুল ইসলাম, জাকিয়ার রহমান ওমান, গালিব, আরিফ হোসেন, আমিনুল ইসলাম শাওন, রূপসা উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, আওয়ামীলীগ নেতা জিয়াউল ইসলাম লিপন, মিহির কুমার পাল, মাহির শেখ, হিরন আহম্মেদ হিরু, বিধান রায়, আল মমিন লিটন, সাঈদুর রহমান ছগির, জামাল ফকির, সুব্রত বাকচী, সরদার জসীম উদ্দিন, মেজবাবুর রহমান, মো. আমিরুল ইসলাম বাবু, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, নাজিম মোড়ল, মহিউদ্দীন খান প্রিতম, মৃনাল সরকার, শারাফাত হোসেন উজ্জল, জাহিদুর রহমান, মহিউদ্দীন মানিক, রঞ্জু হালদার, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, শিকদার রাসেল, জাকের রহমান ওমান, রউফ শিকদার, এহতেশামুল হক অপু, খান মারুফ হোসেন, আঃ রশিদ শেখ, ওয়ায়েসকুরুনী বাবু, হাসান আলী, নাঈম ফারহান, জাফর সরদার,রাজু বিশ্বাস, ফয়সাল শেখ, দিবাকর সাহা, সোহেল রানা, শুভ শীল, আবরার বিশ্বাস, প্রান্ত শীল প্রমূখ।
এর আগে সকাল ৯টায় শেখ আলী আকবরের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় মসজিদে শেখ আলী আকবরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর দিয়ে ৩ দিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
ভারত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে পেয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে যশোরাঞ্চলে প্রতি কেজি ৩০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। ভারতের এ ধরনের শুল্ক ঘোষণার পরপরই পেয়াজ সিন্ডিকেট বাড়িয়ে দিয়েছে পেয়াজের দাম। গত তিন ধরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোন ধরনের পেঁয়াজ আমদানি হয়নি।
বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রকাশ করে। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
পেয়াজ ব্যবসায়ী আপেল মাহমুদ জানান, বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় সহ যশোরাঞ্চলে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আজ বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন।

বেনাপোল স্থলবন্দর ডাইরেক্টর আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিন ধরে এ বন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

দাকোপে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহন প্রকল্পের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২দিন ব্যাপি রিফ্রেশার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীস্টান এইডের অর্থায়নে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা এডভোকেসি কমিটির সভাপতি সাংবাদিক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। প্রশিক্ষনে মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়। প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, আঃ অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রধান শিক্ষক এস এম হান্নান, শিক্ষক নিরুপম মন্ডল, নিতাই বাছাড়, নারী নেত্রী দানকুমারী, মলিনা রায়, কল্পনা বিশ^াস, ইউপি সদস্য পরিমল মন্ডল, রতন মন্ডল, হাফেজ আবু হুরাইরা, বিপুল মন্ডল, অনিমেষ মন্ডল, কমলা কান্ত দাস, পুলক বৈরাগী, প্রকল্পের ডিভিশনাল অ্যাস্টিন্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ প্রমুখ।

দাকোপে নিরাপদ সুপেয় পানির পরিচ্ছন্নতা সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ‘র সহযোগিতায় ইউএসএআইডি প্রকল্পের আওতায় ওয়াটশান কমিটির সাথে নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা ও পরিচ্ছন্নতা সম্পর্কিত স্বাস্থ্য বিধি অনুশীলন উন্নত করন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ওয়াটশান কমিটির সভাপতি মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, শেখ ছাব্বির আহম্মেদ, মাসুম আলী ফকির, পঞ্চানন মন্ডল, মানষ মুকুল রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, নবযাত্রার স্টিফেন হেমব্রম,ইউপি সদস্য ইদ্রিস আলী, এনজিও কর্মি রুকসানা প্রমুখ।

