Home জাতীয় ‘বর্তমানে দেশে ডিমের সঙ্কট নেই’, তবুও অস্থির বাজার!

‘বর্তমানে দেশে ডিমের সঙ্কট নেই’, তবুও অস্থির বাজার!

65

 

ঢাকা অফিস।।

বর্তমানে দেশে ডিমের সঙ্কট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার।

এ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান কারসাজি করে ডিম-মুরগির দাম বাড়াচ্ছে। ডিম-মুরগির বাজারে অস্থিরতার মূল হোতা এসব করপোরেট প্রতিষ্ঠান। করপোরেট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য এবং সিন্ডিকেটের কারণেই বাজারে তৈরি হয় এই অস্থিরতা।

ডিমের বাজারে অস্থিরতা কাটছেই না। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়। বুধবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন-বিপিএ। মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ এবং চুক্তিভিত্তিক খামারকে বৈধতা না দেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।

সুমন হাওলাদার জানান, দেশে প্রতিদিন চার থেকে সাড়ে চার কোটি ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে পাঁচ কোটি।

প্রান্তিক খামারীদের সুযোগ-সুবিধা দেওয়াসহ মুরগির বাচ্চার দাম ও ফিডের দাম কমানোর দাবি জানায় বিপিএ।