ক্রীড়া ডেস্ক।।
প্রায় চার ঘণ্টার কঠিন লড়াইয়ের পর কার্লোস আলকারাজকে পরাজিত করে এটিপি সিনসিনাতি ওপেনের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন নোভাক জকোভিচ। বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে জমাট এই লড়াইটা দারুণ উপভোগ করেছেন সিনসিনাতির দর্শকরা। ফাইনালে ৫-৭, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে স্প্যানিশ আলকারাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নোভাক। ২৩ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী জকোভিচ বলেছেন, ‘এটা সত্যিই ভিন্ন এক ম্যাচ ছিল, এ সম্পর্কে কী বলব বুঝে উঠতে পারছি না। এর বর্ণনা দেওয়া কঠিন। আমি আমার ক্যারিয়ারে যত ম্যাচ খেলেছি এটি সবচেয়ে কঠিন ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একই তালে লড়াই করে গেছি। একে অপরকে কীভাবে ছাড়িয়ে যাওয়া যায় সেই চিন্তা করেছি। সব মিলিয়ে কঠিনতম ও অন্যতম উত্তেজনাকর একটি ম্যাচের অভিজ্ঞতা আজ অর্জন করলাম।











