ফকিরহাটে পিলজংগে কন্যা বর্ত্তিকা প্রকল্পের উপকার ভোগীদের বীজ বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্যা বর্ত্তিকা প্রকল্পের আওতাধীন ৪৫জন শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকাদের সাথে মতবিনিময় সভা ও বীজ বিতরন অনুষ্ঠান মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কওসার আলী ফকির, দপ্তর সম্পাদক শেখ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া রহমান ও ইউপি সদস্য শেখ ফজলুর রহমান। সভা শেষে কন্যা বর্ত্তিকা প্রকল্পের আওতাধীন ৪৫জন শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকাদের মাঝে বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরন করা হয়। ##

ফকিরহাটে সাম্প্রদায়িক সহিংসতা রোধে শান্তি সহায়ক দল পুণগঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নির্বাচনকালীন ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে শান্তি সহায়ক দল (পিএফজি) পুণগঠন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিশেষ সভায় ৪২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দি হাঙ্গার প্রজেক্টের আওতায় উপজেলার জামায়াতে ইসলাম ছাড়া সকল দলের সমন্বয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (শান্তি সহায়ক দল) দল গঠন করা হয়। কমিটির ৪২ সদস্যের মধ্যে ৭জন উপদেষ্টা, ৪জন পিস অ্যাম্বাসেডর, ১জন সমন্বয়কারী ও ৩০জন স্বেচ্ছাসেবক রয়েছে। সভায় সকল দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বিএনপির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শাহেদুর রহমান জোহা প্রমূখ। এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা সুকুমার মন্ডল, মুস্তাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফকিরহাটে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওয়রিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর বাগেরহাটের ফকিরহাট শাখার আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা কমিশনার মোসা: ফারহানা আক্তার। এতে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাটের স্থানীয় কমিশনার ছায়া রানী দাস। ট্রেইনার হিসে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা সহ অন্যান্যরা। সহকারী শিক্ষক শেখ সুমন হোসেনের সঞ্চালনায় এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা, গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফকিরহাট শাখার সেক্রেটারী বিধিলিপি ও কোষাধ্যক্ষ শিউলী রানী কুন্ড সহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষকমন্ডলী। ##

মহেশপুরে বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার ১৭টি স্বর্ণের বার উদ্ধার
মহেশপুর,(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রাম থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম। যার বাজার দর প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। রাত ৮.৩০মিঃ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮-বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা।
তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তার পিছু নেয়। এসময় ওই মটর সাইকেল আরোহী কোমরে জোরে টান দিলে কোমরে থাকা স্বর্ণের বেল্টটি খুলে চলে আসে। তবে মটর সাইকেল আরোহী পালিয়ে যায়। এঘটনায় জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারী অফিসে বুধবার জমা দেওয়া হবে বলে মাসুদ পারভেজ রানা নিচ্ছিত করেছে। তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিজিবি মহাপরিচালকের নির্দশনায় সীমান্তে চোরাচালান রোধে কঠর ভাবে কাজ করে যাচ্ছে।

মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৪ জামাত নেতা আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,নাটিমা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান সহ চার জামাতনেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
মহেশপুর থানা ও জামাতের দলিয় সূত্রে জানা গেছে জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই,নাটিমা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা জামাতের নায়েবে আমির ফকির আহম্মেদ ,স্বরুপপুর গ্রামের ওসমান গণির ছেলে আলী আহম্মদ ও শিবান্দুরপুর গ্রামের ময়জদ্দীন মন্ডলের ছেলে আবু জাফর কে আটক করা হয়। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিনের সাতে যোগাযোগ করলে তিনি বলেন তাদেরকে মহেশপুর থানার বিভিন্ন মামলায় আটক করা হয়েছে । এ দিকে জামাতের সাংগঠনিক ভাবে বক্তব্য নেওয়া চেষ্টা করলে উপজেলা আমির ফারুক আহম্মেদের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিক ইকবাল শেখ ও তার বড় ভাই মোদাচ্ছের শেখ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নিহতদের ভাই শেখ জাবের আলী বাদী হয়ে রূপসা থানায় এ মামলা দায়ের করেন। এতে ইকবাল শেখের পার্শ্ববর্তী ঘের মালিক জের আলীকে আসামি করা হয়েছে।

