Home আঞ্চলিক যশোরে বিদেশী অস্ত-গুলিসহ মাসুদরা আটক

যশোরে বিদেশী অস্ত-গুলিসহ মাসুদরা আটক

95

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর জেলা গোয়েন্দা (ডিব) পুলিশ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ মাসুদ রানা (২৭)নামে এক সন্ত্রাসীকে আটক করেছ।

আজ ২২ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে শার্শা উপজেলার তুলসী ইউনিয়নের হাজুরা গ্রাম থেকে দিলুমিয়া ধানের চাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা যশোর বেনাপোল পোর্ট থানা কাগজপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি )ওসির রুপন কুমার সরকার বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সন্ত্রাসী মাসুদ রানা অস্ত্রগুলি নিয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিব পুলিশ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ মাসুদ রানাকে আটক করেন।

আটক মাসুদ রানার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।