রূপসা থানা পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে আনন্দনগর গ্রামে নিজের ঘেরের চারপাশে গুনো তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন ঘের মালিক জের আলী। মাছের ঘেরে চোর ও ঘেরের আইলের সবজি রক্ষায় ইদুর ঠেকাতে তিনি এ কাজ করেন। ওই তারে জড়িয়ে প্রথমে ইকবাল ও পরে তার ভাই মোদাচ্ছের নিহত হন। রূপসা থানার ওসি মো. শাহীন জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

দেবহাটায় স্বাস্থ্য ব্রিগেডের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলার স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির আওতায় স্বাস্থ্য ব্রিগেডের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইনকর্পোরেটেডের অর্থায়নে আশার আলো সংস্থার বাস্তবায়নে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকির হাসান (বাধন)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ সরদার, এ্যামেরিকেয়াস্ রিপ্রেজেন্টিভ জয়ন্ত মধু, আশার আলো’র প্রকল্প সমন্বয়কারী ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, ফাহমিদা সুলতানা বৃষ্টি, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলু সহ দাতা ও বাস্তবায়কারি, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামপালে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদারসহ ২ জনের আত্মহত্যা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (পুরুষ ব্রাদার) শেখ ইলিয়াস কবির (৫৫) ‘র আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কামরাঙ্গা গ্রামে তার নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহারিমা খাতুনের দায়ের করা অভিযোগে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮ টায় সহকারী নার্স (ব্রাদার) ইলিয়াস কবিরকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষান্তে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে রামপাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
জানা গেছে, নিহত ইলিয়াস কবির শান্ত স্বভাবের ও হাসিখুশী মানুষ ছিলেন। হটাৎ করে কেন তিনি আত্মহত্যা করলেন সেটি স্পষ্ট নয়। তবে পু্লশি প্রাথমিকভাবে নিহতের স্ত্রী ঝর্ণা বেগমের সাথে কারো কোন অনৈতিক সম্পর্ক আছে কি না, হটাৎ করে নিহত ইলিয়াস ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলেছেন, স্বজনরা নিহত ইলিয়াস কবির কিভাবে মৃত্যুবরণ করেছে সেটি গোপন করার কারণ এবং পাশাপাশি অন্য কোন সমস্যা আছে কি না সেটি খতিয়ে দেখছে।

অপরদিকে মঙ্গলবার (২২ আগষ্ট) রাত পৌনে ১ টায় বৃদ্ধ সন্তোষ কুমার মন্ডল (৬৪) রোগ যন্ত্রনা সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ও মৃতের পুত্র রামপাল থানায় বুধবার (২৩ আগষ্ট) সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মৃত সন্তোষ উপজেলার ছোট সন্নাসী গ্রামের মৃত শরৎ মন্ডলের পুত্র। এজাহারে পুত্র সুমন মন্ডল উল্লেখ করে, তার বাবা দীর্ঘ দি অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ীতে রাখা বিষ পান করে সে আত্মহত্যা করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, আত্মহত্যা না কি অন্য কোন কারণে ষ্টাফ ইলিয়াস কবির মারা গেছেন বুঝতে পারছি না, তবে পু্লশি তদন্ত করলে বা ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে অধিকতর তদন্তের স্বার্থে দুই জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে বাগেরহাট হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে এবং পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পাইকগাছায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপনের সময় মারামারিতে উভয় পক্ষের আহত -৫
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপন করাকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নে। আহতের স্বজনরা তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। আহত দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জমির দাবীদার আওমান মোল্যা(৫৫) জানান, উপজেরার চাঁদখালী ইউনিয়নের মৌখালী মৌজায় ৬৩ বিঘা জমি নিয়ে আমিনুর ইসলাম মোল্লাদের সাথে বিরোধ চলে আসছে। এ জমি কয়েক বছর থানা হেপাজতে (রিসিবার) ছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রিসিবার আদেশ প্রত্যাহার হওয়ায়। স্ব স্ব জমির মালিক তাদের জমি বুঝে নেন। জমির মালিক আমিনুর রহমান ওই জমিতে বুধবার সকালে ধান রোপন করতে গেলে প্রতিপক্ষ আওসান মোল্লা গংরা বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা দা, লাঠি, শাবল দিয়ে আমাদের উপর আক্রমন করে। তাতে মাহজারুল ইসলাম (৫০), আবু তাহের (২১) আহত হয়। কর্ত্যবরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিপক্ষ আহসান মোল্লা গংদের মধ্যে জাসমত সরদার (৪২), হাসমত সরদার (৩৮), জাহিদ সরদার আহত (৩৫) আহত হয়। আহতের স্বজনরা তাদের কে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ জমি থানা হেপাজাতে ছিলো। চলতি বছরে থানা হেপাজত (রিসিবার) শেষ হয়। বুধবার সকালে মারামারির ঘটনায় ৯৯৯ কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছায়। আহতরা সুস্থ হয়ে মামলা দিলে মামলা দেয়া হবে।

পাইকগাছায় বাস-মোটর সাইকেল সংঘর্ষ: মোটরসাইকেল চালকের হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বাস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের দুটি হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার লক্ষীখোলা নামক স্থানে। আহতকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পাইকগাছা হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক বলছে আহতের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। চালক পালিয়েছে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম চক্রবর্তী জানান, বুধবার সকালে কয়রা উপজেলার বাগালী গ্রােেম আবুবক্কর সিদ্দিকী (৩৯) মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে পাইকগাছা উপজেলা লক্ষিখোলা নামক স্থানে পৌছালে কয়রা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খুলনা মেট্র জ- ১৪- ১৮৮৮ সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল চালকের দুটি হাত-পা ভেঙে যায়। এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাহেরা ইয়াসমিন পিংকি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

রাস্তা সংস্কারে অনিয়ম, ঠিকাদার ও এলাকাবাসী মুখোমুখি
শাহজাহান, কয়রা খুলনা
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গ্রাজুয়েট হাইস্কুল থেকে হায়াত খালী বাজার পর্যন্ত ৩.৭৮ কিলোমিটার পিচের রাস্তা নির্মান কাজের অনিয়মের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিম্নমানের কাজ করতে বাধা প্রদান করতে গিয়ে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে কয়রা থানা পুলিশ ও উপজেলা উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় লোকজন বলছেন, রাস্তার সংস্কার করতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি খোয়ার পরিমাণ কম দিয়ে অথ্যাৎ নামমাত্র খোযা দিয়ে বেশি পরিমাণ বালুর ব্যবহার করছে। দায়সারা কাজ করা হলে অল্পদিনের মধ্যেই রাস্তা ডেবে যাবে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি উপজেলার কয়েকটি ইউনিয়নের মৎস্য ব্যবসায়ীদের একমাত্র যোগাযোগের মাধ্যম। এমনকি কৃষি কাজের জন্য কৃষকরা এই রাস্তা দিয়ে তাদের মালামালের গাড়ি বহন করার জন্য এ রাস্তা ব্যবহার করেন। এজন্য রাস্তা তৈরিতে উপকরন কম এবং মালামাল নিম্মমানের হলে। অল্প কিছু দিনের মধ্যে রাস্তাটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়বে। গ্রামবাসী বাঁধা প্রদান করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের উপর চড়াও হয়েছে।

অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, রাস্তা সংস্কার কাজে বাধা সৃষ্টি করার কারণে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে নিম্নমানের কাজের প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণে বাড় ধরণের অনিয়ম হয়নি। তবে সড়কের এক পাশে বড় খাল রয়েছে। কাজ বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে। দু’একটা জায়গায় সমস্যা হতে পারে।

কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যে মেসার্স এস আর ট্রেডার্সের নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছেন। চলতি বছরের মার্চ মাসে কার্যাদেশ পেয়ে আগামী বছরের এপ্রিল মাসে কাজটি শেষ করার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিখিত অভিযোগে বলা হয়েছে, দায়সারা ভাবে খোয়া-বালুর ব্যবহার করা হচ্ছে সড়ক নির্মান কাজে। এসবের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় লোকজনের ওপর চড়াও হয় ঠিকাদারের লোকজন। গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানির হুমকি দিয়েছে। কর্তৃপক্ষকে রাস্তাটির সংস্কার কাজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেম, এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি সরেজমিনে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বললে নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগে বর্তমানে কাজটি বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের গুণগত মান ঠিক করেই নির্মান কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বিএনপির অন্দর কোন্দলে ছাত্রদল নেতা খুন, বিএনপি-আওয়ামী লীগের পালটাপালটি সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধিঃ
বিএনপি’র অন্দর কন্দলে মাগুরার মহম্মদপু উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাড়িখালী গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মোঃ আবু তৈয়ব প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় তার আপর দুই ভাই তামিম রুবেল আহত হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।

নিহতের ভাই তামিম জানান, ২০ আগস্ট ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা জাহাঙ্গীরের সাথে দেখা করে তাকে অনুরোধ করা হয় মানহানি মূলক পোস্টটি ডিলেট করার জন্য। কিন্তু উল্টো আমাদেরকে হুমকি প্রদান করে জাহাঙ্গীর ও তার লোকজন। এরপর সেখান থেকে চলে আসার সময় ১০-১৫ জন বিএনপি দলীয় লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে গুরুতর আহত হয় তৈয়ব নামের ছাত্রদল নেতা।

এ ঘটনায় আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী ২২ আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে বলা হয়েছে “গতকাল মাগুরা জেলাধীন মহম্মদপুর উপজেলা ৪নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু তৈয়বকে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং শরিরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে।” মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে।

তারই প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগ বুধবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-০২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহা সচিব রুহল কবির রিজভীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। সেই সাথে তার বক্তব্যটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। বক্তারা বলেন এ ঘটনায় আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত ছিলোনা। সেটি নিহতের পরিবারসহ এলাকাবাসীরাই জানিয়েছে। ঘটনাটি সম্পূর্ণ বিএনপি দলীয় কন্দলের কারনে ঘটেছে। এ ঘটনায় যারা জড়িত সকলকে বিচারের আওতায় আনার ও দাবি জানান বক্তারা।

শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে ২৩ আগস্ট রাতে খুলনা পৌছেছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৪ আগস্ট দুপুর দুইটায় গোয়ালখালি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকাল চারটায় নতুন রাস্তা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।

তিনি ২৫ আগস্ট সকল নয়টায় এ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগদান করবেন। ২৬ আগস্ট প্রতিমন্ত্রী বিকাল চারটায় খালিশপুর জুবলী জুট মিলস সংলগ্ন রোডে বাংলাদেশ আওয়ামী লীগের খালিশপুর থানা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ২৭ আগস্ট বিকাল চারটায় ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
“যুবকদের জন্য সবুজ দক্ষতা,একটি টেকসই বিশ্বের দিকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে,এখনই প্রকল্প উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্য মাহাফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন ডুমুরিয়া কলেজ অধ্যক্ষ ভারপ্রাপ্ত মো: মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক সুলগ্না বসু,প্রকল্প সমন্বয়কারি মোঃ জিল্লুর রহমান,জেলা ইয়ুথ গ্রুপ মোবিলাইজার শিখা রাণী প্রমূখ।আলোচনা সভা শেষে প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে উপ¯িহত বক্তৃতা,কুইজ ও সাংকৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের হাতে ৫১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার১

দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৫১ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুর পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স পৌর এলাকার কোর্ট পাড়া মোড় অভিযান চালায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মাধবখালী গ্রামের খানজাহান আলীর ছেলে রনি বিশ্বাস(২০) ‘র দেহ তল্লাশী করে ৫১ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের সংকটে কাংখিত সেবা হতে বঞ্চিত সেবাগ্রহীতারা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সসে রোগীর চাপে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। শুধুমাত্র জনবল সংকটের কারনে কাংখিত সেবা হতে বঞ্চিত হচ্ছে সেবা গ্রহীতারা। স্বাধীনতার পর থেকেই সরকারের তৃনমুল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা দিতে দিতে এ প্রতিষ্ঠানটি বর্তমানে ৫০ শষ্যা বিশিষ্ট একটি হাসপাতালে রুপ নিয়েছে। ২০০৩ সালের সরকারি অনুমোদন পেলেও ২০০৭ সাল থেকে কার্য্যক্রম শুরু হয় ৫০ শয্যার। এ স্বাস্থ্য কমপ্লেক্সটি দাকোপ উপজেলায় হলেও ভৌগোলিক অবস্থান পাশ্ববর্তী উপজেলা রামপাল, বটিয়াঘাটা, পাইকগাছ ও কয়রার রোগীরা রাস্তা ও নদী পথে এখানে স্বাস্থ্য সেবা নিতে চলে আাসে। যে কারণে মাসের অধিকাংশ দিনে রোগীর সংখ্যা কোনো কোন সময় ১শ থেকে দেড় শো ছাড়িয়ে যায়। তখন রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স এর বারান্দায় সহ খালি স্থানে অবস্থান নেয়। প্রঙ্গত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য যেখানে প্রর্যাপ্ত চিকিৎসক ও জন বল না থাকায় কঠিন সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানা জায়। এখানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা পদে ১ জন আাছে।জুনিয়র কন্সালটেন্ট পদের সংখ্যা ১০ জন সেখানে রয়েছে ৪ জন। মেডিকেল অফিসার ও সমমানের পদ সংখ্যা ৮টির স্থলে আছে ৩ জন । ডেন্টাল সার্জন ১জন থাকার কথা থাকলে-ও পদটি এখনো শুন্য রয়েছে। আর, এম, ও, পদে ১টি পদ থাকলেও এখনো শুন্য রয়েছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সসে ইউনানি মেডিকেল অফিসার পদে কোন ডাক্তার নেই। ইউনিয়ন ভিত্তিক এক জন করে সহকারী সার্জন থাকার কথা থাকলেও ৯ টিতে, আছে ৭ জন। এস এস এন পদে ৩৪ জন আছে। তৃতীয় শ্রেনীর কর্মচারী ৩৭ থাকবার কথা কিন্তু আছে ১৭ জন। চতুর্থ শ্রেণির কর্মচারী ২২ জনের স্থলে আছে ৬জন। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী ৪৪ জন থাকার কথা থাকলেও আছে ৩৫ জন। স্বাস্থ্য পরিদর্শক পদে থাকার কথা ২ জন, আছে ১জন।সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে ৮ জনের স্থলে ৭ আছে। এব্যাপারে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃ সুদীপ বালা’র সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন জন বল সংকট আছে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্টাসনো গ্রারাফি মেশিন টি অনেক দিন আকেজো হয়ে পড়ে ছিল। আমি যোগদান করার পর মেশিন টি মেরামত করেছি কিন্তু ছবি ভালো না আসায় রিপোর্ট করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া এক্সরে মেশিন টি ভালো আছে কিন্ত জন বল সংকটের কারণে সেটা বন্ধ আছে। তবে উদ্ধর্তন কতৃপক্ষের নিকট সকল বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি মনে করি তারাতাড়ি একটা ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ।

যৌতুকের টাকা না পেয়ে নববধূর আত্মহত্যা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের টাকা না পেয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নববধূ মিরা খাতুন (১৮) উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং একই ইউনিয়নের কোমরকান্দি গ্রামের বিপুল হোসেনের স্ত্রী।

মিরার চাচা মতিয়ার হোসেন বলেন, তিন মাস আগে শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের বিপুল হোসেনের সঙ্গে বিয়ে হয় মিরার। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী বিপুল ও তাঁর পরিবারের লোকজন। নির্যাতন সইতে না পেরে মঙ্গলবার বাবার বাড়ি ফিরে আসেন এবং যৌতুকের টাকা চান মিরা। কিন্তু তাঁর বাবা টাকা দিতে অসম্মতি জানালে বিকেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান মিরার চাচা।

এ বিষয়ে মিরার স্বামী বিপুল হোসেন কথা বলতে রাজি হননি।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনার তেরখাদা উপজেলায় অভিযান চালিয়ে মো. তৌফিকুল ইসলাম (২৬) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে দুটি দেশিয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজিক গ্রামের জালালের ইটের ভাটা সংলগ্ন মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারেক আনাম বান্না জানান, পারহাজিক গ্রামের জালালের ইটের ভাটা সংলগ্ন মসজিদের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছেন বলে খবর আসে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্র কারবারি মো. তৌফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশি প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন জব্দ হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।